Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোনের বায়োস্কোপে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ মে ২০১৯
গ্রামীণফোনের বায়োস্কোপে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯
Share on FacebookShare on Twitter

আসন্ন আইসিসি বিশ্বকাপ ২০১৯- কে আরও উপভোগ্য করে তুলতে সবার জন্য বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখাবে বায়োস্কোপ। বিজ্ঞাপন ছাড়াই বায়োস্কোপে দর্শকরা বাংলা ধারাভাষ্য সহ বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি দেখতে পারবে।

এ নিয়ে সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে একটি চুক্তি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সোলায়মান আলম, গাজী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ এবং র‍্যাবিটহোলের প্রধান নির্বাহী রফিকুল্লাহ রোমেল সহ অনেকেই।

গ্রামীণফোনের জনপ্রিয় বিনোদন প্ল্যাটফর্ম বায়োস্কোপ। নতুন নাটক, ব্লকবাস্টার চলচ্চিত্র, গান, খেলা, দারুণ সব ফিচার সহ জনপ্রিয় টিভি চ্যানেলের সম্প্রচার করে বায়োস্কোপ। ওয়েবসাইট ছাড়াও অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে বায়োস্কোপ ডাউনলোড করা যাবে। দর্শকদের জন্য গ্রামীণফোনের এ প্ল্যাটফর্মে রয়েছে বিনোদনমূলক অনেক কন্টেন্ট।

ডিজিটাল যোগাযোগ, জীবনের মানোন্নয়ন এবং সবার জন্য নিরাপদ উন্নত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে ডিজিটাল নানা উদ্যোগ নিয়ে আসার ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে গ্রামীণফোন ইতিমধ্যেই নিজেদের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব ডিজিটাল সোলায়মান আলম বলেন, ‘আমরা সত্যিকার অর্থেই বিশ্বাস করি, সারাবিশ্বের বাংলাদেশিদের কাছে ক্রিকেটের আবেদন রয়েছে। এছাড়া, বিশ্বকাপের মতো বড় একটা মঞ্চে যখন বাংলাদেশ ক্রিকেট দল খেলে ক্রিকেট তখন আরও অনেক অর্থবহ ও আনন্দের হয়ে ওঠে সবার জন্য।’

গাজী টিভির ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ এ বিষয়ে বলেন, ‘এটা ডিজিটাল ব্রডকাস্টিং যুগের সূচনা। ডিজিটাল ব্রডকাস্টিং- এর ক্ষেত্রে প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাংলা ধারাভাষ্য হচ্ছে এবং আমরাই প্রথমবারের মতো ডিজিটাল স্পোর্টসে আমাদের নিজেদের ভাষার গর্ব প্রতিষ্ঠিত করতে পেরেছি। বিশ্লেষণধর্মী এ বাংলা ধারাভাষ্যে নিজস্ব ধারা বজায় থাকবে। লর্ডস ও ওভালের মতো ক্রিকেট স্বর্গ থেকে সরাসরি সম্প্রচার এ প্রোগ্রামকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।দেশের জনপ্রিয় উপস্থাপক ও আন্তর্জাতিক ফ্যাশন মডেল পিয়া জান্নাতুলের উপস্থিতি এ শোতে বাড়তি গ্ল্যামার ও আনন্দ যোগ করবে।’

এ.এস.এম. রফিক উল্লাহ বলেন, ‘সিডব্লিউসি ২০১৯- এ বাংলাদেশে ডিজিটাল ব্রডকাস্টের একমাত্র সত্ত্বাধিকারী। আগের মতোই, ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে র‍্যাবিটহোল। আর এজন্য ক্রিকেট ব্র্যান্ড হিসেবে আমরা বাংলাদেশের সকল অপারেটর ও আইপিএসদের সাথে কাজ করছি। আমাদের বিশ্বাস, বাংলাদেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ডিজিটাল চ্যানেল বায়োস্কোপের অংশীদারিত্ব টাইগার ফ্যানদের নিয়ে র‍্যাবিটহোলের স্বপ্নকে আরও বড় করে তুলবে।’

গ্রামীণফোনের বায়োস্কোপ সবার জন্য বিশ্বকাপের খেলাগুলো দেখানোর মাধ্যমে এ বিশ্বকাপকে দর্শকদের জন্য আরও উপভোগ্য করে তুলবে। বিশ্বের যেকোনো জায়গা থেকে বাংলা ধারাভাষ্য সহ দর্শকরা কোনো বিজ্ঞাপন ছাড়াই ম্যাচগুলো দেখতে পারবে। বাংলা ধারাভাষ্য সাধারণ দর্শকদের প্রতিটি ম্যাচ উপভোগে সহায়তা করবে।

২০১৬ সালে যাত্রা শুরু করে গ্রামীণফোনের ভিডিও স্ট্রিমিং সেবা বায়োস্কোপ। যাত্রার শুরু থেকেই বায়োস্কোপ দর্শকদের জন্য নতুন সব বিনোদনমূলক কন্টেন্ট নিয়ে আসছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম দামের স্মার্টফোন আনল টেকনো
নির্বাচিত

কম দামের স্মার্টফোন আনল টেকনো

১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস ১০আর
নির্বাচিত

১৫০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে ওয়ানপ্লাস ১০আর

ভিভো ওয়াই২২এস এর যাত্রা শুরু, নজর কাড়বে তরুণদের
নির্বাচিত

ভিভো ওয়াই২২এস এর যাত্রা শুরু, নজর কাড়বে তরুণদের

এসার নিট্রো ৫: এসারের গেমিং ল্যাপটপ
নির্বাচিত

এসার নিট্রো ৫: এসারের গেমিং ল্যাপটপ

ট্যাবলেট পিসি সরবরাহ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে
নির্বাচিত

ট্যাবলেট পিসি সরবরাহ পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চে

ছবিতে স্যামসাংয়ের বিস্ময়কর ক্যামেরা ফোন
নির্বাচিত

গত বছরে বিক্রির শীর্ষে আইফোন ও গ্যালাক্সি

Load More

ট্রেন্ডিং টপিক

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত
বিবিধ

উত্তর ইসরায়েলে নয়তলা ভবনে আঘাত

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

ইরানের পালটা হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের ১৪ ঘাঁটি

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের
বিবিধ

বাহরাইনে একযোগে ৭০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!
বিবিধ

ইরানের পাল্টা জবাব: ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল আইআরজিসি!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix