Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিডি করা যাবে ঘরে বসেই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১৭ অক্টোবর ২০২০
জিডি করা যাবে ঘরে বসেই
Share on FacebookShare on Twitter

কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কারণে নিজেকে অনিরাপদ মনে হলে জিডি করার কথা অনেকেই ভাবেন। কিন্তু অনলাইনেও যে জিডি করা যায়, তা অনেকেই জানেন না। জিডি হলো সাধারণ ডায়েরি বা কোনো বিষয়ে সাধারণ বিবরণ। প্রাপ্তবয়স্ক যেকোনো ব্যক্তি থানায় এটি করতে পারবেন।

এক সময় জিডি করতে হলে থানায় গিয়ে আবেদন করতে হতো। কিন্তু এখন অনলাইনেই জিডির আবেদন করা যাবে। নাগরিক সুবিধাকে সহজ করতে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহয়তায় অনলাইনে জিডি আবেদনের সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

অনালাইনে আবেদনের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ ও একটি সচল মোবাইল নম্বর। তিনটি সহজ ধাপে সেরে ফেলা যাবে এই আবেদন।

কোন ঠিকানায় এবং কীভাবে করবেন-

প্রথম ধাপ

প্রথমে এই ঠিকানায় জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। স্মার্ট কার্ডের জন্য ১০ সংখ্যার নম্বর ও পুরোনো জাতীয় পরিচয়পত্রের জন্য ১৭ সংখ্যার নম্বর ব্যবহার করতে হবে। ১৪ ডিজিটের এনআইডির ক্ষেত্রে প্রথমে জন্মসাল যোগ করতে হবে।

সবকিছু ঠিকমতো প্রদান করলে প্রদানকৃত মোবাইল নম্বরে এসএসএমের মাধ্যমে একটি কোড আসবে, সেটি প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। কোডটিকে পরবর্তী পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে ইউজার নাম হবে মোবাইল নম্বর। চাইলে পাসওয়ার্ডটি পরবর্তীতে পরিবর্তন করা যাবে।

দ্বিতীয় ধাপ

এই ধাপে জিডি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। শুরুতে নিজের জন্য নাকি অন্যের জন্য জিডি আবেদন করছেন তা নির্বাচন করে দিতে হবে। এরপর জিডির ধরন (হারানো/নিখোঁজ বা পাওয়া) নির্বাচন করতে হবে। কোন থানায় জিডি আবেদন করতে চান তা নির্বাচন করতে হবে তালিকা থেকে।

তৃতীয় ধাপ

এই পেইজে প্রথম দুই ধাপে প্রদানকৃত তথ্য ও আইডি কার্ড ব্যবহার করে সার্ভার থেকে প্রাপ্ত তথ্য (নাম, ঠিকানা, ছবি ইত্যাদি) প্রদর্শিত হবে। প্রয়োজনে বর্তমান ঠিকানা সম্পাদনা করা যাবে। এরপর ঘটনার স্থান ও ঘটনার বিস্তারিত বিবরণ লিখতে হবে। চাইলে ঘটনার স্বপক্ষের কোনো ডকুমেন্টস যুক্ত করা যাবে। এরপর ইমেইল আইডি প্রদান করে ও স্বাক্ষর আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলে জিডির আবেদন সম্পন্ন হবে।

জিডি সার্টিফিকেট থানা থেকে ইস্যু হওয়ার পর এসএমএসের মাধ্যমে তা জানানো হবে। পরবর্তীতে জিডি আবেদনের সর্বশেষ অবস্থা জানতে কিংবা জিডি সার্টিফিকেট ডাউনলোড করতে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে লগইন করতে হবে এই ঠিকানায়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইসিটি বিভাগ বাতিল করল ১৭ অনুষ্ঠান
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগ বাতিল করল ১৭ অনুষ্ঠান

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো
প্রযুক্তি সংবাদ

সব ডিভাইসের এক চার্জার, সাশ্রয় হবে ২৫০ মিলিয়ন ইউরো

স্মার্টওয়াচেই করা যাবে ইসিজি, মাপা ব্লাড প্রেশার
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচেই করা যাবে ইসিজি, মাপা ব্লাড প্রেশার

আইফোন ১১ প্রো দাম ৬০ লাখ টাকা!
প্রযুক্তি সংবাদ

আইফোন ১১ প্রো দাম ৬০ লাখ টাকা!

৪ মিনিটে ৬৪ হাজার বিক্রি হল রিয়েলমি এক্সটি
প্রযুক্তি সংবাদ

আয় বাড়াতে ফোনে বিজ্ঞাপন দেখানো শুরু করলো রিয়েলমি

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়েকে আটকাতে জোটবদ্ধ হচ্ছে শাওমিসহ অন্যান্য চীনা ব্র্যান্ড

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড
পাঁচমিশালি

এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, গ্রেপ্তার ৪ : ঢাকা শিক্ষা বোর্ড

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ
অর্থ ও বাণিজ্য

১০৭টি বিও অ্যাকাউন্টে বেক্সিমকোর ৬,৭৫৫ কোটি টাকা জব্দ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কবে আসতে পারে iPhone 18
প্রযুক্তি সংবাদ

কবে আসতে পারে iPhone 18

আইফোন প্রেমীদের কাছে নতুন মডেল নিয়ে সবসময় কৌতুহল...

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix