Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপ-ডেস্কটপের জন্য ইন্টেলের নতুন প্রসেসর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ জানুয়ারি ২০২৪
ল্যাপটপ-ডেস্কটপের জন্য ইন্টেলের নতুন প্রসেসর
Share on FacebookShare on Twitter

কনজিউমার ইলেকট্রনিকস শো ২০২৪-এ ১৪তম প্রজন্মের প্রসেসর উন্মোচন করেছে ইন্টেল। মোবাইল ও ডেস্কটপের জন্য এ প্রসেসর তৈরি করা হয়েছে। এছাড়া এইচএক্স সিরিজে গেমার ও কনটেন্ট নির্মাতাদের জন্য মোবাইল প্রসেসর উন্মোচন করেছে কোম্পানিটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলমান এ সম্মেলনে নতুন কোর মোবাইল প্রসেসর সিরিজ ১ ফ্যামিলিও উন্মোচন করা হয়েছে। এক সপ্তাহ আগে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর কোর আল্ট্রা চিপ বাজারজাত শুরু করে কোম্পানিটি। এর পরই নতুন প্রজন্মের এসব প্রসেসর উন্মোচন করা হলো। ল্যাপটপ নির্মাতারাও ইন্টেলের কোর আল্ট্রা চিপসেট যুক্ত একাধিক ডিভাইসও সিইএস সম্মেলনে উন্মোচন করা হয়েছে।

নোটবুকের জন্য ১৪ প্রজন্মের প্রসেসরগুলো মূলত ১৩ প্রজন্মের র‍্যাপটর লেক সিপিইউর রিফ্রেশড ভার্সন। ২০২৩ সালের সিইএস সম্মেলনে এটি উন্মোচন করা হয়। অন্যদিকে ইন্টেলের কোর আই৯-১৪৯০০এইচএক্সের অনুসরণে মোবাইল চিপসেট তৈরি করা হয়েছে। এতে ২৪টি কোর, ৩২টি থ্রেড রয়েছে। এতে সর্বোচ্চ ৫ দশমিক ৮ গিগাহার্টজ ক্লকস্পিড দেয়া হয়েছে। উচ্চসক্ষমতার ল্যাপটপের জন্য এ ফ্ল্যাগশিপ চিপ তৈরি করা হয়েছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

ইন্টেলের দাবি গেম খেলার ক্ষেত্রে এর নতুন এইচএক্স চিপসেট এএমডির রাইজেন৯-৭৯৪৫এক্সথ্রিডি প্রসেসরের তুলনায় ১৭ শতাংশ বেশি কার্যকর। এছাড়া মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে ৫১ শতাংশ বেশি দ্রুত কাজ করতে সক্ষম। এছাড়া এইচএক্স সিরিজের প্রসেসরে ৫০ শতাংশ বেশি ই-কোর রয়েছে বলেও দাবি কোম্পানিটির। ইন্টেলের ১৪ প্রজন্মের এইচএক্স মোবাইল প্রসেসর ১৯২ জিবি পর্যন্ত ডিডিআরফাইভ মেমোরি সাপোর্ট করে। কানেক্টিভিটির দিক থেকে এতে থান্ডারবোল্ট ৫, ওয়াই-ফাই ৬ই ও ৭ এবং মাল্টিগিগাবাইট গতি প্রদানে সক্ষম। নিউজরুমে দেয়া পোস্টে ইন্টেল দাবি করে, চলতি বছর ১৪ প্রজন্মের এইচএক্স প্রসেসরযুক্ত ৬০টির বেশি ল্যাপটপ বাজারে প্রবেশ করবে।

ডেস্কটপের জন্য ১৪ প্রজন্মের ১৮টি চিপ উন্মোচন করেছে ইন্টেল। এসব প্রসেসরে সর্বোচ্চ ৫ দশমিক ৮ গিগাহার্টজের টার্বু ফ্রিকোয়েন্সি দেয়া হয়েছে। কোম্পানির দাবি এসব প্রসেসরের মাধ্যমে ৩৭ শতাংশ দ্রুত মাল্টি থ্রেড পারফরম্যান্স ও মাইক্রোসফট অফিস ব্যবহারের সময় ৭ শতাংশ বেশি সুবিধা পাওয়া যাবে।

অন্যদিকে ইন্টেলের ফ্ল্যাগশিপ কোর আই৯-১৪৯০০ প্রসেসরে ২৪টি কোর, ৩২ থ্রেড রয়েছে। কোম্পানির তথ্যানুযায়ী, এরই মধ্যে অনলাইন ও অফলাইন স্টোরে ১৪ প্রজন্মের সব ডেস্কটপ প্রসেসর পাওয়া যাচ্ছে। ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার রজার চ্যান্ডলার বলেন, ‘‌ব্যবহারকারীদের দ্রুতগতির উন্নত অভিজ্ঞতা দিতেই ১৪ প্রজন্মের প্রসেসর তৈরি করা হয়েছে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা
ছাড় ও অফার

স্মার্টফোন ও ট্যাব মেলায় ওয়ালটন পণ্যে মূল্যছাড়সহ নানা সুবিধা

ফ্রি ডেমোসহ এল প্রথম এআই গেম ‘কোডেক্স মর্টিস’
নির্বাচিত

ফ্রি ডেমোসহ এল প্রথম এআই গেম ‘কোডেক্স মর্টিস’

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া
নির্বাচিত

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে
নির্বাচিত

ইনস্টাগ্রাম থেকেই খাবার অর্ডার করা যাবে

ফ্ল্যাশ-সেলে ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ মাত্র ৮,০৯৯ টাকায়
নির্বাচিত

ফ্ল্যাশ-সেলে ‘প্রিমো আরএক্সসেভেন মিনি’ মাত্র ৮,০৯৯ টাকায়

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল
নির্বাচিত

এ সপ্তাহেই নতুন আইফোন আনতে পারে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান
বিবিধ

ইসরায়েলে ডজন ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’
ই-কমার্স

দারাজ ৩.৩ ঈদ সেল – উৎসবের সেরা সব অফার নিয়ে শুরু হলো ‘রিয়েল ঈদ, রিয়েল ডিলস’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix