Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিশু বিছানায় প্রস্রাব করলেই বেজে উঠবে অ্যালার্ম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
শিশু বিছানায় প্রস্রাব করলেই বেজে উঠবে অ্যালার্ম
Share on FacebookShare on Twitter

শূন্য থেকে ছয় মাস বয়সী কোনো শিশু বিছানায় প্রস্রাব করলে তা জানান দেবে অ্যালার্ম। অবাক করার মতোই বিষয়টি। এমন একটি বিছানা (বেড) উদ্ভাবন করেছেন বগুড়ার ছেলে মাহমুদুন নবী বিপ্লব। একই সাথে তিনি স্যালাইন অ্রালার্ম সিস্টেম উদ্ভাবন করেছেন। স্যালাইন শেষ হওয়ার পূর্ব মুহূর্তে সিস্টেমটি সেন্সরের মাধ্যমে ডিউটিরত নার্স ও রোগীর স্বজনদের সতর্কতা বার্তা জানাবে।

বিপ্লব পেশায় একজন যন্ত্র প্রকৌশলী। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক এই শিক্ষার্থী এর আগে ইন্টেলিজেন্ট ডিসি ভেন্টিলেশন সিস্টেম এবং বন্যা সতর্কীকরণ যন্ত্র উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার এই উদ্ভাবন সরকারের একসেস টু ইনফরমেশন (এটুআই) বিভাগে উপস্থাপন করা হয়। এ ব্যাপারে সরকারি সহযোগিতা পাওয়ারও আশ্বাস দেওয়া হয় তাকে।

জরুরি সতর্কতা বিছানাটির নাম দেওয়া হয়েছে ‘বেবি ইউরিন অ্যালার্ম বেড’। আড়াই বছর আগে নিজের সন্তান জন্মের পর পরই এমন একটি বিছানা তৈরির কল্পনা তিনি অনুভব করেন। বিপ্লব জানান, আমার সন্তান বিছানায় প্রস্রাব করে ৩-৪ ঘণ্টা ওই প্রস্রাবের মধ্যেই থাকত। ভেজা বিছানায় থেকে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয় শিশুটি। তখনই ভাবি, ছোট শিশুরা তো কথা বলতে জানে না। প্রস্রাব করে অনেক সময় কান্নাও করে না। তাই তাদের জন্য এমন একটি বিছানা যদি করা যায়, যে বিছানায় শিশু প্রস্রাব করার সঙ্গে সঙ্গে অ্যালার্ম বেজে উঠবে। তখন তাৎক্ষণিক মা বা পরিবারের অন্য কেউ এসে শিশুর বিছানাটি বদলে দিতে পারবেন। এরপর প্রায় দুই বছর গবেষণা করে ‘বেবি ইউরিন অ্যালার্ম বেড’টি তিনি তৈরি করেন।

এই বেড তৈরি করতে তিনি ব্যবহার করেছেন চায়নার এক ধরনের সেলুলয়েডের সুতা ও ওয়াটার প্রুফ কাপড়। দুটি উপাদানই তিনি চায়না থেকে এনেছেন। ১টি বেড তৈরি করতে খরচ পড়েছে সাড়ে ১৩ শ টাকা। তিনি বিক্রি করছেন ১৫ শ টাকায়। সাধারণ রাবার ক্লথ এর মতো দেখতে হলেও এই বেডে রয়েছে সেলুলয়েডের সুতা দিয়ে তৈরি নকশা করা সার্কিট। যেটা শরীরের কোনো ক্ষতি করবে না, আবার প্রস্রাবকে কিংবা পানিকে চিনতে পারবে। এই বিছানায় রয়েছে একটি কন্ট্রোল সার্কিট ও একটি অয়্যারলেস কলিং বেল। বিছানায় বাচ্চা প্রস্রাব করলে সিস্টেমটি একটি সিগনাল থ্রো করবে কলিং বেলে। সঙ্গে সঙ্গে কলিং বেলটি সিগনালের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে যে বাচ্চা প্রস্রাব করেছে। এর মধ্যে বিপ্লবের তৈরি ‘বেবি ইউরিন অ্যালার্ম বেড’ বগুড়া শহরের বড় বড় মেগাশপগুলোতে পাওয়া যাচ্ছে।

একই সাথে আরো একটি যন্ত্র উদ্ভাবন করেছেন বিপ্লব। সেটি হলো স্যালাইন অ্যালার্ম। এটি একটি ডিজিটাল সিস্টেম যা রোগীকে স্যালাইন দেওয়ার পর যখন স্যালাইন শেষ হবে তার পূর্ব মুহূর্তে সেন্সরের মাধ্যমে ডিউটিরত নার্সকে অবহিত করবে যে আপনার রোগীর স্যালাইন শেষ হয়েছে। একটি ক্লিনিক বা হাসপাতালে অনেক কেবিন বা ওয়ার্ড থাকে। প্রতিটি কেবিন বা ওয়ার্ডের সিরিয়াল নম্বর থাকে এবং ওই ক্লিনিক বা হাসপাতালে নার্স থাকে রোগীর সর্বক্ষণিক তদারকি করার জন্য।

কার্যকারিতা সম্পর্কে ধারণা দিতে বিপ্লব জানান, মনে করুন হাসপাতালে ১০টি কেবিন এবং ১টি ওয়ার্ড আছে। ওয়ার্ডে ১০টি বেড আছে। সর্বমোট বেড হলো ২০টি। কিন্তু সেখানে নার্স আছে চারজন। ২০টি বেডের জন্য চারজন নার্সের পক্ষে অনেক সময় সব রোগীর খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। তাই দেখা যায় রোগীর স্যালাইন শেষ হওয়ার পর রক্ত স্যালাইনের মধ্যে উঠে যায়। এই অবস্থা হইতে পরিত্রাণ পাওয়ার জন্য আমার আবিষ্কার স্যলাইন অ্যালার্ম।

দেখা গেছে হাসপাতাল ও ক্লিনিকের একটি ডিউটি রুম থাকে যেখানে নার্সরা অবস্থান করে। এই ডিভাইসটি ২টি অংশে বিভক্ত। এর একটি হলো সেন্সর ও অপরটি হলো কলিং বেল। তাই ২০টি বেডের জন্য ২০টি সেন্সর থাকবে প্রতিটি স্যালাইনের সঙ্গে। সেই সাথে ২০ কলিং বেল থাকবে নার্স ডিউটি রুমে। বেডের সিরিয়াল নম্বর অনুযায়ী যে বেডের রোগীর স্যালাইন শেষ হবে সঙ্গে সঙ্গে সেই বেডের বেলটি (ডিউটি রুমে অবস্থিত) বেজে উঠবে। তখন সঙ্গে সঙ্গে ডিউটিরত নার্স গিয়ে স্যালাইনটি রোগীর শরীর হতে খুলে দেবে। ফলে রোগী বিপদ হতে রক্ষা পাবে।

যন্ত্র প্রকৌশলী বিপ্লব বলেন স্যালাইন অ্যালার্ম হলো একটি ডিজিটাল সিস্টেম। স্যালাইন শেষ হওয়ার পূর্ব মুহূর্তে সিস্টেমটি সেন্সরের মাধ্যমে ডিউটিরত নার্স ও রোগীর স্বজনদের জানাবে। এটি করতে প্রতিটি স্যালাইনের সঙ্গে একটি করে সেন্সর লাগাতে হবে। সব মিলিয়ে এই ডিভাইজের দাম প্রতিটি ৬ থেকে ১০ হাজার টাকার মধ্যে হবে। পরিমাণে বেশি তৈরি করলে খরচ আরো কমে যাবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও
নির্বাচিত

একসঙ্গে ৫০ জনের ভিডিও কল সুবিধা ইনস্টাগ্রামেও

অর্থ নয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের স্বর্ণের আংটি দেবে ইনস্টাগ্রাম
প্রযুক্তি সংবাদ

অর্থ নয়, শীর্ষ কনটেন্ট ক্রিয়েটরদের স্বর্ণের আংটি দেবে ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

এক নম্বরে চার ফোনে খোলা যাবে হোয়াটসঅ্যাপ!

করোনা নিয়ে সামাজিক মাধ্যমে নানান কাণ্ড
প্রযুক্তি সংবাদ

করোনা নিয়ে সামাজিক মাধ্যমে নানান কাণ্ড

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফয়েজ আহমদ তৈয়্যবের গভীর শোক
নির্বাচিত

বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ফয়েজ আহমদ তৈয়্যবের গভীর শোক

‘দেশি ফেসবুকের’ বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে আসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

‘দেশি ফেসবুকের’ বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে আসল ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধির শঙ্কা

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও
নির্বাচিত

৫৯৯ ডলারে অ্যাপলের নতুন ম্যাকবুক নিও

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
ছাড় ও অফার

বিএসসিপিএলসি’র ধামাকা অফার: সাবমেরিন কেবল ব্যান্ডউইডথে বিশেষ বোনাস ও মূল্যছাড়

বর্তমান সরকারের “সবার জন্য দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট”...

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix