Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

খেলার মাঠে টাক মাথাকে ফুটবল ভাবল ক্যামেরা! (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
খেলার মাঠে টাক মাথাকে ফুটবল ভাবল ক্যামেরা! (ভিডিও)
Share on FacebookShare on Twitter

ক্রীড়া জগতের সঙ্গে প্রযুক্তি এখনো নিজের সম্পর্কটাকে নিখুঁত হিসেবে প্রমাণ করতে পারেনি। যার ফলস্বরূপ ফুটবল মাঠের আধুনিক ‘ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি’ এবং ‘গোল-লাইন প্রযুক্তি’ মাঝে মধ্যেই সমালোচনার মুখে পড়ে।

আর এবার স্কটল্যান্ডের একটি ক্লাব ফুটবল লীগে প্রযুক্তি যে বিপত্তি বাধিয়েছে তা দর্শকদের শুধু হতবাকই করেনি, সোশ্যাল মিডিয়ায় তুমুল হাস্যরসও সৃষ্টি করেছে। গত সপ্তাহে ‘ইনভারনেস ক্যালেডোনিয়ান থিসলে এফসি’ ক্লাব লীগের একটি ম্যাচে আধুনিক প্রযুক্তির নির্মম পরিহাসের শিকার হয়েছেন দর্শকরা।

ক্লাব কর্তৃপক্ষ কয়েক সপ্তাহ আগে ঘোষণা করেছিল যে, এবার তাদের ফুটবল ম্যাচগুলো মানব ক্যামেরা অপারেটরদের পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ন্ত্রিত ক্যামেরায় পরিচালিত হবে। ক্লাবটি গর্বের সঙ্গে সে সময় জানিয়েছিল, তাদের নতুন ‘পিক্সেলোট’ সিস্টেমে রয়েছে এআই প্রযুক্তির বল-ট্র্যাকিং ক্যামেরা এবং ক্যালেডোনিয়া স্টেডিয়ামের সকল ম্যাচ এইচডি ফুটেজে ধারণ করা হবে, যা টিকিটধারীরা সরাসরি বাসায় বসে উপভোগ করতে পারবেন।

আধুনিক প্রযুক্তির ক্যামেরায় ফুটবল ম্যাচ উপভাগের এ খবরে বেশ খুশি হয়েছিলেন ভক্তরা। কিন্তু ম্যাচ দেখতে বসে তাদের আক্কেলগুড়ুম। একি! আধুনিক রোবটিক ক্যামেরা যে ফুটবলের পরিবর্তে বারবার টাক মাথার এক লাইনম্যানকে ফুটবল ভেবে তাকেই দেখাচ্ছে।

ফুটবল এমনিতেই খুব উত্তেজনাপূর্ণ একটি খেলা। প্রিয় দলের কোনো খেলোয়াড়ের পায়ে যখন বল থাকে তখন টান টান উত্তেজনা থাকে। আর সে মুহূর্তে যদি ফুটবল না দেখিয়ে ক্যামেরা টাক মাথা দেখায় তাহলে এর চেয়ে মেজাজ খারাপের বিষয় আর কিইবা হতে পারে। এমন অনভূতি ম্যাচটির দর্শকদের।

অনেক দর্শকের অভিযোগ- তারা তাদের দলের একটি গোল দেখা মিস করেছেন, কারণ ক্যামেরাটি লাইনম্যানের টাক মাথাকে বল ভেবে করে সেসময় সে দৃশ্যে ফোকাস করেছিল।

করোনার কারণে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের অনুমতি ছিল না। ফলে এওয়াইআর ইউনাইটেড বনাম ইনভারনেস ম্যাচটি ভক্তরা টিকিট কেটে ঘরে বসেই উপভোগের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু বিধিবাম! ম্যাচের বেশিরভাগ উত্তেজনাপূর্ণ মুহূর্তে তাদেরকে লাইনম্যানের টেকো মাথা দেখে সময় পার করতে হয়েছে।

https://www.youtube.com/watch?time_continue=175&v=9zoJP2FkpgU&feature=emb_title

আধুনিক ক্যামেরার এ ধরনের ভুলে ম্যাচ চলাকালীন সময়ে ধারাভাষ্যকার বারবার ক্ষমা চেয়েছেন। সোশ্যাল মিডিয়া কেউ কেউ মন্তব্য করে ওই লাইনম্যানকে একটি হ্যাট বা মাথার ক্যাপ কিনে দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে নাহিদের ‘বিস্ফোরক’ মন্তব্য
সোশ্যাল মিডিয়া

ফেসবুকে নাহিদের ‘বিস্ফোরক’ মন্তব্য

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা
নির্বাচিত

আজীবন ঘরে বসে কাজ করার সুবিধা পাবেন টুইটার কর্মীরা

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’
বিবিধ

অনেক তরুণীর জন্য দুঃস্বপ্ন হয়ে ওঠে টেলিগ্রাম গ্রুপ ‘পমপম’

টিকটকে চালু হয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার
প্রযুক্তি সংবাদ

টিকটকে চালু হয়েছে স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট ফিচার

বদলে যাচ্ছে ফেসবুক!
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে প্রাধান্য পাবে গ্রুপের পোস্ট

সমালোচনায় বিরক্ত হয়ে যা বললেন সেই ‘টম ইমাম’
সোশ্যাল মিডিয়া

সমালোচনায় বিরক্ত হয়ে যা বললেন সেই ‘টম ইমাম’

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

দেশে সোনার দাম ২৬ মাসেই দ্বিগুণ, সামনে কি আরও বাড়বে মূল্য?
অর্থ ও বাণিজ্য

নাগালের বাইরে যাচ্ছে সোনা, একদিনের ব্যবধানে আবারও বাড়ল দাম

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix