Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 21 July 2019
বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ থেকে যদি রকেট উৎক্ষেপণ করা যায় তাহলে অনেক কম শক্তিতে রকেট পৃথিবী ছেড়ে মহাশুন্যে যেতে পারবে। এতে করে রকেট উৎক্ষেপণ করার ক্ষেত্রে বিপুল সাশ্রয় হবে। এমনটাই জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাবেক সিস্টেম অ্যাডমিন আজাদুল হক। আজ (২০ জুলাই) তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে তিনি এমন তথ্য দেন।

আজাদুল হকের স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো-

শুনতে খুবই অদ্ভুত মনে হচ্ছে তাই না? আসলেই কি এটা সম্ভব? তা হলে কিভাবে সম্ভব? আসুন চায়ের কাপে ঝড় তুলি, করি এই নিয়ে কিছু সহজ আলাপন।

একটি রকেটের পৃথিবীর মাধ্যাকর্ষণের টান ছেড়ে যাবার জন্য প্রয়োজন প্রচন্ড শক্তি। এটাকে এস্কেপ ভেলোসিটি বলে। যখন কোন রকেট এই এস্কেপ ভেলোসিটির থেকেও বেশী শক্তিশালী হয় তখনই সে মাধ্যাকর্ষণের টান ছেড়ে মহাশূন্যে যেতে পারে। এদিকে পৃথিবী তো নিজেই ঘুরছে প্রচন্ড গতিতে, ঘণ্টায় প্রায় ১৬৭০ কিলোমিটার গতিতে। এই গতি সবচেয়ে বেশী অনুভূত হয় ইকোয়েটর বা বিষুবরেখায়। মানে বিষুবরেখার যত কাছে আপনি থাকবেন তত বেশী এই গতি অনুভূত হবে। তবে আমরা নিজেরাই যেহেতু এই পৃথিবীর ওপর থাকি এবং পৃথিবীর তুলনায় আমাদের আয়তন খুবই সামান্য তাই আমরা তা অনুভব করি না।

কিন্তু একটা রকেট যখন পৃথিবী ছেড়ে যাবে তখন এই ঘুর্নন গতির কথা তাকে হিসাবে ধরতে হবে। মনে করুন আপনি একটি চলন্ত বাসে বা ট্রেনে উঠবেন। আপনি যেহেতু স্থির, তাই আপনার থেকে বাস বা ট্রেনের আপেক্ষিক গতি বেশী। আপনি যদি সহজে উঠতে চান তবে আপনাকে একটু দৌড়ে ঐ বাস বা ট্রেনের গতির কাছাকাছি গতিতে যেতে হবে। তাহলে আপনার এবং বাস বা ট্রেনের আপেক্ষিক গতি হবে সমান সমান এবং আপনি সহজেই উঠতে পারবেন। দাঁড়িয়ে থেকে হঠাত করে আপনি উঠতে পারবেন না।

এই একই কারনে আমেরিকার সব রকেট ফ্লোরিডায় থেকে উৎক্ষেপণ করা হয়। ফ্লোরিডা হচ্ছে বিষুবরেখার সবচেয়ে কাছে। সেই দূরত্বও প্রায় ১১,০০০ কিলো মিটারের মতন। এখান থেকে রকেট উৎক্ষেপণ করলে পৃথিবীর ঐ ঘুর্নন গতিতে কাজে লাগিয়ে রকেট সহজেই মহাশূন্যে যেতে পারে।

এবার ভাবুন বাংলাদেশের কথা। বাংলাদেশ বিষুবরেখার থেকে মাত্র ২৬০০ কিলোমিটার দূরে!!! তাই বাংলাদেশ থেকে যদি রকেট উৎক্ষেপণ করা যায় তাহলে আরো কম শক্তিতে রকেট পৃথিবী ছেড়ে মহাশুন্যে যেতে পারবে। তারমানে, রকেটের এসআরবি বা সলিড রকেট বুস্টারের ওজন কমানো যেতে পারে যার বদলে বেশী ওজনের পে লোড নেয়া যাবে। এতে করে রকেট উৎক্ষেপণ করার ক্ষেত্রে বিপুল সাশ্রয় হবে।

বাংলাদেশে এখন ১০০টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এবং এজন্য বিশাল পরিকল্পনা নেয়া হচ্ছে। এমন তো হতে পারে যে উপকুলীয় অঞ্চলে একটি বিশাল জায়গা নিয়ে বাংলাদেশ একটি অত্যাধুনিক স্পেস পোর্ট বা রকেট লঞ্চিং স্টেশন তৈরী করবে। এরপর সারা পৃথিবীর সব রকেট প্রস্তুতকারীদের উদ্বুদ্ধ করা যেতে পারে বাংলাদেশ থেকে রকেট পাঠানোর জন্য। সমুদ্র পথে অনায়াসে রকেট গুলো নিয়ে আসা সম্ভব এবং সহজেই তা উৎক্ষেপণ করা সম্ভব। যেমন স্পেস-এক্স-এর সাথে চুক্তি করা যেতে পারে তাদের সব রকেট এখান থেকে পাঠানোর জন্য। তাঁরা যদি দেখে যে অনেক কম মূল্যে তাঁরা রকেট পাঠাতে পারছে তবে কেন তাঁরা রাজী হবে না?

এটা কিন্তু অবাস্তব কল্পনা নয়। আজ থেকে ২০ বা ২৫ বছর পর এমন কিছু করে ফেলা আসলেই কিন্তু সম্ভব। মনে করুন আজ ত্থেকে ২০ বছর পর একটা রকেট যাচ্ছে আর সব মিডিয়াতে শুধু বাংলাদেশের নাম! অন্তত এ নিয়ে একটা স্টাডি করা যেতে পারে।

বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মানজনকভাবে পরিচয় করে দেবার জন্য এটা কি যথেষ্ট নয়? আপনাদের কি মনে হয়?

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামীর বাংলাদেশের জন্য যুবকদেরকে দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

আগামীর বাংলাদেশের জন্য যুবকদেরকে দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

বিসিএস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
নির্বাচিত

বিসিএস নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

হুয়াওয়ে এনজয় ২০ প্রো
নির্বাচিত

হুয়াওয়ে এনজয় ২০ প্রো

মেট ৫০ সিরিজ দিয়ে স্মার্টফোনের বাজারে ফিরবে হুয়াওয়ে
নির্বাচিত

মেট ৫০ সিরিজ দিয়ে স্মার্টফোনের বাজারে ফিরবে হুয়াওয়ে

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার
ই-কমার্স

আলেশা মার্টের চেয়ারম্যান গ্রেফতার

‘ক্রিম আপা’ গ্রেফতার
সোশ্যাল মিডিয়া

‘ক্রিম আপা’ গ্রেফতার

Load More

ট্রেন্ডিং টপিক

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ওয়্যারলেস ইয়ারবাডের পাশাপাশি এবার ওভার-ইয়ার হেডফোনের বাজারেও ফিরতে...

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 July 2019

বাংলাদেশ থেকে রকেট উৎক্ষেপণ ?

Techzoom.TV |
TechzoomTV