Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে গুজব ও অপপ্রচার রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
Share on FacebookShare on Twitter

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইনে গুজব, অপপ্রচার ও ফলস প্রোপাগান্ডা মোকাবিলায় সারাদেশে সমন্বিত ও জোরালো উদ্যোগ নিয়েছে সরকার—এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শুক্রবার (১৬ জানুয়ারি) খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আয়োজিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, নির্বাচন কমিশনের অধীনে একটি মিস ইনফরমেশন প্রতিরোধ সেল ইতোমধ্যে চালু হয়েছে। ওই সেলের সঙ্গে সমন্বয় করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল, বিটিআরসি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম একযোগে কাজ করছে।

তিনি বলেন, “অপপ্রচার শনাক্ত ও প্রতিরোধে ফ্রন্টলাইনার ও ব্যাক অফিস টিম নিয়ে একটি বিশেষ কাঠামো গঠন করা হয়েছে।”

বিশেষ সহকারী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিস ইনফরমেশন, নির্বাচনবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট শনাক্তে একটি হটলাইন চালু রয়েছে। সরকার সরাসরি কনটেন্ট টেকডাউন করতে না পারলেও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে নিয়ম অনুযায়ী রিপোর্টিং কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের সময় অন্তত দুটি টিম ২৪ ঘণ্টা কাজ করবে বলেও জানান তিনি।

গণভোট প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে সরকার নিরপেক্ষ থাকলেও গণভোটের ক্ষেত্রে সরকার ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিয়েছে।”

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। প্রয়োজনীয় সংস্কার না হলে ভবিষ্যতে আবারও ফ্যাসিবাদের উত্থানের ঝুঁকি তৈরি হতে পারে।

বিশেষ সহকারী জানান, নাগরিক সেবা ডিজিটালাইজেশনের লক্ষ্যে সরকার ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে একটি সমন্বিত প্ল্যাটফর্ম চালু করেছে। বর্তমানে এতে ১২টি মন্ত্রণালয় যুক্ত রয়েছে।

পর্যায়ক্রমে সব মন্ত্রণালয় যুক্ত হলে এক জায়গা থেকেই নাগরিকরা সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন। এতে একদিকে জনগণের হয়রানি ও সময় অপচয় কমবে, অন্যদিকে নতুন উদ্যোক্তা তৈরির সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সেবা প্রত্যাশীদের ব্যক্তিগত উপাত্ত উদ্যোক্তাদের কাছে একটি আমানত। এসব তথ্য সুরক্ষিত ও দায়িত্বশীলভাবে ব্যবহার না হলে নাগরিকের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই আস্থা ও বিশ্বাস অর্জনের মানসিকতা নিয়ে কাজ করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক এই প্রশিক্ষণ কর্মসূচিতে খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশ হিন্দুদের অত্যাচার নিয়ে ট্রাম্পের কাছে নালিশ, ভিডিও ভাইরাল
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশ হিন্দুদের অত্যাচার নিয়ে ট্রাম্পের কাছে নালিশ, ভিডিও ভাইরাল

অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ
সোশ্যাল মিডিয়া

অনলাইন জরিপে শপিংমল না খোলার পক্ষে ৯৩ শতাংশ মানুষ

দারাজ ইলেভেন ইলেভেন লাইভে অংশ নেবেন ১১ জন তারকা
ই-কমার্স

দারাজ ইলেভেন ইলেভেন লাইভে অংশ নেবেন ১১ জন তারকা

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভুয়া অ্যাকাউন্ট তৈরি করতে দেবে না ফেসবুক

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে মেটা
প্রযুক্তি সংবাদ

কনটেন্ট ক্রিয়েটরদের সর্বোচ্চ ৫০ হাজার ডলার দেবে মেটা

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ
সোশ্যাল মিডিয়া

শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিষিদ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
নির্বাচিত

ইন্ডাস্ট্রির প্রথম অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

ইরানের ওপর ইসরায়েলের বিশাল ক্ষেপণাস্ত্র হামলা শুরু!
বিবিধ

দক্ষিণ ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix