Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার ‘সুযোগ’ দিচ্ছে ফেসবুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৭ জুন ২০২০
রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার ‘সুযোগ’ দিচ্ছে ফেসবুক
Share on FacebookShare on Twitter

ফেসবুক ব্যবহারকারীরা মার্কিন নির্বাচন ২০২০-এর কোনো বিজ্ঞাপন না দেখতে চাইলে তা ‘বন্ধ করে রাখতে’ পারবেন। সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

মার্কিন দৈনিক ইউএসএ টুডে’র জন্য এক লেখায় জাকারবার্গ আশা প্রকাশ করেছেন, ৪০ লাখ আমেরিকানকে নতুন ভোটার হিসেবে নিবন্ধন করাতে সহায়তা করতে পারবেন তিনি।

ভুয়া তথ্য ছড়ানো রাজনৈতিক বিজ্ঞাপন প্ল্যাটফর্মে ঠাঁই দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে সমালোচকদের তোপের মুখে পড়েছিল ফেসবুক। কিন্তু চাইলে যে বিজ্ঞাপন বন্ধ রাখা যাবে, সে ব্যাপারে তখনও কিছু বলেননি ফেইসবুক প্রধান।

এখন জাকারবার্গ বলছেন, “আপনারা যারা এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন এবং শুধু নির্বাচন শেষ হয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছেন, আমরা তাদের পাশে আছি।– রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করা যাবে এমন সক্ষমতা নিয়ে আসছি আমরা”।

গত অক্টোবরেই নিজ প্ল্যাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপনের প্রচার নিষিদ্ধ করেছে সংবাদ বিষয়ে ফেইসবুকের সামাজিক প্ল্যাটফর্ম প্রতিদ্বন্দ্বী টুইটার।

ফেসবুক এবং ফেসবুক মালিকানাধীন ইনস্টাগ্রাম নিজ ব্যবহারকারীদের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের সুযোগ দিচ্ছে। সেটিংস ফিচার ব্যবহার করে বিজ্ঞাপন ব্লক করতে পারবেন ব্যবহারকারীরা।

রাজনৈতিক বিজ্ঞাপন ব্লক করার পরও দেখা গেলে অভিযোগ করা যাবে। বুধবার থেকেই ফিচারটি ব্যবহারকারীদের কাছে পৌঁছে যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের সব ব্যবহারকারীর জন্য এবং এই শরত নাগাদ অন্যান্য দেশের ব্যবহারকারীদের জন্যও ফিচারটি আনার পরিকল্পনা করেছে ফেসবুক।

নভেম্বরের মার্কিন নির্বাচনের জন্য ভোটার হিসেবে যারা এখনও নিবন্ধন করেননি, তাদের নিবন্ধন করার ব্যাপারেও উৎসাহ দিয়েছেন জাকারবার্গ।

জাকারবার্গ বলেছেন, “ভোটিং হচ্ছে আওয়াজ। এটি গণতন্ত্রের সবচেয়ে শক্তিশালী অভিব্যক্তি, আমাদের নেতৃস্থানীয়দের জবাবদিহিতা এবং আমরা কীভাবে আমাদের দেশের নানা সমস্যার সঙ্গে লড়াই করছি তা নিশ্চিত করার সবচেয়ে ভালো উপায়”।

“আমি বিশ্বাস করি, ভোটার দমনের বিরুদ্ধে কাজ করা ফেসবুকের দায়িত্ব – যা সামঞ্জস্যহীনভাবে নানা বর্ণের মানুষকে লক্ষ্য করে হয়ে থাকে — তবে সুনির্দিষ্টভাবে ভোটারদের নিযুক্তকরণ, নিবন্ধকরণ এবং ভোটদানকে সক্রিয়ভাবে সমর্থন করার জন্য”। – বলেছেন জাকারবার্গ।

Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার
নির্বাচিত

মোবাইল অপারেটরদের অনিয়ম বন্ধে বিটিআরসিকে লা‌ঠি নিয়ে নামতে বললেন মোস্তাফা জব্বার

হোটেলকক্ষে গোপন ক্যামেরা থাকলে ফোন দিয়ে শনাক্ত করবেন যেভাবে
কিভাবে করবেন

হোটেলকক্ষে গোপন ক্যামেরা থাকলে ফোন দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অশ্লীলতার প্রতীক, বেগুনের ইমোজি নিষিদ্ধ ফেসবুক-ইনস্টাগ্রামে!
সোশ্যাল মিডিয়া

অশ্লীলতার প্রতীক, বেগুনের ইমোজি নিষিদ্ধ ফেসবুক-ইনস্টাগ্রামে!

ইকুরিয়ারে পণ্য বিমার আওতায় এলো
ই-কমার্স

ইকুরিয়ারে পণ্য বিমার আওতায় এলো

প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ
নির্বাচিত

প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ

স্মার্টফোন ব্যবসা বিক্রি করবে হুয়াওয়ে
নির্বাচিত

স্মার্টফোন ব্যবসা বিক্রি করবে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ
টেলিকম

রবি ওয়াইফাই কিনে স্মার্ট টিভি ও শপিং ভাউচার জেতার সুযোগ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবাকে আরও শক্তিশালী, সমন্বিত ও কার্যকর করতে...

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix