Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোস্যাল মিডিয়ার সমালোচনায় টিম কুক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি ২০২১
আইফোনের ব্যবসা মন্দায় বোনাস কমেছে টিম কুকের
Share on FacebookShare on Twitter

অ্যাপল ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সোস্যাল মিডিয়া প্লাটফর্মগুলোর ব্যবসা অনুশীলন, মেরুকরণ এবং ভুল তথ্য ছড়ানো নিয়ে তীব্র সমালোচনা করেছেন, যা আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটির সঙ্গে ফেসবুক ইনকরপোরেশনের চলমান বিরোধে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্স।

গত বৃহস্পতিবার ‘কম্পিউটার্স, প্রাইভেসি অ্যান্ড ডাটা প্রটেকশন’ শীর্ষক এক সম্মেলনে টিম কুক বলেন, কিছু সোস্যাল মিডিয়া অ্যাপ অত্যধিক মাত্রায় ব্যক্তিগত তথ্য সংগ্রহ এবং ষড়যন্ত্র তত্ত্ব ও সহিংস উসকানি সমর্থন করে। অ্যাপগুলো এমন কাজ না জেনে-বুঝেই করে তা নয়। প্লাটফর্মে মানুষের সম্পৃক্ততা বাড়ানো এবং ব্যবসায় ফায়দা নিতেই এমন কাজে সমর্থন দেয় অ্যাপগুলো। এটা অন্যায় এবং বড় ধরনের গোপনীয়তা নীতিমালার লঙ্ঘন। কিন্তু অনেক সোস্যাল মিডিয়া প্লাটফর্ম বছরের পর বছর এমন ঘৃণ্য কার্যক্রম চালিয়ে আসছে।

তিনি বলেন, আমরা অ্যালগরিদম নিয়ে কথা বলছি, যা সোস্যাল মিডিয়া প্লাটফর্মে ষড়যন্ত্র তত্ত্ব এবং ভুয়া তথ্যের বিস্তার ঠেকাতে কাজ করছে। কিন্তু আমরা কেন ভাবছি না, সোস্যাল মিডিয়ায় সব ধরনের সম্পৃক্ততা ইতিবাচক। এসব প্লাটফর্মের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দেয়া সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের। প্রকৃতপক্ষে লক্ষ্য যখন তথ্য সংগ্রহ করা, তখন নিরাপত্তা গোপনীয়তার বিষয়টি উপেক্ষিতই থেকে যায়।

টিম কুক সম্মেলনে নিজের বক্তব্যে একবারের জন্য ফেসবুকের নাম উল্লেখ করেননি। কিন্তু তথ্য নিরাপত্তা ইস্যুতে দুই প্রতিষ্ঠানের মধ্যে টানাপড়েন দীর্ঘদিনের। এ নিয়ে আগেও একাধিকবার টিম কুক এবং ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। অ্যাপল নিজেদের সেবাগুলোয় প্রাইভেসি নোটিফিকেশন চালুর লক্ষ্যে কাজ করছে। এ উদ্যোগ ডিজিটাল বিজ্ঞাপন প্লাটফর্মগুলোর সঙ্গে গ্রাহক সম্পৃক্ততা কমাবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ফেসবুকের পক্ষ থেকে অ্যাপলকে প্রতিযোগিতাবিরোধী বলে অভিহিত করা হয়েছে। ফেসবুকের অভিযোগ, অ্যাপল ক্রমে পেইড অ্যাপের সংখ্যা বাড়াচ্ছে এবং নিজস্ব ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা দাঁড় করানোর চেষ্টা চালাচ্ছে। গত বছরের শেষ প্রান্তিকে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। একই সঙ্গে বিজ্ঞাপন থেকে আয়ও হয়েছে যথেষ্ট। তবে চলতি বছরের জন্য বিজ্ঞাপনী আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ফেসবুক, তা অনেক কম হবে বলে মনে করছেন ফেসবুকের প্রধান আর্থিক কর্মকর্তা ডেভিড ওয়েনার।

ডেভিড ওয়েনারের মতে, এর একটি বড় কারণ হতে পারে আইফোনের অপারেটিং সিস্টেম আইওএস ১৪-এ সম্ভাব্য নতুন প্রযুক্তি সংযোজন। যদিও আইওএস ১৪-এর প্রাইভেসি নীতিমালা পরিবর্তনের বিষয়টি এখনো নিশ্চিত নয়। তবে এর প্রভাব চলতি বছরের প্রথম প্রান্তিকে পড়বে বলে ধারণা করছে ফেসবুক।

অ্যাপল তাদের গোপনীয়তাসংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে। যেখানে আইওএস ১৪ প্লাটফর্মে অ্যাপ চালানোর সময় বিজ্ঞাপনদাতা শনাক্তকরণ (আইডিএফএ) প্রক্রিয়ায় ব্যবহারকারীর অনুমতি চাইবে। এতে বিজ্ঞাপন প্রদর্শনে পরিবর্তন আসবে। অবশ্য বিশ্লেষকরা মনে করছেন, এর প্রভাব পড়বে ছোট ব্যবসার ক্ষেত্রে, ফেসবুকে নয়।

অ্যাপলের উদ্যোগ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মার্ক জাকারবার্গ বলেছেন, অ্যাপলের আইডিএফএ-সংক্রান্ত পরিবর্তনের মূল কারণ ফেসবুকের ক্ষতি করা, গ্রাহকের প্রাইভেসি জোরদার নয়।

তিনি বলেন, অ্যাপল হয়তো বলছে, তারা মানুষের ভালোর জন্য এমনটা করছে। তবে এমন পদক্ষেপের কারণ পরিষ্কারভাবেই প্রতিদ্বন্দ্ব্বীমূলক মনোভাব। শুধু তা-ই নয়, অ্যাপলকে ফেসবুকের সম্ভাব্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীগুলোর একটি বলেও উল্লেখ করেছেন তিনি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২০: শীর্ষ আইফোন অ্যাপ
প্রযুক্তি সংবাদ

২০২০: শীর্ষ আইফোন অ্যাপ

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ফিঙ্গারপ্রিন্ট লক অ্যান্ড্রয়েডেও

জাইমার প্রশংসায় বাঁধন-তিশা
সোশ্যাল মিডিয়া

জাইমার প্রশংসায় বাঁধন-তিশা

অটোমোবাইল

হারলে-ডেভিডসনের নতুন দুই বাইক

সাইবার বুলিং বন্ধে হচ্ছে আলাদা ফ্রেমওয়ার্ক: উপদেষ্টা নাহিদ
নির্বাচিত

সাইবার বুলিং বন্ধে হচ্ছে আলাদা ফ্রেমওয়ার্ক: উপদেষ্টা নাহিদ

বাংলাদেশে অনুরোধ রক্ষার তলানিতে ফেসবুক, শীর্ষে টিকটক
প্রযুক্তি সংবাদ

ফের ফেসবুক-হোয়াটসঅ্যাপ বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

১৫ পণ্য বন্ধ করল অ্যাপল

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার
নির্বাচিত

খোয়া যাওয়া ৫৮ মোবাইল ফোন উদ্ধার

ফের বাড়ল স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

ফের বাড়ল স্বর্ণের দাম

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

৩০ হাজার টাকায় ২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট ছাড়াই চ্যাট করা যাবে নতুন এই অ্যাপে

এতদিন বার্তা পাঠাতে ইন্টারনেট সংযোগ থাকা বাধ্যতামূলক বলেই...

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

সংসদে দেওয়া হেডফোনের দাম কত?

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

প্রথম অধিবেশনেই উঠছে নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

বিধ্বস্ত হওয়া মার্কিন কেসি-১৩৫ উড়োজাহাজের কাজ কী, দাম কত

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix