Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নাসার মঙ্গল অভিযান : সম্ভাব্য সময়সীমা এবং চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 3 June 2019
নাসার মঙ্গল অভিযান : সম্ভাব্য সময়সীমা এবং চ্যালেঞ্জ
Share on FacebookShare on Twitter

২০১৭ সালের ১১ ডিসেম্বর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। যাতে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রতি মহাকাশ যাত্রা এবং মঙ্গল গ্রহ অভিযানের সরাসরি নির্দেশ প্রদান করা হয়। নাসা নিজস্বভাবে ২০২৪ সালে চাঁদ এবং ২০৩৩ সাল নাগাদ মঙ্গলগ্রহ অভিযানের প্রতি লক্ষ্যস্থির করলেও সকলদিক বিবেচনায় পাশ্ববর্তী গ্রহে অভিযান আরো অনেকদিন পিছিয়ে যাতে পারে বলে অভিমত বিশেষজ্ঞদের। গেল সপ্তাহে এক সাংবাদিক সম্মেলনে মঙ্গলগ্রহে পরিচালিত অভিযান প্রসঙ্গে নাসার নির্বাহী কর্মকর্তা জিম ব্রাইডেনস্ট্যাইন বলেন, ‘চাঁদে অভিযান আমাদের মঙ্গল গ্রহে যাবার ব্যাপারে প্রস্তুতির মঞ্চ। চাঁদই আমাদের মঙ্গলগ্রহে পৌঁছে দেয়ার জন্য সম্ভাব্য সবচেয়ে দ্রুত এবং নিরাপদ রাস্তা হতে চলেছে। এ কারণেই আমাদের প্রথম লক্ষ্য চাঁদে অভিযান।’

হিউস্টনের বিখ্যাত জনসন মহাকাশ গবেষণা কেন্দ্রের ল্যাবরেটরি প্রধান রবার্ট হাওয়ার্ডের মতে, মঙ্গলগ্রহে অভিযান প্রসঙ্গে সবচেয়ে বড় বাঁধা বৈজ্ঞানিক বা প্রযুক্তিগত কোন কিছু নয় বরং পুরোটাই আমাদের বাজেট এবং রাজনৈতিক প্রভাবে প্রভাবিত। তিনি বলেন, ‘অনেকেই চাইছে আমাদের দেশে আবার অ্যাপোলোর মত কিছু একটা হোক, সেইসাথে আমাদের এমন একজন প্রেসিডেন্ট আসুক যিনি কেনেডির মত করে বলবেন, আমাদের এই কাজটি করতেই হবে এবং পুরো জাতি একসাথে তা সফল করব’।

রবার্ট বলেন, ‘সত্যিই যদি তেমন কিছুই হয় তাহলে আমি বলব, মঙ্গলে আমাদের অভিযানের সম্ভাব্য তারিখ ২০২৭। কিন্তু আমার মনে হয় না আসলেই এমন কিছু একটা হতে যাচ্ছে। বাস্তবতার নিরিখে আমাদের বর্তমান অবস্থা অনুযায়ী আমি বলব, ভাগ্য সহায় থাকলে ২০৩৭ সালে আমরা মঙ্গলে যাচ্ছি’। যদিও তার ভাষ্য অনুযায়ী চলমান রাজনৈতিক অবস্থায় যদি মার্কিন প্রশাসনের হতাশ পরিস্থিতি বিবেচনা করা হয় তবে এই সম্ভাব্য সময় পিছিয়ে যেতে পারে ২০৬০ সাল পর্যন্ত।

সম্ভাব্য যত চ্যালেঞ্জ

স্পেসশিপ ডিজাইন, উৎপাদন কিংবা পরীক্ষণ সবদিক বিবেচনায় বলতে গেলে মঙ্গল অভিযান এখনো মাটিতেই পড়ে আছে। চাঁদে অভিযানের জন্য তিনদিনের ভ্রমণের বিপরীতে মঙ্গলগ্রহে পৌঁছাতে নভোচারীদের সময় লাগবে আনুমানিক ছয় মাস। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে সময় লাগবে দুই বছরের বেশি। প্রতি ২৬ মাস পরপর মঙ্গল এবং পৃথিবী যে সময়ে সবচেয়ে কাছাকাছি আসে বিজ্ঞানীরা সেই সময়েই অভিযান সম্পন্ন করতে চাইছেন।

এখন পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জ নভোচারীদের স্পেসস্যুট কেন্দ্র করে। নাসার প্রধান বিজ্ঞানী জুলি রবিনসনের মতে, যেকোন বড় রকমের সৌর এবং কসমিক বিকিরণ থেকে নভোচারীদের রক্ষা করা নাসার এই মুহুর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে বিগত চল্লিশ বছরের মধ্যে এবারই প্রথম নাসা নতুন এক ধরনের স্পেসস্যুট ‘এক্সইমু’ তৈরির কাজে হাত দিয়েছে যদিও আগামী কয়েক বছরের মাঝে পরিচালিত কোন অভিযানেই এর ব্যবহার সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

জুলি রবিনসনের মতে, নাসার দ্বিতীয় চিন্তার কারণ, খাদ্য সমস্যা। তার মতে, ‘আমাদের বর্তমান ব্যবস্থা প্রক্রিয়াজাত উপযোগী নয়, বহনযোগ্যতার দিক থেকেও নাজুক এবং মঙ্গল গ্রহে অভিযানের পক্ষে এটি বেশ অপ্রতুল’। তৃতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে চিকিৎসা ব্যবস্থাকে। যেকোন দুর্ঘটনায় নভোযানে থাকা ব্যক্তিরা যেন নিজেরাই নিজেদের সুরক্ষিত রাখতে পারেন সেদিকে নাসা আলাদা গুরুত্ব দিতে চাইছে।

চতুর্থ সমস্যা হিসেবে মঙ্গলের ধুলোর পাশাপাশি দেখা দিয়েছে এমন এক প্রযুক্তি যা বলতে গেলে এখনো মানবজাতি আবিষ্কার করতে সক্ষম হয়নি। মঙ্গলের প্রকৃতি থেকে পানি, অক্সিজেন এবং জ্বালানি আলাদা করে তা জীবন ধারণের উপযোগী করে তাতে টিকে থাকার মত পরিস্থিরি এখনো তৈরি হয়নি বলেই মেনে নিচ্ছে নাসা। আর পৃথিবী ছেড়ে একদল মানুষ দুই বছর স্পেসশিপে টিকে থাকার জন্য যথেষ্ট পরিমাণ মানসিক শক্তি আসলেই পাবে কিনা সে নিয়েও থাকছে বড় সংশয়। প্রতিবার যোগাযোগে একদিক থেকেই সংকেত আসতে সময় লাগে ৪ মিনিট ২৪ সেকেন্ড, তাই যোগাযোগ এবং তার সাথে তাল মিলিয়ে পুরো অভিযান শেষ করা বেশ একটি দুঃসাধ্য কাজ বলেই মেনে নিতে হচ্ছে।

তথ্যসূত্র: এনডিটিভি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে জেডটিই এস ৩০ স্মার্টফোন

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’
নির্বাচিত

সর্বাধিক গ্রাহক নিয়ে প্রথম স্থানে ‘নগদ’

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন
নির্বাচিত

ওয়ানপ্লাসের নতুন ফোনের দাম ও ফিচার জানুন

টেকনো পোভা ফাইভজি সিরিজ
নির্বাচিত

গ্র্যান্ড ডেব্যুর মাধ্যমে বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার
নির্বাচিত

৪৮ মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল গ্যালাক্সি এ ৪১, জানুন দাম ও ফিচার

আসছে অ্যাপলের নতুন চমক
নির্বাচিত

রাশিয়ায় তদন্তের মুখে অ্যাপল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য
নির্বাচিত

Oppo Find X10-এর দাম বাড়ছে ৬০ শতাংশ, ফাঁস হলো ইউরোপীয় মূল্য

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ
টেলিকম

ভিওনের ১০০ কোটি ডলারের ডিজিটাল বিনিয়োগ উদ্যোগ

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিতে ছোট মডুলার রিঅ্যাক্টর (এসএমআর)...

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

বাংলাদেশের ৪৪ উদ্ভাবনকে স্বীকৃতি, অ্যাপিকটায় প্রতিনিধিত্ব করবে চ্যাম্পিয়ন ও উইনাররা

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

অ্যান্ড্রয়েড ১৭-তে গুগলের নতুন নিরাপত্তা ফিচার, বাড়ছে ডিজিটাল সুরক্ষা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 June 2019

নাসার মঙ্গল অভিযান : সম্ভাব্য সময়সীমা এবং চ্যালেঞ্জ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix