Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
দেশের প্রথম ডিজিটাল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম ‘আই-পরশ’
Share on FacebookShare on Twitter

ইউটিউবের আদলে দেশের প্রথম মনেটাইজড ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলো ‘আই পরশ’। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল লাইভ দেখা, অন-ডিমান্ড ভিডিও দেখা কিংবা ভিডিও আপলোড করে অর্থ ইনকাম করার সুবিধা সহ নানা ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে। ১৩ মার্চ বিকাল ৫টায় ‘আই-পরশ’ এর কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আই-পরশের ব্যবস্থাপনা পরিচালক রাজা সালেহ মাহমুদ, এক্সিকিউটিভ ডিরেক্টর- কাজী সাইফুল ইসলাম, এবং সি.ই.ও- সালাউদ্দিন সেলিম ।

‘আই-পরশ’ এর যাত্রার কারন হিসেবে এক্সিকিউটিভ ডিরেক্টর- কাজী সাইফুল ইসলাম বলেন- ‘বিদেশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতি মাসে প্রচুর অর্থ চলে যাচ্ছে বিদেশে, তাই আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশেই একটি বিকল্প ভালোমানের ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্ম তৈরি করা, তরুন সমাজের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা এবং দেশের টাকা দেশে রাখা।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাজা সালেহ মাহমুদ বলেন আমাদের মূল উদ্দেশ্য একটি সফল ভিডিও মনেটাইজড প্ল্যাটফর্ম হিসেবে আত্নপ্রকাশ করা যেখানে বিভিন্ন ক্রিয়েটর, ডিজিটাল মিডিয়া প্রতিষ্ঠান, অনলাইন পোর্টাল, আইপিটিভি এবং প্রোডাকশন হাউজগুলোর বাড়তি ইনকামের মাধ্যম হবে ‘আই-পরশ’। পাশাপাশি দর্শকরা পাবেন বিনোদনমুলক ভিডিও, সংবাদ, টিভি চ্যানেল ইত্যাদি দেখার সুযোগ। তিনি আরও বলেন- আই-পরশ শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্বব্যাপী সংযুক্ত থাকা যাবে এর সাথে।

আই-পরশ’ এর সিইও, জনাব সালাউদ্দিন সেলিম বলেন- ‘বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের মেধা খাটিয়ে ইনকামের পথ তৈরি করে দেওয়া, ভিজ্যুয়াল কনটেন্ট ক্রিয়েটর তৈরি করা সহ দেশের ডিজিটাল বিনোদন ব্যবস্থাকে আরও বেশি স্বয়ংসম্পূর্ণ করাই ‘আই-পরশ এর মূল উদ্দেশ্য। এ ছাড়াও আইপরশ এমন একটি প্ল্যাটফর্ম হবে যেটা হবে অন-ডিমান্ড ভিডিও এর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম এবং অর্থ ইনকাম করারও একটি বড় ডিজিটাল মাধ্যম। তিনি আরও বলেন- এই প্ল্যাটফর্ম থেকে শুধু আপলোডারই ইনকাম করবে না ইনকাম করার সুযোগ রয়েছে স্বয়ং দর্শকদেরও কোন রকম ভিডিও আপলোড না করে শুধু ভিডিও দেখেই।

আই-পরশে যেসব সুবিধা রাখা হয়েছে
বিনা খরচে দেশি-বিদেশি বিভিন্ন জনপ্রিয় টিভি চ্যানেলগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে এখানে। পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজ, নাটক, সিনেমা, ফানি ভিডিও, বিভিন্ন সিরিয়াল ইত্যাদিও দেখা যাবে ‘আই-পরশে’। তবে প্রিমিয়াম ভার্সনও থাকবে ‘আই-পরশে’ যার মাধ্যমে দর্শকরা বিজ্ঞাপন ছাড়া ভিডিও সহ আরও অনেক এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারবেন।
‘আই-পরশ’-এ শুধু ভিডিওই দেখা যাবে না, ইনকামও করা যাবে ভিডিও আপলোড দিয়ে কিংবা লাইভ স্ট্রিমিং করে। এখানে ইউটিউবের মতো চ্যানেল খোলা যাবে, ভিডিও আপলোড দেওয়া যাবে এবং লাইভ স্ট্রিমিং করা যাবে। বলা যায় তরুন প্রজন্মের জন্য একটি উপযুক্ত প্ল্যাটফর্ম হবে আই-পরশ। ইউটিউবের মতো আই-পরশেও রয়েছে ‘মনেটাইজেশন প্ল্যাটফর্ম’ যেখানে ভিডিও ভিউস এবং কনটেন্ট এর জনপ্রিয়তার ভিত্তিতে আপলোডকারী ইনকাম করতে পারবেন। এখানে ভিডিও কপিরাইট এবং কপিরাইট ক্লেইম এর ব্যবস্থা রয়েছে যাতে কেউ কারও কন্টেন্ট চুরি করতে না পারে কিংবা চুরি করলেও রিপোর্ট করে তা আবার ফেরত পেতে পারেন।

বিভিন্ন টিভি চ্যানেল কিংবা অনলাইন ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোও ‘আাই-পরশ’ প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তাদের কনটেন্টগুলো আরও বেশি দর্শকের কাছে পৌছাতে পারবেন পাশাপাশি বাড়তি ইনকামও করতে পারবেন।
বিদেশী বিভিন্ন মনিটাইজড প্ল্যাটফর্মের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ডিজিটাল বিজ্ঞাপনের সিপিএম মূল্য থাকে খুবই নগণ্য অথচ বাংলাদেশ ছাড়া বিশ্বের অন্যান্য দেশগুলোতে তাদের সিপিএম এর মূল্য অনেক বেশি। তাই এ ক্ষেত্রে দেশিয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অধিক হারে ঠকে যাচ্ছে বিদেশী মনিটাইজ প্ল্যাটফর্মগুলোর কাছে। তাই ‘আই-পরশ’ এর আরও একটি উদ্দেশ্য হলো কনটেন্ট এর মালিক এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর উপযুক্ত মূল্যায়ন করা।

‘আই-পরশ’ প্ল্যাটফর্মের সাথে অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম কিংবা ডিজিটাল ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে কোন আন্তযোগ নেই যার ফলে অন্যকোন প্ল্যাটফর্ম যেমন ইউটিউবে থাকা কনটেন্টটি ‘আই-পরশ’ -এ থাকলেও কোন সমস্যা নেই এবং কপিরাইট নিয়েও কোন সমস্যায় পড়তে হবে না। নিজস্ব ব্যবস্থাপনায় চলে আই-পরশের কপিরাইট নিয়ন্ত্রণ এবং কপিরাইটের নিয়ন্ত্রণের ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবে আই-পরশ যাতে প্রকৃত স্বত্ত¡াধীকারি কিংবা কনটেন্ট ক্রিয়েটররা ক্ষতিগ্রস্থ না হন কিংবা কনটেন্ট চুরি না হয়।

আইপিটিভি’ ব্রডকাস্টারদের জন্যও ‘আই-পরশ’ রেখেছে বিশেষ ব্যবস্থা। আইপিটিভি পরিচালনার জন্য প্রধান প্রয়োজনীয় জিনিসটি ‘স্ট্রিমিং সার্ভার’ এবং একটি ভালোমানের স্ট্রিমিং সার্ভার এর জন্য প্রতি মাসে আইপিটিভি ব্রডকাস্টারদের গুনতে হয় মোটা অংকের অর্থ। কিন্তু‘আই-পরশ’ সম্পূর্ণ বিনামূল্যে দিবে এই ধরনের স্ট্রিমিং সার্ভার সুবিধা এবং এই ‘স্ট্রিমিং ভিডিও’ ব্রডকাস্টাররা তাদের ওয়েবসাইট, অ্যাপ, ওটিটি প্ল্যাটফর্ম, আইপিটিভি ক্যাবল নেটওয়ার্ক ইত্যাদি জায়গায় ব্যবহার করতে পারবে।

‘আই-পরশ’ ব্যবহার করছে সর্বশেষ প্রযুক্তির ‘কøাউড ডেলিভারি নেটওয়ার্ক’ এবং ক্যাশিং টেকলোজি যাতে ব্যবহারকারীরা ভিডিও দেখতে পারেন বাফার-ফ্রি। বাংলাদেশ ছাড়াও বিশ্বব্যাপী দেখা যাবে ‘আই-পরশ’ এর ভিডিও কিংবা আপলোড ও লাইভ স্ট্রিমিং করা যাবে এবং ইনকাম করা যাবে এই প্ল্যাটফর্ম থেকে।

আই পরশ এর সংযুক্ত হওয়ার জন্য কিংবা ভিডিও দেখার জন্য ও ভিডিও আপলোড দেওয়ার জন্য রয়েছে ‘iPorosh মোবাইল অ্যাপ, স্মার্ট টিভি অ্যাপ এবং ওয়েবসাইট: www.iPorosh.com

 

 

Tags: আই-পরশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসতে চলেছে অপো রেনো ৮
নির্বাচিত

বাজারে আসতে চলেছে অপো রেনো ৮

বাজারে এইচপির নতুন ডেস্কটপ এলিটওয়ান ৮০০
নির্বাচিত

বাজারে এইচপির নতুন ডেস্কটপ এলিটওয়ান ৮০০

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান
নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমের নেশা থেকে সাবধান

সেরা পাঠাও হিরোদের সাথে ঈদ উপহার বিমিনয়
ই-কমার্স

সেরা পাঠাও হিরোদের সাথে ঈদ উপহার বিমিনয়

বিশ্বকাপে রেফারিদের জন্য বিশেষ স্মার্টওয়াচ
নির্বাচিত

বিশ্বকাপে রেফারিদের জন্য বিশেষ স্মার্টওয়াচ

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যত ফোন
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরার যত ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন
ছাড় ও অফার

রিল বানিয়েই জেতা যাবে নতুন ভিভো স্মার্টফোন

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix