Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 9 September 2026
অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী
Share on FacebookShare on Twitter

রাজনীতিতে অশ্লীল শব্দ ব্যবহার করে ব্যক্তিগতভাবে গালিগালাজ করা আইনের দৃষ্টিতে অপরাধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কঠোর সমালোচনা গণতন্ত্রের প্রাণ। তবে সমালোচনা যতই কঠোর হোক, তা যেন কোনোভাবেই অশ্লীল না হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট; সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ সেমিনারের আয়োজন করে।

রিজভী বলেন, স্বাধীনতার আগে ও পরে আমাদের পূর্বপুরুষ এবং অগ্রজরা দেশের জন্য সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন। সেই সংগ্রাম ও আত্মত্যাগের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে। আমরা একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং সরকারও তার দায়িত্ব যথাযথভাবে পালন করবে।

তিনি বলেন, সরকারের প্রতিটি কর্মকাণ্ডের সমালোচনা করার অধিকার বিরোধী দলের রয়েছে। সরকারের ভুল-ত্রুটি তুলে ধরলে সরকার সেগুলো বুঝতে ও সংশোধনের সুযোগ পায়। একটি গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক সমাজের অন্যতম বৈশিষ্ট্যই হলো মতপ্রকাশ এবং সমালোচনার স্বাধীনতা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হওয়ায় দেশের গণতন্ত্র বারবার আঘাতপ্রাপ্ত হয়েছে এবং দুর্বল হয়ে পড়েছে। উচ্চতর আদালত, গণমাধ্যমসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। এসব প্রতিষ্ঠান কার্যকর থাকলে গণতন্ত্রকে ধ্বংস করে ফ্যাসিবাদ বা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রিজভী অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসকরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে দেয় না। গণমাধ্যমের মালিকদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স বা সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রেও দলীয় লোকজন ও আত্মীয়স্বজনকে প্রাধান্য দেওয়া হয়। ফ্যাসিবাদী শাসন ও তার দুঃশাসনকে বৈধতা দেওয়ার জন্যই এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হয়।

তিনি বলেন, এসব অনিয়মের বিরুদ্ধেই মানুষের আন্দোলন ও সংগ্রাম হয়েছে। এই আন্দোলনে শিশু, প্রাইভেট স্কুলের শিক্ষার্থী, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাধারণ শ্রমজীবী মানুষ প্রাণ দিয়েছেন।

দেশের চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকট সৃষ্টি করেননি; এটি মূলত বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে তেল পরিবহন ও আন্তর্জাতিক নৌপথে নানা ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। ফলে তেল ও এলএনজি আমদানিতে নির্ভরশীল দেশগুলোকে সংকটের মুখে পড়তে হচ্ছে।

তিনি বলেন, একটি দেশ যখন এলএনজি আমদানির ওপর নির্ভরশীল, তখন আন্তর্জাতিক সরবরাহব্যবস্থা ব্যাহত হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ, বাসাবাড়িতে রান্নার গ্যাস এবং শিল্পকারখানার উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ে।

রিজভী বলেন, সরকার অতীতের ব্যর্থতার কথা বলে বসে নেই। বরং সংকট মোকাবিলায় অতিরিক্ত বাজেটের বাইরে ৪০ হাজার কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে দ্রুত গ্যাস আমদানির ব্যবস্থা করা যায়। পাশাপাশি মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ নিকটবর্তী দেশগুলো থেকেও গ্যাস সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

বলেন, গ্যাসের একটি টার্মিনালে ত্রুটি দেখা দেওয়ায় সেটি মেরামত করতেও সময় লাগছে। একদিকে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে টার্মিনালের ত্রুটি ও মেরামতের কারণে দেশের বর্তমান জ্বালানি সংকট আরও তীব্র হয়েছে।

সবশেষে রিজভী বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে সব ধরনের বিভাজন ও স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হলেই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও সংস্কার কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটকের কুৎসা রটিয়ে ফেসবুকে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা
নির্বাচিত

যুক্তরাষ্ট্রে কয়েক লাখ ভিডিও সরালো টিকটক

নারীবিদ্বেষমূলক কর্মকান্ডে পরিপূর্ণ টিকটক প্লাটফর্ম
প্রযুক্তি সংবাদ

ভিডিও দেখার চাকরি দিচ্ছে ইউবিকিউটস, বেতন লক্ষাধিক টাকা

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য
নির্বাচিত

বিক্রির জন্য উন্মুক্ত ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে ৯টি ভুল কখনই করবেন না

মাশরাফিকে বিসিবির সভাপতি করার দাবি ফেসবুকজুড়ে
সোশ্যাল মিডিয়া

মাশরাফিকে বিসিবির সভাপতি করার দাবি ফেসবুকজুড়ে

জাকারবার্গের নিরাপত্তায় খরচ ২.৬ কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

লিব্রা আটকানো হলে সুবিধা পাবে চীন: জাকারবার্গ

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের ২,২৫১ কোটি টাকার রেকর্ড মুনাফা
অর্থ ও বাণিজ্য

সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’

স্বচ্ছতা, সুশাসন ও আন্তর্জাতিক মানের ব্যাংকিংয়ের প্রতিশ্রুতি দিয়ে...

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

ফেব্রিক রোলের ভেতরে ১ হাজার ৬৫৫ মোবাইল, বিমানবন্দরে জব্দ

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

গ্রামীণফোনে ১ পয়সা কলরেট ও ৩৬৫ দিন মেয়াদ চালু করার সহজ উপায়

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 September 2026

অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী

Techzoom.TV |
TechzoomTV