Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকার চেক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৯ মার্চ ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকার চেক
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় ব্যাপক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৩ কোটি টাকা দিয়েছে তারা। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের ৬৫ হাজার ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট) দিচ্ছে ওয়ালটন। বাংলাদেশে নিজস্ব কারখানায় তৈরি করতে যাচ্ছে অক্সিজেন সরবরাহ যন্ত্র (ভেন্টিলেটর) সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম।

রোববার (২৯ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করে ওয়ালটন কর্তৃপক্ষ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুদান হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।

ওয়ালটনের পক্ষে ৩ কোটি টাকার চেক তুলে দেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর শরীফ হারুনুর রশীদ ছনি।

এ সময় তারা প্রধানমন্ত্রীকে জানান, করোনাভাইরাস মোকাবেলায় ইতোমধ্যেই ব্যাপক কার্যক্রম চালাচ্ছে ওয়ালটন। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের মাধ্যমে স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও আইন-শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ৬৫ হাজার পিপিই দিচ্ছে ওয়ালটন। দরিদ্রদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছে। একই সাথে প্রায় ২০ হাজার পয়েন্টের মাধ্যমে দেশের সর্বত্র সচেতনতা এবং সেনিটাইজেশন কার্যক্রম চালাচ্ছে দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন।

এছাড়া, নিজস্ব কারখানায় অক্সিজেন সরবরাহ যন্ত্র (ভেন্টিলেটর) সহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জাম তৈরি করতে যাচ্ছে ওয়ালটন। এজন্য চলছে প্রয়োজনীয় গবেষণার কাজ। খুব কম সময়ের মধ্যেই এটি সরবরাহ করা যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। ইতোমধ্যেই হ্যান্ড সেনিটাইজার তৈরি করে দেশব্যাপী বিতরণ করছে ওয়ালটন।

করোনাভাইরাস মোকাবেলায় ওয়ালটনের এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি এ মহামারি রোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম জানান, ইতোমধ্যেই ১৫ হাজার পিস প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যু কভার বিতরণ শুরু করেছেন তারা। প্রক্রিয়াধীন আছে আরো ৫০ হাজার প্রোটেকশন ক্যাটাগরি-৩-এর পিপিই। যার মধ্যে রয়েছে প্রোটেকটিভ স্যুট, মেডিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লাভস, স্যু কভার, সেফটি গগলস, হেড ক্যাপ, প্রোটেকটিভ শিল্ড ইত্যাদি।

এর আগে, করোনাভাইরাসের কারণে মানুষের জন্য সামাজিক সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনে ১০ লাখ টাকা দিয়েছে ওয়ালটন। নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে যারা হিমশিম খাচ্ছেন, এরকম ৪০ হাজার মানুষের খাবার সরবরাহে কাজ করছে বিদ্যানন্দ।

এদিকে, বিশ্বস্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড অনুযায়ী হ্যান্ড সেনিটাইজার তৈরি করছে ওয়ালটন। সেগুলো বিনামূল্যে দেশব্যাপী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সংবাদকর্মীদের সুরক্ষায় মাস্ক, গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ইত্যাদি তৈরি করে সরবরাহ করছে ওয়ালটন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

নিজের করা ভোটাভুটিতে হেরে গেলেন ইলন মাস্ক

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস
প্রযুক্তি পরামর্শ

অনলাইন ক্লাশে প্রয়োজন যেসব অ্যাপস

জানেন, গুগলে গোপনে গোপনে যে ১০ টি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন মেয়েরা
কিভাবে করবেন

জানেন, গুগলে গোপনে গোপনে যে ১০ টি জিনিস সবচেয়ে বেশি সার্চ করেন মেয়েরা

এআই চিপ উন্মোচনের সময় পেছাল এনভিডিয়া
নির্বাচিত

এআই চিপ উন্মোচনের সময় পেছাল এনভিডিয়া

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার
প্রযুক্তি সংবাদ

হয়রানিমূলক আচরণ স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করবে টুইটার

বিটিআরসি’র অভিযানে মিললো ৫০ লাখ টাকার অবৈধ ওয়াকি-টকি সেট
প্রযুক্তি সংবাদ

বিটিআরসি’র অভিযানে মিললো ৫০ লাখ টাকার অবৈধ ওয়াকি-টকি সেট

Load More

ট্রেন্ডিং টপিক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি
নির্বাচিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ট্রাম্পের উদ্যোগে যুক্তরাষ্ট্রে চিপ তৈরিতে হাত মেলাল অ্যাপল-ইনটেল
প্রযুক্তি সংবাদ

গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের চিপ কিনতে অ্যাপলের ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে
প্রযুক্তি সংবাদ

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৯ মার্চ ২০২০

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ওয়ালটনের ৩ কোটি টাকার চেক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix