Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনের সেরা ৫ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইনের সেরা ৫ শিক্ষক
Share on FacebookShare on Twitter

আজকের দিনে স্কুলের চেহারা অনেকটাই বদলেছে। প্রযুক্তির ব্যবহার, অনলাইন ক্লাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম শিক্ষকের ভূমিকাকে নতুন আকার দিয়েছে। এখন ক্লাসরুমের দেয়াল আর ব্ল্যাকবোর্ডের মধ্যে সীমাবদ্ধ না থেকে, শিক্ষকের উপস্থিতি ভার্চুয়াল মাধ্যমেও আবির্ভাব হয়েছে। শিক্ষার্থীরা শহর কিংবা গ্রামের যে কোনো প্রান্ত থেকে একই সময়ে শিক্ষকের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। অনলাইন ক্লাস, ভিডিও লেসন এবং ইন্টারেক্টিভ লার্নিং সফটওয়্যার শিক্ষাকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলেছে। ভার্চুয়াল দুনিয়ায় যেসব শিক্ষকরা পরিচিত, আজকের শিক্ষক দিবসে চলুন তাদের সম্পর্কে জেনে নেই।

আয়মান সাদিক
অনলাইনে জনপ্রিয় শিক্ষকদের মধ্যে পরিচিত নাম আয়মান সাদিক। তিনি ২০১৫ সালে টেন মিনিট স্কুলের যাত্রা শুরু করেন। শুরুটা ছিল ইউটিউবে শিক্ষামূলক ভিডিও আপলোডের মাধ্যমে। ধীরে ধীরে এটি বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এখানে প্রায় ১৯ হাজার ৪০০টি ভিডিও ও ৫০ হাজারেরও বেশি কুইজ রয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব বিষয়ের পাঠের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও চাকরির প্রস্তুতির জন্যও রয়েছে নানা কোর্স। এখন পর্যন্ত প্রায় ১৫ লক্ষাধিক শিক্ষার্থী এই প্ল্যাটফর্ম থেকে শিখেছে। অনলাইন জগতে আয়মান সাদিক সেরা শিক্ষকদের একজন।

মুনজেরিন শহীদ
আপনি কি ইংরেজি শিখতে চান? তাহলে সবার প্রথমে আসবে মুনজেরিন শহীদের নাম। তার ক্লাস করতে অবসাদ আসে এমন শিক্ষার্থী খুঁজে পাওয়া দুষ্কর। তার ভিডিও লেকচার এখন পর্যন্ত কোটি শিক্ষার্থীর কাছে পৌঁছেছে। সহজ, সাবলীল ও শিক্ষার্থীবান্ধব উপস্থাপনার কারণে মুনজেরিন শহীদ তরুণ শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তার লেখা বই সহজেই ইংরেজি শিখতে সাহায্য করছে সব বয়সী মানুষকে। প্রতিদিন ৩০ মিলিয়নেরও বেশি শিক্ষার্থী ইংরেজি শিখছে মুনজেরিন এর ক্লাসগুলো থেকে। তাই বলা যায় অনলাইনে সেরা ইংরেজি শিক্ষকদের মধ্যে মুনজেরিন শহীদ অন্যতম একজন। মুনজেরিন শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি তার মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপে তার দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন ইংরেজি শিক্ষার ওপর।

ইমাম হোসেইন
ভার্চুয়াল জগতে ইংরেজি শেখার জন্য আরেকজন জনপ্রিয় শিক্ষক ইমাম হোসেইন। হ্যাডম্যান একাডেমির প্রতিষ্ঠাতাও তিনি। বর্তমানে ‘হ্যাডম্যান একাডেমি’ ফেসবুক পেজে ২৪ লাখ অনুসারী রয়েছে। মজার ছলে ও কৌতুকপূর্ণ উপস্থাপনার মাধ্যমে তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক ভিডিও তৈরি করেন। অধিকাংশ সময় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করেন এবং বিজয়ীদের পুরস্কারও দেন। তার এই সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থদের মাঝে শিক্ষাকে আনন্দদায়ক ও ফলপ্রসূ করে তুলেছে।

ফাহাদ হোসাইন
অনলাইন প্ল্যাটফর্মের দুনিয়ায় আরেক জনপ্রিয় শিক্ষক ফাহাদ হোসাইন। ফাহাদ’স টিউটোরিয়ালের কর্ণধার তিনি। জুলাই আন্দোলনের সময় কোটা সংস্কারের দাবিতে সম্পৃক্ত থাকার কারণে গ্রেফতার করা হয়েছিল জনপ্রিয় শিক্ষককে। দেশের প্রান্তিক অঞ্চলের হাজারো শিক্ষার্থী তার শিক্ষণশৈলী ও সহজবোধ্য ব্যাখ্যা দ্বারা উপকৃত হয়েছেন। বিশেষ করে তার বিজ্ঞান বিষয়ের ভিডিও এবং প্রাইভেট কোর্সগুলো শিক্ষার্থীদের জন্য অনেক সহায়ক হয়েছে।

মাকছুদুর রহমান তানভীর
অনলাইনের দুনিয়ায় আরেক জনপ্রিয় শিক্ষকের নাম মাকছুদুর রহমান তানভীর। তানভীর স্যার নামেই পরিচিত তিনি। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম বন্দি পাঠশালার অন্যতম শিক্ষক তিনি। তিনি বাংলা বিষয়কে সহজ ও প্রাণবন্তভাবে উপস্থাপন করার জন্যই বেশি পরিচিত। বাংলা বিষয়কে তিনি নিয়ে এসেছেন সরল পর্যায়ে। নানা সময় তার বিভিন্ন টিউটোরিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইউটিউব এবং ফেসবুকে তার লাখ লাখ শিক্ষার্থী রয়েছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভাইরাস মহামারীর গেম ‘প্লেগ ইনকরপোরেশন’ নিষিদ্ধ করলো চীন
গেম

ভাইরাস মহামারীর গেম ‘প্লেগ ইনকরপোরেশন’ নিষিদ্ধ করলো চীন

অ্যাপলের বিরুদ্ধে প্রযুক্তি
নির্বাচিত

অ্যাপলের বিরুদ্ধে পে প্রযুক্তি ‘চুরির’ অভিযোগে মামলা

ড্রোন প্রযুক্তি ও জিও স্পেশালাইজড ল্যাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া
প্রযুক্তি সংবাদ

ড্রোন প্রযুক্তি ও জিও স্পেশালাইজড ল্যাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায় দক্ষিণ কোরিয়া

বিকাশ এখন ‘পার্ট অফ ডিজিটাল লাইফস্টাইল’
নির্বাচিত

বিকাশ এখন ‘পার্ট অফ ডিজিটাল লাইফস্টাইল’

সহজেই ফেসবুক থেকে আয়ের সুযোগ
প্রযুক্তি সংবাদ

সহজেই ফেসবুক থেকে আয়ের সুযোগ

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

লিবরায় ক্রমেই একা হয়ে পড়ছে ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ
নির্বাচিত

বাংলাদেশি-আমেরিকান মালিকানাধীন নিউইয়র্কের টেলিকম স্টার্টআপ রিভারটেলে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix