Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২ অক্টোবর ২০২০
বদলে যাচ্ছে ফেসবুক!
Share on FacebookShare on Twitter

এখন থেকে ফেসবুকের নিউজ ফিডে বেশি করে পাবলিক ফেসবুক গ্রুপের কনটেন্ট দেখানো হবে। ফেসবুক কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।

এক ব্লগ পোস্টে ফেসবুকের অ্যাপ বিভাগের প্রধান ফিডজি সিমো লিখেছেন, তাঁরা এখন থেকে নিউজ ফিডে ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করা কনটেন্ট বেশি করে প্রচার করবেন। এর পাশাপাশি সার্চইঞ্জিনের ফলাফলেও গ্রুপের কনটেন্ট বেশি দেখানো হবে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে ফেসবুকের অ্যালগরিদমভিত্তিক কনটেন্ট পরামর্শ সীমিত করার পরামর্শ দিয়েছিল বেশ কিছু পরিদর্শক সংস্থা। ফেসবুকের পক্ষ থেকে এসব পরামর্শ প্রত্যাখ্যান করা হয়েছে।

ফেসবুকে তাদের ব্লগ পোস্টে লিখেছে, নিউজ ফিডে কোনো পোস্ট বা লিংকের পাশে ‘রিলেটেড ডিসকাশনস’ হিসেবে পাবলিক গ্রুপের পোস্ট পরামর্শ হিসেবে দেখাবে। ফেসবুকের পক্ষ থেকে অ্যাপের বাইরেও বিভিন্ন ওয়েবসার্চের ফলাফল হিসেবে পাবলিক গ্রুপ পোস্টের বিভিন্ন আলোচনা দেখানো শুরু হবে।

ফেসবুকে এ পরিবর্তন কবে নাগাদ কার্যকর হবে, তা এখনো বিস্তারিত জানানো হয়নি। ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রে সীমিত আকারে শিগগিরই নিউজ ফিডে গ্রুপের পোস্ট দেখানোর পরীক্ষা শুরু করবে ফেসবুক।

গত বছর থেকেই ফেসবুক তাদের কৌশলগত অগ্রাধিকার হিসেবে গ্রুপ পোস্টকে গুরুত্ব দিতে শুরু করে। এ ছাড়া তারা গ্রুপের জন্য নতুন মডারেশন টুল যুক্ত করার কথা জানিয়েছে। প্রায় সাত কোটির এ কমিউনিটির জন্য পোস্ট বাতিল করা, আলোচনা শুরু ও স্পনসরশিপ আয়োজনের বিষয়টিকে আরও সহজ করতে নতুন ফিচার আনা হচ্ছে।

বিশ্বের অর্ধেকের বেশি ফেসবুক ব্যবহারকারী পাঁচ বা তার বেশি সক্রিয় গ্রুপে যুক্ত থাকেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ফেসবুক অ্যাপে এনগেজমেন্ট বা সক্রিয়তা বাড়াতে ফেসবুকের গ্রুপকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সফল হিসেবে ধরা হচ্ছে। গত আগস্ট মাসে গ্রুপে পোস্ট ৩১ দশমিক ৯ শতাংশ বাড়তে দেখা গেছে। একই সময়ে সহিংসতা কার্যক্রম ছড়ানোর অভিযোগে বেশ কিছু গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ফেসবুক।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুকের পক্ষ থেকে গ্রুপে অবাঞ্ছিত বিষয়বস্তু ছড়ানো রোধে নতুন টুল আনা হচ্ছে। তারা বলছে, বিশ্বের অর্ধেকের বেশি ফেসবুক ব্যবহারকারী পাঁচ বা তার বেশি সক্রিয় গ্রুপে যুক্ত থাকেন। প্রতি মাসে ১৮০ কোটি মানুষ গ্রুপে আসেন।

গতকাল বৃহস্পতিবার ফেসবুকের গ্রুপ অ্যাডমিনদের নিয়ে আলোচিত এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে, গ্রুপে নতুন করে আনা পরিবর্তনের বিষয়টি তুলে ধরা হয়। জানানো হয়, এখন থেকে নতুন গ্রুপ ও গ্রুপের কনটেন্ট খুঁজে পাওয়া সহজ হবে।
সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে গ্রুপের কনটেন্ট সামনে নিউজ ফিডে আনা। এ ছাড়া নিউজ ফিডে গ্রুপ খুঁজে পাওয়ার বিষয়টিও সহজ করা হবে। এ ছাড়া গ্রুপ ব্যবস্থাপনা সহজ করে ‘অ্যাডমিন অ্যাসিস্ট’ নামে বিশেষ ফিচার যুক্ত করা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফেসবুক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা
প্রযুক্তি সংবাদ

ল্যাপটপ ব্যবসা ছাড়লো তোশিবা

যেসব ল্যাপটপে উইন্ডোজ ১১
নির্বাচিত

ডিফল্ট ব্রাউজার বদলে নেওয়া যাবে না উইন্ডোজ ১১-তে

চীনে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

চীনে ব্যবসা গোটাচ্ছে এইচটিসি

১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
নির্বাচিত

আ.লীগ নেতাদের টাকা পাচারের ‘রুট’ ছিল অবৈধ মোবাইল বাজার: বিটিআরসিকে থামানো হতো ‘উচ্চ পর্যায়’ থেকে

২০২৬ সালে প্রযুক্তির মহাবিপ্লব: কী থাকছে আমাদের জন্য?
প্রযুক্তি সংবাদ

New Year 2026: প্রযুক্তি দুনিয়ায় কী কী নতুন?

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ডিভাইস রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে বাংলাদেশ: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’
বিবিধ

চাঁদাবাজির অভিযোগ জানাতে চালু হলো ‘চাঁন্দাবিডি ডটকম’

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’
প্রযুক্তি সংবাদ

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা টেস্টে এগিয়ে গ্যালাক্সি এস২৬ আল্ট্রা, পেছনে পিক্সেল ও আইফোন

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য
প্রযুক্তি সংবাদ

৫ গিগাহার্টজ ছুঁতে যাচ্ছে স্মার্টফোন চিপ, লিক হলো স্ন্যাপড্রাগন ও ডাইমেনসিটির তথ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

শাহজালালে ১১৬৭ ল্যাপটপ, ১০০ ট্যাব-আইপ্যাড জব্দ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু ক্যামেরা বা প্রসেসরের...

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

এআইয়ের দ্রুত অগ্রগতিতে চাকরি কমার শঙ্কা বিল গেটসের

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

এলজি ফ্রিজে বারবার ত্রুটি, সার্ভিসিংয়ের পর বডিতে ক্ষতির অভিযোগ গ্রাহকের

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ অক্টোবর ২০২০

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix