Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 2 February 2026
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত!
Share on FacebookShare on Twitter

নিরাপত্তা শঙ্কায় ভারতে না খেলার কথা জানিয়ে গত ৪ জানুয়ারি আইসিসিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বদলের অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ২১ জানুয়ারি বোর্ডসভার পর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দেয়, ভেন্যু পরিবর্তন সম্ভব নয়, খেললে ভারতেই খেলতে হবে। কিন্তু বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় তাদের জায়গায় বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের কারণে বড় ধাক্কা আসতে যাচ্ছে ভারতের ক্রীড়াঙ্গনে। ২০৩৬ অলিম্পিক আয়োজনের স্বপ্নে বিভোর ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলাধুলায় রাজনীতির প্রভাব নিয়ে উদ্বিগ্ন। আর ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সাম্প্রতিক ভাঙন সেই উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। যার কারণে ভারতের অলিম্পিক আয়োজন স্বপ্নের বিদায় ঘণ্টা বাজতে যাচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর পেছনে দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েনও রয়েছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্তে বিসিসিআই আইসিসির ওপর প্রভাব বিস্তার করেছে বলে ধারণা করা হচ্ছে। আইসিসি নিজেদের স্বাধীন সংস্থা দাবি করলেও অতীতে বিসিসিআইয়ের পক্ষে সিদ্ধান্ত নেয়ার নজির রয়েছে। এছাড়া ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে সম্প্রচার ও আর্থিক সুবিধার কারণে ভারতকে গায়ানায় নিশ্চিত সেমিফাইনাল দেওয়ার ঘটনা উল্লেখ করা হয়েছে ।

প্রতিবেদনে আইসিসিতে বিসিসিআইয়ের শক্তিশালী প্রভাব এবং ভারতীয় সরকারের সঙ্গে বোর্ডের ঘনিষ্ঠ থাকার সম্পর্কও উল্লেখ করেছে গার্ডিয়ান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ আগে বিসিসিআইয়ের সচিব পদে ছিলেন এবং তার বাবা অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তও আগে ভারতের মিডিয়া জায়ান্ট জিওস্টারের সঙ্গে যুক্ত ছিলেন।

এই রাজনৈতিক বিতর্ক ভারতের ক্রীড়াঙ্গনের জন্য অস্বস্তিকর সময়ে সামনে এসেছে। সম্প্রতি দিল্লিতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমস আয়োজনের অনুমোদন পেয়েছে ভারত। পাশাপাশি আহমেদাবাদে ২০৩৬ সালে অলিম্পিক ইভেন্ট আয়োজনের জন্যও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে জোরালো বিড করছে দেশটি, যেখানে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারকে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) খেলাধুলায় রাজনৈতিক হস্তক্ষেপের বিষয়ে আইসিসির তুলনায় অনেক বেশি কঠোর। গার্ডিয়ানকে একটি সূত্র জানিয়েছে, অন্য দেশগুলোর বয়কটের আশঙ্কা থাকলে ভারতকে অলিম্পিক আয়োজনের দায়িত্ব দেয়ার চিন্তাও করা যায় না। কেননা অলিম্পিক চার্টার অনুযায়ী, ক্রীড়া সংস্থাগুলোকে স্বাধীনভাবে পরিচালিত হতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে।

এমনকি অলিম্পিকে রাজনৈতিক বা ধর্মীয় মত প্রকাশও নিষিদ্ধ। আইওসির কঠোর অবস্থানের উদাহরণ হিসেবে গার্ডিয়ানের প্রতিবেদনে ইন্দোনেশিয়ার ঘটনা তুলে ধরা হয়েছে। গাজায় বর্বর হামলার কারণে ইসরায়েলি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানানোয় ইন্দোনেশিয়াকে ভবিষ্যৎ অলিম্পিক আয়োজন সংক্রান্ত আলোচনা থেকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে। পাশাপাশি ভারত–পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এবং চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতেও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজমান। আইওসি সূত্রের মতে, ভারতকে অলিম্পিক আয়োজনের জন্য বিশ্বাসযোগ্য প্রার্থী হতে হলে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জোরালো বার্তা দিতে হবে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সোশ্যাল মিডিয়া

নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের গুলি, তিন ভারতীয় নিহত

চোরকেই পাহারার দায়িত্ব!
প্রযুক্তি সংবাদ

চোরকেই পাহারার দায়িত্ব!

গান গেয়ে ভাইরাল গাধা
নির্বাচিত

গান গেয়ে ভাইরাল গাধা

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া

৪৭ ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস
কিভাবে করবেন

ইনস্টাগ্রামে আরও সহজে বানানো যাবে রিলস

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের নতুন নীতিমালা না মানলে কী হবে?

Load More

ট্রেন্ডিং টপিক

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

সারা দেশে সেবা বিস্তৃত করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ...

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 February 2026

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদে পড়তে যাচ্ছে ভারত!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix