Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরকেই পাহারার দায়িত্ব!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 November 2020
চোরকেই পাহারার দায়িত্ব!
Share on FacebookShare on Twitter

চোরকেই যদি পাহারাদারের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কি হতে পারে ভেবে দেখেছেন কখনো? সোশ্যাল মিডিয়া সাইট টুইটার এবার তেমন ই করতে চলেছে। টুইটারে সুরক্ষা নিয়ে কিছু গুরুতর সমস্যা দেখা দিচ্ছিল বেশ কিছুদিন ধরেই। সেজন্য এবার টুইটার কর্তৃপক্ষ এই সাইটের সুরক্ষার দায়িত্ব তুলে দিচ্ছে বিশ্বের নামকরা হ্যাকারদের হাতে! চমকপ্রদ ঘটনা হলেও এটি আসলে প্রকৃত বুদ্ধিমানের কাজ। সাধারণ প্রযুক্তিবিদরা একটি সাইটের সুরক্ষা বিষয়ে যতটা জানে, একজন হ্যাকারকে তার চেয়ে অনেক বেশি জানতে হয়। ফলে হ্যাকারদের হাতে সুরক্ষার ভার তুলে দিলে সুরক্ষার ত্রুটিগুলি তারা আরো ভালো ভাবে নির্দেশ করতে পারবে। সুতরাং এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।

টুইটার কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে, তারা বিখ্যাত হ্যাকার পিটার জাটকো, যিনি Mudge নামক হ্যাকার হ্যান্ডেলের নামেই বেশি পরিচিত, তাকে সিকিউরিটি হেড হিসাবে নিযুক্ত করছে। সিইও জ্যাক ডরসির তত্ত্বাবধানে তিনি কাজ করবেন। ৪৫-৬০ দিনের একটি রিভিউ-এর পর তাকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হবে। জাটকো একটি সাক্ষাৎকারে জানান যে তিনি ইনফর্মেশন সিকিউরিটি, সাইট ইনটিগ্রিটি, ফিজিকাল সিকিউরিটি, প্ল্যাটফর্ম ইনটিগ্রিটি ইত্যাদির পরীক্ষানিরীক্ষা করবেন।

মূলত নব্বইয়ের দশক থেকেই জাটকোর কাজকর্ম শুরু হয়েছিল। তিনি কুখ্যাত ‘Cult of the Dead Cow’ নামক হ্যাকিং গ্রুপের নেতৃত্বে ছিলেন। এই গ্রুপ উইন্ডোজ হ্যাকিং টুলস্ তৈরি করেছিল যাতে মাইক্রোসফট উইন্ডোজের সুরক্ষা ব্যবস্থা উন্নত করে। এছাড়া তিনি পেমেন্ট প্ল্যাটফর্ম Stripe-এর সুরক্ষা বিষয়ে তদারকি করেছেন। Google-এর বিশেষ প্রোজেক্টেও কাজ করেছেন এই হ্যাকার।

বর্তমানে টুইটারের সুরক্ষা নিয়ে সকলেই বেশ চিন্তিত, কারণ এখানে বিশ্বের অধিকাংশ বড় বড় ব্যক্তিত্ব তাদের মতামত প্রকাশ করে থাকেন। ফলে সম্প্রতি সময়ে বিখ্যাত ব্যক্তিত্বদের অ্যাকাউন্ট হ্যাক করে মানুষকে ভুল পথে চালিত করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। কিছুদিন আগেই আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, বিল গেটস এবং এলন মাস্কের মতো বড় বড় ব্যক্তিত্বদের টুইটার অ্যাকাউন্টও হ্যাক করে ফেলেছিল কিছু তরুণ হ্যাকার। এই ধরনের হ্যাকিংগুলি একটি বৃহত্তর সমস্যার দিকেই অঙ্গুলিনির্দেশ করে।

জাটকো এই সমস্যার কোন সৃষ্টিশীল সমাধান নিয়ে আসবেন বলেই সবার বিশ্বাস। টুইটারের সিকিউরিটি নিয়ে গতানুগতিক ধারার বাইরে কাজ করার প্রবণতার প্রশংসা করেছেন জাটকো। তিনি জানিয়েছেন, কোম্পানি এ বিষয়ে ঝুঁকি নিতেও প্রস্তুত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু
প্রযুক্তি সংবাদ

কম্পিউটার ব্রাউজার থেকেই হোয়াটসঅ্যাপে কলিং সুবিধা চালু

যেভাবে এল জিমেইলের নতুন লোগো
প্রযুক্তি সংবাদ

জিমেইল ‘স্মার্ট ফিচার্স’-এ নতুন সেটিং গুগলের

শাওমি রেডমি নোট ১৩ ৫জি ফোনের ফিচার
নির্বাচিত

শাওমি রেডমি নোট ১৩ ৫জি ফোনের ফিচার

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি
নির্বাচিত

২০২৮ সালে জাপানে ৩-ন্যানোমিটার ওয়েফারের উৎপাদন শুরু করবে টিএসএমসি

১৮৯ কোটি টাকা বিনিয়োগ পেল ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

সর্বোচ্চ ইপিএস নিয়ে পুঁজিবাজারে ওয়ালটন

ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পেতে বিসিসি’র চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

ইউনিয়ন পর্যায়ে দ্রুতগতির ইন্টারনেট পেতে বিসিসি’র চুক্তি স্বাক্ষর

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস
নির্বাচিত

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

প্রথম চাঁদে মানুষের পদচিহ্ন ধারণ করেছিল ছিল যে ক্যামেরা

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে
প্রযুক্তি বাজার

গুগল ম্যাপস ও স্পটিফাই চলবে শাওমি ১৮ প্রো সিরিজের পেছনের ডিসপ্লেতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 November 2020

চোরকেই পাহারার দায়িত্ব!

Techzoom.TV |
TechzoomTV