Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে বাংলাদেশে টিকটকের শীর্ষ সার্চ তালিকা প্রকাশ
Share on FacebookShare on Twitter

টিকটক ২০২৫ সালে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্চ হওয়া বিষয়গুলোর তালিকা প্রকাশ করেছে। গান, খেলাধুলা, ভ্রমণ, থেকে শুরু করে শোবিজ তারকা, জনপ্রিয় নাটক, শীর্ষ খবর, কোন কোন বিষয় নিয়ে চলতি বছরে ইউজাররা সবচেয়ে বেশি কৌতূহলী ছিলেন, সেটি এই তালিকায় উঠে আসে।

২০২৫ সালের এই তালিকা অনুযায়ী, বিনোদনের পাশাপাশি দৈনন্দিন জীবনের নানা প্রয়োজনেও বাংলাদেশি ইউজাররা টিকটকে এখন ব্যবহার করছে। কী ট্রেন্ড চলছে, কোন খেলোয়াড় আলোচনায় এসেছে, কোথায় ঘুরতে যাওয়া যায় বা নতুন কিছু শেখা, এসব জানতে তারা টিকটকে সার্চ করছে। বিশেষ করে ক্রিয়েটরদের তৈরি সহজ ও স্থানীয় ভাষার কনটেন্ট ইউজারদের দ্রুত তথ্য পেতে সাহায্য করছে।

টিকটকের দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনস লিড উমেইস নাভিদ বলেন, “সবাই এখন দ্রুত তথ্য, পরামর্শ ও ব্যাখ্যা পেতে চায়। খেলাধুলার বড় মুহূর্ত হোক, ছুটির দিনে কোথায় ঘুরতে যাওয়া যায়, নতুন কিছু শেখা কিংবা কিছু কেনার আগে রিভিউ দেখা, বাংলাদেশি ইউজাররা এমন বিভিন্ন বিষয় জানতে টিকটকের ওপর নির্ভর করছে। এবছরের শীর্ষ সার্চগুলোতে দেখা যায়, কীভাবে টিকটক মানুষকে সংস্কৃতি, কমিউনিটি ও দৈনন্দিন জীবনের সাথে যুক্ত করছে।”

চলতি বছরে সার্চ করা জায়গাগুলোর তালিকায় বিদেশি গন্তব্যের পাশাপাশি দেশের পরিচিত স্থানও ছিল। জনপ্রিয় তারকা, নাটক, গান এবং বিশেষ কোনো কনটেন্ট সার্চে বড় জায়গা নিয়েছে, যা বাংলাদেশের পপ কালচারের চিত্র তুলে ধরে। ২০২৫ সালে কিছু কনটেন্ট ট্যাগের সার্চ উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গেছে। এর মধ্যে, #TravelTok-এর সার্চ বেড়েছে ৬৩ শতাংশ, #FoodTok বেড়েছে ৪০ শতাংশ। #BookTok এর সার্চ বেড়েছে ৪১ শতাংশ এবং সবচেয়ে বেশি বেড়েছে #LearnOnTikTok, যার সার্চের পরিমাণ আগের বছরের তুলনায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালে বাংলাদেশে টিকটকে সবচেয়ে বেশি হওয়া সার্চ:

বিভিন্ন ক্যাটাগরিতে টিকটকে জনপ্রিয় সার্চগুলো উঠে এসেছে, তবে এতে কোনো নির্দিষ্ট ক্রম অনুসরণ করা হয়নি।

সবচেয়ে বেশি সার্চ হওয়া শোবিজ তারকার মধ্যে ছিলেন ইয়াশ রোহান, হানিয়া আমির, তানজিয়া জামান মিথিলা, তাসনিয়া ফারিন এবং শবনম ফারিয়া। সবচেয়ে বেশি সার্চ হওয়া সংগীতশিল্পীদের মধ্যে ছিলেন রিয়াদ আহসান, তালউইন্দার, লালন ব্যান্ড সুমি, প্রীতম হাসান এবং টেইলর সুইফট।

টিকটক ক্রিয়েটরদের মধ্যে নুসরাত জাহান অন্তরা, রথী আহমেদ, ইফতেখার রাফসান, সালমান মুক্তাদির এবং ওমর অলওয়েজ অন ফায়ার বেশি সার্চ করা হয়েছে। ক্রীড়াবিদদের মধ্যে লামিন ইয়ামাল, জায়ান আহমেদ, মোস্তাফিজুর রহমান, লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজদের মতো জনপ্রিয় ক্রীড়াবিদদের সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে।

সবচেয়ে বেশি সার্চ হওয়া দর্শনীয় স্থান ছিল দুবাই, ময়মনসিংহ, যমুনা ফিউচার পার্ক, ডিজনিল্যান্ড এবং ফটিকছড়ি মিনি কাশ্মীর। এছাড়া, সার্চ হওয়া টিভি শো বা নাটকের মাঝে দর্শকরা সবচেয়ে বেশি খুঁজেছেন অনুরাগের ছোঁয়া, কুসুম, কথা, ব্যাচেলর পয়েন্ট এবং পরিণীতা। 

২০২৫ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোর মধ্যে ছিল ব্যালন ডি’অর ২০২৫, মিস ইউনিভার্স বাংলাদেশ, ব্লাড মুন, পুলিশের নতুন পোশাক এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। সবচেয়ে বেশিবার এই মুহুর্তগুলোই সার্চ করা হয়েছে। সার্চের শীর্ষে থাকা গানগুলোর মধ্যে রয়েছে তাফসির শারনের ‘সোনার তরী’, প্রীতম হাসান ও দোলা রহমানের গাওয়া ‘চাঁদ মামা (বরবাদ সিনেমা)’, ঈশান ও শুভেন্দু দাস শুভর ‘গুলবাহার’, মানু ও আনুরাল খালিদের ‘ঝোল’ এবং ঋতু রাজ ও নন্দিতার ‘বুলবুলি’। 

এছাড়াও এআই ফটো এডিট, ক্রিয়েটর সার্চ ইনসাইটস, ইসলামিক ভিডিও, মিস্টার বিন এবং ফুল স্টেপ স্কিন কেয়ার, এই বিষয়গুলোও বিশেষভাবে নজর কাড়ে।

 

Tags: ইসলামিক ভিডিওএআই ফটো এডিটক্রিয়েটর সার্চ ইনসাইটসটিকটকমিস্টার বিন

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

অনলাইনে না থেকেই হোয়াটসঅ্যাপে চ্যাট চালিয়ে যাবেন যেভাবে

গেম

গেম ডেভেলপার প্রতিষ্ঠান বিগবক্স কিনে নিল ফেসবুক

টিনএজারদের সুরক্ষা দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

টিনএজারদের সুরক্ষা দেবে ফেসবুক-ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে
কিভাবে করবেন

হোয়াটসঅ্যাপে শিডিউল মেসেজ পাঠাবেন যেভাবে

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত
সোশ্যাল মিডিয়া

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত

বন্ধু টাকা ধার চাইছে, সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন
সোশ্যাল মিডিয়া

বন্ধু টাকা ধার চাইছে, সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

Load More

ট্রেন্ডিং টপিক

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী
অর্থ ও বাণিজ্য

আদায়কৃত জরিমানার ২৫% অর্থ পাবেন তথ্য প্রকাশকারী

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix