Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮

এই ফোনে রয়েছে ৬৭ ওয়াট সুপারভুক, মাত্র ১৫ মিনিটেই হবে ৪৩% চার্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
নতুন প্রজন্মের ইউজারদের জন্য বাংলাদেশে অপো নিয়ে এলো এ৭৮
Share on FacebookShare on Twitter

শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট টেকনোলজি কোম্পানি ‘অপো’ দ্রুতগতির চার্জিং এর জন্য ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ সহ ‘অপো এ৭৮’ নামের একটি মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে এনেছে। দুর্দান্ত এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লেসহ মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি এই ফোনটিতে রয়েছে ৮ জিবি ও সাথে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম। ফ্ল্যাগশিপ-লেভেল বিনোদন আর মাল্টিটাস্কিং অভিজ্ঞতায় সমৃদ্ধ এই ফোনটি পাওয়া যাবে ২৭,৯৯০ টাকায়।

দ্রুতগতির ‘চার্জিং টাইম’ ও ব্যাটারি সুরক্ষার জন্য সুপরিচিত, অপো’র নিজস্ব উদ্ভাবন সুপারভুক এরই মধ্যে বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জন করেছে। অপো’র এ৭৮ এর ৬৭ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ মাত্র পনেরো মিনিটেই ৫০০০ এমএএইচ এর বিশাল ব্যাটারি ৪৩% পর্যন্ত চার্জ করতে পারে। এই ফোন শতভাগ চার্জিং হতে লাগে শুধু ৪৫.৩৭ মিনিট। এমনকি এই চমকপ্রদ ডিভাইসটি ব্যবহারকারীর রুটিনের সাথেও মানিয়ে চলতে পারে। ব্যাটারির চার্জ বেশিক্ষণ ধরে রাখতে প্রথমে এটি সারাদিনের জন্য অপ্টিমাইজড চার্জিং শুরু করে। ৮০% চার্জে পৌঁছানোর পর একটি বিরতি নিয়ে আবার সময়মতো সম্পূর্ণ চার্জের জন্য চালু হয়।

৮ জিবি ও সাথে আরো এক্সপ্যান্ডেবল ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি রম থাকায় ইউজাররা খুব সহজেই একসাথে ফোনটির দ্রুতগতি এবং বিশাল স্টোরেজের সুবিধা নিতে পারেন। কল্পনা করতেই ভালো লাগে, ফোনের স্টোরেজে ৫০,০০০+ হাই-রেজল্যুশন ছবির ভাণ্ডার রয়েছে– যা কি না ২৫৬ জিবি রমের কারণে পাওয়া সম্ভব। এতে করে ব্যবহারকারীর সৃজনশীল চর্চাও বৃদ্ধি পাবে। একইসাথে একাধিক অ্যাপের মাধ্যমে নির্ভুলভাবে কাজ সেরে ফেলা গেলে চার্জিং নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, ইউজাররাও ভুগবেন না ‘চার্জিং অ্যানজাইটি’তে।

ফোনটির এফএইচডি+ অ্যামোলেড ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ এবং ১৮০ হার্জ পর্যন্ত ‘টাচ স্যাম্পলিং’, যা দেবে অসাধারণ মানের গেমিং এবং কনটেন্ট উপভোগের সুযোগ। নিজের ঘরের সোফায় বসে হোক বা ভিড়ের মধ্যে, আলট্রা ভলিউম মোড এবং রিয়েল এইচডি ৩.০ সাউন্ডসহ ডুয়াল স্টেরিও স্পিকার সব জায়গাতেই মাতিয়ে রাখবে। যারা বাজেটের মধ্যে ট্রেন্ডি ডিভাইস খুঁজছেন, তাদের জন্য শিক্ষার্থীদের হাতের নাগালে থাকা দাম এবং ফিচার-সমৃদ্ধ ফাংশনের কারণে অপো এ৭৮ হতে পারে সেরা সঙ্গী।

এ৭৮-এর ট্রিপল ক্যামেরা সাথে নিয়ে চাইলেই বেরিয়ে পড়া যাবে ফটোগ্রাফি আর লাইভ ভিডিওর সফরে। ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরায় দারুণ প্রাণবন্ত ও সুন্দর সেলফি তোলা যাবে, ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরাতে ইচ্ছেমতো ধরে রাখা যাবে প্রাত্যহিক জীবনের মুহূর্তগুলো, ওদিকে পোর্ট্রেট মোডে ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা দেবে ‘বোকেহ ইফেক্ট’। এ৭৮ এর এই তিনটি ক্যামেরায় ব্যবহারকারীর জন্য তাদের ‘পারফেক্ট’ ছবিটা তোলার জন্য সবধরনের সুবিধাই থাকবে।
অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর এর ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো সবসময়ই আশাব্যঞ্জক উদ্ভাবন ও প্রযুক্তির দিকে অগ্রসর হতে চায়। এই কোম্পানিটি আরো ভালো ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য বহুবার অসংখ্য শক্তিশালী উদ্ভাবন নিয়ে এসেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা সমাজের উন্নয়নে সামনে আসা যেকোনো চ্যালেঞ্জ ও অনিশ্চয়তাকে জয় করতে পারব। অপো৭৮ এর ইউজার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমরা ইতিবাচক পরিবর্তন এবং আগামীর অনুপ্রেরণা খুঁজে পাবার যাত্রায় আরো এগিয়ে যাচ্ছি।”

বাংলাদেশি ইউজাররা অপো এ৭৮ এর প্রি-অর্ডার এর মাধ্যমে নতুন এক অনুপ্রেরণামূলক উদ্ভাবনের সাক্ষী হতে যাচ্ছেন। ফোনটি পাওয়া যাবে দুটি রঙে- অ্যাকোয়া গ্রিন এবং মিস্ট ব্ল্যাক। ‘এক্সক্লুসিভ লঞ্চ প্রমোশন’ হিসেবে ক্রেতারা পাবেন একটি সাকিব আল হাসান টি-শার্ট এবং প্রতিটি প্রি-অর্ডারের সাথে থাকবে ফ্রি ইন্টারনেট ডেটা। এছাড়াও ‘সোয়াপ’-এ তাদের জন্য থাকবে ৫০০০ টাকা পর্যন্ত ‘এক্সট্রা ক্যাশ’ পাওয়ার সুযোগ।

এক্ষেত্রে উদ্যমী ও সম্ভাব্য ক্রেতারা চাইলে অপো এ৭৮ এর প্রি-অর্ডার, ক্রয় এবং সুলভ অফারগুলো সম্পর্কে অপো বাংলাদেশ এর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে আরো জানতে পারবেন। অপো এ৭৮ এরই মধ্যে এর সেরা ফিচার ও সাশ্রয়ী দামের কারণে অভিনব ডিজাইন এবং মাল্টিটাস্কিং বিষয়ে আগ্রহীদের মন জিতে নিয়েছে। প্রযুক্তির মাধ্যমে সমাজের উন্নয়নে অনুপ্রেরণা খুঁজে নিতে বা তাদের ‘ইনস্পিরেশন অ্যাহেড’ মূলমন্ত্রে অপোর প্রতিশ্রুতি থেমে নেই।

 

Tags: অপো এ৭৮অপোর ফ্ল্যাগশিপঅ্যামোলেড ডিসপ্লেএ৭৮প্রি-অর্ডারফটোগ্রাফিফ্ল্যাগশিপমিড-রেঞ্জ স্মার্টফোনসেলফি ক্যামেরাসোয়াপস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন
নির্বাচিত

সস্তায় আইফোনের চেয়েও ভালো ৩ ফোন

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত
নির্বাচিত

প্রাথমিক প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ গ্রেডে উন্নীত

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ
নির্বাচিত

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ

কবে থেকে নতুন পে স্কেল চালু হবে?
অর্থ ও বাণিজ্য

নতুন পে স্কেলে বেতন বাড়বে কত, ইঙ্গিত মিলল

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
নির্বাচিত

বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন

সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ লঞ্চ হল অপোর ফ্ল্যাগশিপ ফোন
নির্বাচিত

সেরা ক্যামেরা ও শক্তিশালী প্রসেসরসহ লঞ্চ হল অপোর ফ্ল্যাগশিপ ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো
বিবিধ

বিনা উস্কানিতে আক্রমণ, তেহরানের পাশে মস্কো

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

আগের দিনের ব্যাপক হিটের পর ৭ মার্চ, শনিবার...

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার যাবে এই গাড়ি

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix