Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনে হুমকি পাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
ফোনে হুমকি পাচ্ছেন কোয়াব সভাপতি মিঠুন
Share on FacebookShare on Twitter

জাতীয় দলের ক্রিকেটার ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন ফোনে বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন। দেশি-বিদেশি কয়েকটি অচেনা নম্বর থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মিঠুনের দাবি, নম্বরগুলো থেকে ফোন কল ও হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে গালাগালসহ এসব হুমকি দেওয়া হচ্ছে। হুমকিতে বলা হচ্ছে, ক্রিকেটাররা ‘দালালি’ করে দেশে ‘অস্থিতিশীল পরিবেশ’ সৃষ্টি করেছেন। ‘আজকের পর থেকে কোনো ক্রিকেটার বাংলাদেশের মাটিতে সুস্থভাবে হাঁটতে পারবে না’ বলেও হুমকি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে মিঠুন হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আজ রাত ৯ টার পর থেকে এটার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। আমরা তো দেশের বিরুদ্ধে কোনো কথা বলিনি, তারপরও কেন এই হুমকি বুঝতে পারছি না। ক্রিকেটার হিসেবে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, এটা কি অন্যায়?’

এ ব্যাপারে আইনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা জানতে চাইলে মিঠুন বলেন, এখনো সেরকম কোনো পদক্ষেপ তিনি নেননি। তবে নেওয়ার কথা ভাবছেন।

মিঠুনের ওপর হুমকির অভিযোগের বিষয়টি সামনে এসেছে দেশের ক্রিকেটের উত্তপ্ত এক সময়ের মধ্যে। ক্রিকেটারদের নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তাঁর পদত্যাগের দাবিতে খেলা বয়কটের আলটিমেটাম দিয়েছিল কোয়াব। আজ বেঁধে দেওয়া সময়ের মধ্যে নাজমুল পদত্যাগ না করলে ক্রিকেটাররা বিপিএলের ম্যাচ বয়কট করেন।

বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবির পক্ষে অনড় অবস্থান জানান মিঠুনরা। বিসিবি নাজমুলকে অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়ার পর কোয়াব কিছুটা নমনীয় হয়। জানায়, নাজমুল প্রকাশ্যে ক্ষমা চাইলে ও বিসিবি তাঁকে পরিচালক পদ থেকে অপসারণের প্রক্রিয়া চলমান রাখলে আগামীকাল ক্রিকেটাররা খেলতে নামবেন। কোয়াবের হয়ে দাবি-দাওয়া উত্থাপন ও বিসিবির সঙ্গে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি মিঠুন, যিনি এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালসের অধিনায়কত্ব করছেন।

Tags: কোয়াব সভাপতি মিঠুন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ছড়িয়ে পড়া ব্যক্তিগত দৃশ্য কি এনসিপি নেত্রী শ্যামা দেবের?
সোশ্যাল মিডিয়া

অনলাইনে ছড়িয়ে পড়া ব্যক্তিগত দৃশ্য কি এনসিপি নেত্রী শ্যামা দেবের?

অবশেষে চালু হলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অবশেষে চালু হলো ফেসবুক

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা
প্রযুক্তি সংবাদ

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হচ্ছেন যারা
সোশ্যাল মিডিয়া

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হচ্ছেন যারা

‘প্রহরী’ অ্যাপে পরিচয় গোপন রেখে সাহায্য চাওয়া যাবে
প্রযুক্তি সংবাদ

‘প্রহরী’ অ্যাপে পরিচয় গোপন রেখে সাহায্য চাওয়া যাবে

ঘরে বসেই জিডি করুন
প্রযুক্তি সংবাদ

ঘরে বসেই জিডি করুন

Load More

ট্রেন্ডিং টপিক

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো
ছাড় ও অফার

নতুন অপো এ৬এস প্রো’র সাথে ঈদ মেগা অফার ঘোষণা করলো অপো

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?
নির্বাচিত

Galaxy S26 Ultra বনাম Xiaomi 17 Ultra: ২০২৬ সালের সেরা ফ্ল্যাগশিপ লড়াইয়ে কে জিতল?

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন
বিবিধ

ইরানকে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বেইজিং, জানালো চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix