Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা মোকাবেলায় ভিয়েতনামের সফলতার কারণ কি হ্যাকিং?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
করোনা মোকাবেলায় ভিয়েতনামের সফলতার কারণ কি হ্যাকিং?
Share on FacebookShare on Twitter

নভেল করোনাভাইরাস ডিজিজ বা কভিড-১৯ নিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে বিশ্ব নেতৃত্ব। মরণঘাতী ভাইরাসটি মোকাবেলায় সম্ভাব্য সব ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ প্রয়োগ করেও রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছেন বৈশ্বিক রথী-মহারথীরা। কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন না থাকায় ভাইরাসটি নিয়ন্ত্রণের কৌশল রপ্ত করতে মরিয়া হয়ে উঠেছে অনেক দেশ। এমনকি এসব কৌশল রপ্ত করতে রীতিমতো সাইবার স্পাইং বা সাইবার গোয়েন্দাগিরি চলছে বলেও জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। আর এমন সাইবার স্পাইংয়ের অভিযোগ উঠেছে ভিয়েতনামের বিরুদ্ধে। করোনা মোকাবেলায় কৌশল রপ্ত করতে চীনের সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা। এ তথ্যের পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ভিয়েতনামের করোনা মোকাবেলায় সফলতার মূল কারণ হ্যাকিং থেকে প্রাপ্ত তথ্য।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে গত বছরের একেবারে শেষ সময়ে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর থেকে দ্রুত এটি সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ২৩ জানুয়ারি প্রথম চীনের প্রতিবেশী দেশ ভিয়েতনামে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়। তবে এত দীর্ঘ সময় পরও ভাইরাসটি দেশটিতে মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ৩০০-এর নিচে। ভাইরাসটি মোকাবেলায় দেশটির দ্রুত নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ কার্যকর হয়েছে বলে মনে করা হয়। তবে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, চীনের সরকারি ওয়েবসাইট হ্যাক করে কৌশল রপ্ত করেছে ভিয়েতনাম। মার্কিন সাইবার নিরাপত্তাবিষয়ক ফার্ম ফায়ারআই গত বুধবার এমন চাঞ্চল্যকর তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ভিয়েতনামের সরকার সমর্থক হ্যাকাররা চীন কীভাবে মহামারী মোকাবেলা করছে, সেটি জানার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে।

ফায়ারআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামের হ্যাকাররা শুরু থেকেই চীনের মিনিস্ট্রি অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং উহান সরকারের কর্মকর্তাদের ওয়েবসাইট টার্গেট করে। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক কভিড-১৯ নিয়ে সতর্ক বার্তা দেয়ার একদিন পর গত ৬ জানুয়ারি প্রথম হ্যাকিংয়ের চেষ্টা করে তারা। আর এপ্রিল পর্যন্ত এ হ্যাকিং চেষ্টা অব্যাহত ছিল।

ফায়ারআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এপিটি-৩২ নামে পরিচিত হ্যাকিং গ্রুপটি ইমার্জেন্সি ম্যানেজমেন্ট মন্ত্রণালয় এবং উহানের সরকারি কর্মকর্তাদের ব্যক্তিগত ও অফিশিয়াল মেইল হ্যাক করার চেষ্টা করে। প্রতিষ্ঠানটির অনুসন্ধানকারী এবং অন্যান্য সাইবার নিরাপত্তাবিষয়ক ফার্মগুলো মনে করে, এপিটি-৩২ নামের ওই হ্যাকিং গ্রুপটি ভিয়েতনাম সরকারের হয়ে কাজ করছে। বিশেষ করে এ মহামারী মোকাবেলায় তারা বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, ব্যবসা এবং স্বাস্থ্যবিষয়ক এজেন্সিগুলো থেকে তথ্য হাতিয়ে নিতে কাজ করছে।

ফায়ারআইয়ের ম্যান্ডিয়েন্ট থ্রেট ইন্টেলিজেন্স ইউনিটের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বেন রিড বলেন, এসব সাইবার আক্রমণ প্রমাণ করে যে ভাইরাসটি ইন্টেলিজেন্স গ্রুপের জন্যও গুরুত্বপূর্ণ একটি বিষয়। তথ্য পাওয়ার জন্য এখানে সবাই সবকিছুই করছে।

নিউইয়র্কের কাউন্সিল অন ফরেন রিলেশনসের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ অ্যাডাম সিগেল মনে করেন, হ্যাকিং কার্যক্রম থেকে এ বিষয়টি স্পষ্ট যে, ভাইরাসটির বিষয়ে আগাম জানতে হ্যানয় দ্রুত সাইবারস্পেস ব্যবহার করেছে। যে কারণে ভাইরাসটির প্রাদুর্ভাব হওয়ার এক সপ্তাহের মধ্যেই তারা এটির বিষয়ে জানতে পেরেছে।

ফায়ারআই বলছে, এপিটি-৩২ মূলত ছোট ছোট গ্রুপ করে হ্যাকিং টার্গেট করে। সে অনুযায়ী, তারা ট্র্যাকিং লিং সংযুক্ত করে টার্গেট ব্যক্তিদের কাছে মেইল পাঠায়। এর ফলে ই-মেইল ওপেন করার সঙ্গে সঙ্গে হ্যাকাররা বুঝতে পারে। আর তখন আরো ম্যালওয়ার দিয়ে মেইল পাঠানো হয়। যেখানে মেটালজ্যাক নামে একটি ভাইরাস পাঠানো হয়, যা হ্যাকারদের ব্যবহারকারীর কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে সহায়তা করে।

স্লোভাকিয়াভিত্তিক সফটওয়্যার সিকিউরিটি ফার্ম ইএসইটির গবেষক ম্যাক ইত্তিনি লেভিলি জানান, এপিটি-৩২ হ্যাকিং গ্রুপটি চীন ছাড়াও সম্প্রতি পূর্ব এশিয়ার দেশের সরকারি ও বাণিজ্যিক সংগঠনগুলোর ওয়েবসাইট টার্গেট করে একই ধরনের ম্যালওয়ার পাঠিয়েছে। এছাড়াও ভিয়েতনামের ভিন্ন মতাবলম্বীদেরও এই ম্যালওয়্যার ব্যবহার করে টার্গেট করা হয়।

তবে ফায়ারআইয়ের এমন দাবির বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে জানতে ভিয়েতনাম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। একইভাবে সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি), মিনিস্ট্রি অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এবং উহান সরকারও এ বিষয়ে মন্তব্য করা থেকে দূরে রয়েছে।

যে কারণে এটা অস্পষ্ট যে চীনকে টার্গেট করে ভিয়েতনামের হ্যাকিং গ্রুপ যে অনধিকার প্রবেশের চেষ্টা করেছিল, সেটি আদৌ কতটুকু সফল হয়েছে। তবে বিশ্লেষকরা মনে করেন, এ হ্যাকিং চেষ্টার পর পরই দেশটির রাষ্ট্রীয় গোয়েন্দারা নভেল করোনাভাইরাস মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নিতে সক্ষম হয়।

তবে ভিয়েতনামের হ্যাকাররা চীনে হ্যাকিংয়ে সফল হোক আর না হোক কভিড-১৯-এর ফলে উদ্ভূত সংকট মোকাবেলায় অন্যান্য দেশের কার্যকর হাতিয়ার বা পদ্ধতি জানার জন্য গোয়েন্দা এবং হ্যাকিং গ্রুপ আগামীতেও যে সাইবারস্পেস চষে বেড়াবেন, এটিতে একমত হয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।

সূত্র: রয়টার্স ও সিনেট ডটকম

এই বিভাগ থেকে আরও পড়ুন

হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

হাই রেজুলেশন বড় ডিসপ্লের ল্যাপটপ আনছে ওয়ালটন

নিয়মিত ফোন ভাঙেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

এক টুইটেই ১৫০০ কোটি ডলার খোয়ালেন ইলন মাস্ক

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ
প্রযুক্তি সংবাদ

বাজারে সাড়া ফেলতে আসছে পোকো এম৮ সিরিজ

বিকাশ-নগদ-রকেট ব্যবহারকারীদের জন্য সুখবর
প্রযুক্তি সংবাদ

বিকাশ-নগদ-রকেট ব্যবহারকারীদের জন্য সুখবর

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও
প্রযুক্তি সংবাদ

১ ঘণ্টার মধ্যে ঢাবি প্রো-ভিসি ক্ষমা না চাইলে বাসভবন ঘেরাও

রিয়েলমি ৮ ৫জি বনাম রেডমি নোট ১০ টি ৫জিঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি ৮ ৫জি বনাম রেডমি নোট ১০ টি ৫জিঃ কোনটি সেরা দেখে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)
প্রযুক্তি সংবাদ

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর হাত ধরে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করল উইয়োফ্লাই (Weofly)

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix