Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাবিলার মুক্তির দাবিতে ফেসবুকে ইভেন্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ এপ্রিল ২০২১
কাবিলার মুক্তির দাবিতে ফেসবুকে ইভেন্ট
Share on FacebookShare on Twitter

হুমায়ুন আহমেদের ‘কোথাও কেউ নেই’ নাটকে বাকের ভাইয়ের ফাঁসি দর্শকের মাঝে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছিল। সে ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে। মঙ্গলবার (১৩ এপ্রিল) শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন।

শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছে নাটকটির আলোচিত চরিত্র কাবিলা। তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ সময় বন্ধু শুভকে কাবিলা বলেন, ‘তোরা যদি পারস আমারে ছাড়ানোর ব্যবস্থা কর।’ কাবিলার এ পরিণতি মেনে নিতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা।

‘বাংলা নাটক’ আর ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের গ্রুপে কাবিলা মুক্তির দাবি করেছেন অনেকে। উসমান মিয়া নামের একজন লিখেছেন, ‘কাবিলা ভাইয়ের মুক্তি চাই। রোকেয়া আপার লগে কাবিলা ভাইয়ের দেখা করার দাবি জানাই।’ দিপু খান লিখেছেন, ‘আমাদের কাবিলার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’। কাবিলাকে মুক্ত করে আনতে ইভেন্টও খুলেছেন এক ভক্ত। লিখেছেন, ‘জেলের তালা ভাঙ্গব, কাবিলাকে আনব।’

দর্শকের এসব প্রতিক্রিয়া পর্দার কাবিলাকে নিয়ে। এ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ। শুরু থেকেই এ চরিত্রে আলোচিত তিনি। দর্শকের এ প্রতিক্রিয়া নজরে এসেছে পরিচালক কাজল আরেফিন অমির। সময় সংবাদকে তিনি বলেন, ‘শেষ পর্ব প্রচারের পর দর্শকের ফোনের কারণে টিকতে পারছি না। এটাও ভালোবাসা। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তিনটি সিজনে দর্শককে ধরে রাখা। সে জায়গাটি করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।’

কাবিলাকে মুক্ত করা এবং ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজন শুরু করার ব্যাপারে এ নির্মাতা বলেন, ‘আমি আসলে এখনো নতুন সিজন নিয়ে ভাবিনি। তবে যদি আমি বেঁচে থাকি তাহলে তাদের জীবনের পরবর্তীতে কী ঘটছে তা অবশ্যই দেখাব। কোনো না কোনো সিজনে অবশ্যই তা প্রকাশ করব, কিন্তু ইমিডিয়েট না।’

দর্শকদের এ ভালোবাসাকে নিয়ে সামনে এগিয়ে যেতে চান কাজল আরেফিন অমি। লম্বা সময় ধরে নাটকটির সঙ্গে থাকার জন্য দেশ-বিদেশের অসংখ্য ভক্ত, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

মোশন রক এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, চাষি আলম, শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মুসাফির শোয়েব, সানজানা সরকার রিয়া, শিমুল প্রমুখ। ব্যাচেলর হয়ে বাসায় থাকা বন্ধুদের গল্প তুলে ধরা হয়েছিল এবারের সিজনে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক
নির্বাচিত

নিউজ ফিডে খবর দেখাবে না ফেসবুক

ফেসবুকের নতুন ডিজাইন নিয়ে ‘ক্ষোভ’
নির্বাচিত

ফেসবুক প্রোফাইল সুরক্ষিত রাখবেন যেভাবে

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
নির্বাচিত

ভুলে লাইক ‘লুকিয়ে ফেলেছিল’ ইনস্টাগ্রাম

হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

অজানা নম্বরের স্প্যাম মেসেজ নিয়ন্ত্রণে আনছে হোয়াটসঅ্যাপ

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন
প্রযুক্তি সংবাদ

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন

বরখাস্ত দিয়েই টুইটারের ইলোন মাস্ক পর্ব শুরু
নির্বাচিত

টুইটার ব্লু অ্যাকাউন্টের জন্য ২০ ডলার নেবেন মাস্ক

Load More

ট্রেন্ডিং টপিক

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক
নির্বাচিত

আইকু ১৫আর: স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারির চমক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন
বিবিধ

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা কেমন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix