Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের ‘কাকলী ফার্নিচার’ যেভাবে কলকাতায় সুপারহিট!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ মে ২০২১
বাংলাদেশের ‘কাকলী ফার্নিচার’ যেভাবে কলকাতায় সুপারহিট!
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে বলতে গেলে একটি নেহায়েতই অল্প-পরিচিত আসবাবপত্র বিপণির নাম ‘কাকলী ফার্নিচার’। কিন্তু ফেসবুকে সাদামাটা অথচ নজরকাড়া এক বিজ্ঞাপনের সুবাদে রাতারাতি সীমান্তের অন্য পাড়ে তারা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে। গত দু’দিনে কলকাতা তথা পশ্চিমবঙ্গে কাকলি ফার্নিচার নিয়ে শত শত মিম তৈরি হয়েছে, সবার মুখে মুখে ঘুরছে এই ব্র্যান্ডটির নাম।

বিনোদন জগতের তারকা থেকে সাধারণ মানুষ, কাকলী ফার্নিচার নিয়ে টিকাটিপ্পনি বা পোস্ট করতে কেউই পিছিয়ে নেই। ‘দামে কম, মানে ভালো’- এই যে স্লোগানটি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে সেটিও এখন পশ্চিমবঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে!

ওই রাজ্যে ভোটের ঠিক আগে প্রবল মাতামাতি শুরু হয়েছিল নারায়ণগঞ্জের ডাকাবুকো আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের থেকে ধার করা স্লোগান ‘খেলা হবে’ নিয়ে। পশ্চিমবঙ্গের গোটা ভোটপর্ব জুড়েই দাপট দেখিয়েছে সেই ‘খেলা হবে’, যার আঁচ এড়াতে পারেননি মমতা ব্যানার্জি বা নরেন্দ্র মোদি কেউই।

সেই ভোট মিটতে না মিটতেই প্রতিবেশী বাংলাদেশের একটি নিরীহ ফার্নিচার ব্র্যান্ড আবার পশ্চিমবঙ্গে হইচই ফেলে দিয়েছে। গুগলে, টুইটারে, ফেসবুকে সর্বত্র ট্রেন্ড করছে ‘কাকলী ফার্নিচার’ ও তার নানা ‘ভ্যারিয়েন্ট’।

কিন্তু এই সাদামাটা আসবাবের দোকানটি এভাবে পশ্চিমবঙ্গে আলোড়ন ফেললো কীভাবে?

কলকাতার একটি নামি বিজ্ঞাপন সংস্থার বড় কর্তা শৌনক মিত্র মনে করেন, বাংলাদেশের ওই ব্র্যান্ডটি ফেসবুকে তাদের বিজ্ঞাপনে যে অদ্ভুত একটা সারল্য ও তার পাশাপাশি একটা ইঙ্গিতপূর্ণ মেজাজ ধরতে পেরেছে – সেখানেই এটি কলকাতার মন জয় করে ফেলেছে!

শৌনক মিত্র বলেন, “বিজ্ঞাপনের প্রথম অংশে একজন পুরুষ ও মহিলা কাকলী ফার্নিচারের গুণাগুণ নিয়ে কথা বলে যাচ্ছেন অদ্ভুত মজার ভঙ্গিতে। আসবাবগুলো কত টেকসই, কত ভালো মানের, পুরুষটি এসব পরপর বলে যাচ্ছেন গরগর করে। আর এক নারী ক্রমাগত জিজ্ঞাসা করে যাচ্ছেন, ‘আর? আর?’ এখানেই বিজ্ঞাপনটা নজর কেড়ে নিয়েছে।”

‘তারপরই আমরা দেখছি দুটো বাচ্চা মেয়ে পাশাপাশি কাকলীর দুটো রকিং সোফায় বসে যান্ত্রিকভাবে দুলে যাচ্ছে, আর সোফার ওপর লাফালাফি করছে নিশ্চিন্তে। ওই নিষ্পাপ সারল্যটাই কাকলির হয়ে বাকি বাজিমাতটা করেছে!’

এর পরিণতি হয়েছে এই- কলকাতা বা পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে কাকলী ফার্নিচার নিয়ে ‘মিম’ বানানোর কিংবা সেগুলো শেয়ার করার, ফরোয়ার্ড করার ধুম পড়ে গেছে। আনন্দবাজার পত্রিকা তো একে ‘গণসংক্রমণ’ বলতেও দ্বিধা করেনি।

কাকলী ফার্নিচার নিয়ে মিমে বাদ যাননি মিস্টার বিন, টিনটিন সিরিজের প্রফেসর ক্যালকুলাস, সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথের ভিলেন মগনলাল মেঘরাজ (উৎপল দত্ত), কিংবা টিভির জনপ্রিয় ধারাবাহিক সিআইডি’র চরিত্ররাও।

কাকলী ফার্নিচার যেহেতু দাবি করেছে তাদের তৈরি খাট কিছুতেই ভাঙে না, তাই যৌন ইঙ্গিতপূর্ণ নানা পোস্টও তৈরি হয়ে গেছে এরমধ্যেই। তার একটি আবার এরকম:

”নুইয়ে যাবে শরীরের ২০৭ নম্বর হাড়,

থমকে যাবে চিৎকার,

তবু ভাঙবে না কাকলী ফার্নিচার।”

তৃণমূল কংগ্রসের এমপি তথা জাতীয় মুখপাত্র কাকলী ঘোষ দস্তিদারকে একটু বেশিই মূল্য চোকাতে হচ্ছে কাকলি ফার্নিচারের এই হঠাৎ জনপ্রিয়তার জন্য। নারদা স্টিং অপারেশনে অন্যদের সঙ্গে তাকেও যেহেতু হাতে করে ‘ঘুষ’ নিতে দেখা গিয়েছিল, তাই অনেক মিমের কেন্দ্রীয় চরিত্র তিনি… সঙ্গে স্লোগানটা একটু পাল্টে দেওয়া হয়েছে, ‘মানে কম, দামে ভালো’!

চিত্র পরিচালক অনীক দত্ত ব্যঙ্গ করেই লিখেছেন, ‘ঘুষ দস্তিদার শুনসি আগে। এখন শুনসি কাকলী ফার্নিচারস!’

সংগীতকার জয় সরকারও ফেসবুকে কাকলী ফার্নিচার নিয়ে মজাদার পোস্ট করেছেন নিজের ওয়ালে।

আর এক চিত্র পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় আবার মনে করে দিয়েছেন, কাকলী ফার্নিচারেরও অনেক আগে, ২০১৮ সালে তার ‘হামি’ ছবিতে আর একটি ফার্নিচার ব্র্যান্ডও তুমুল জনপ্রিয় হয়েছিল। সেটি হলো বিশ্বাস ফার্নিচার। ওই দোকানের মালিক লাল্টু বিশ্বাসের ভূমিকায় ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ নিজেই।

কিন্তু আপাতত এই করোনার মহাবিপদের মধ্যেও কলকাতার মন জয় করে নিয়েছে বাংলাদেশের কাকলী ফার্নিচারস। মহামারির এই চরম সংকটেও শহরের মুখে এক চিলতে হাসি ফোটাচ্ছে আসবাবপত্রের এই অজানা দোকানটি!

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

রেজিস্টার্ড মোবাইল বা ই-মেইল ছাড়াই ফেরত পেতে পারেন অ্যাকাউন্ট
প্রযুক্তি পরামর্শ

ফেসবুকের রিপোর্টিং সিস্টেমের ফাঁদ: মেসেঞ্জারে ‘সন্ত্রাসী’ গ্রুপে অ্যাড করে আইডি বন্ধের অভিযোগ

৬৫ বছর বয়সে ডেটিং সাইটে প্রেম খুঁজতে গিয়ে খোয়াতে হলো ৭৩ লাখ টাকা
নির্বাচিত

৬৫ বছর বয়সে ডেটিং সাইটে প্রেম খুঁজতে গিয়ে খোয়াতে হলো ৭৩ লাখ টাকা

হাদি-কে নিয়ে জিয়া’র গান-কবিতা ঝড় তুলল বিজয় দিবসে
সোশ্যাল মিডিয়া

হাদি-কে নিয়ে জিয়া’র গান-কবিতা ঝড় তুলল বিজয় দিবসে

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

‘মিনি সোশ্যাল নেটওয়ার্ক’ চালু করতে চায় ফেসবুক

স্যামসাং গ্যালাক্সি এস২২ প্লাস ৫জি
প্রযুক্তি সংবাদ

রাত পোহালেই এই সব মোবাইলে বন্ধ হোয়াটসঅ্যাপ, তালিকায় কি আপনার ফোনও? দেখে নিন

কর্মীদের প্রশিক্ষণে গুগলের অনলাইন কোডিং কোর্স
সোশ্যাল মিডিয়া

মহামারিতেও গুগলের মুনাফার রেকর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই
নির্বাচিত

ম্যাগসেফ ও দ্বিগুণ স্টোরেজ নিয়ে এলো আইফোন ১৭ই

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর
অটোমোবাইল

শাওমির কনসেপ্ট সুপারকার উন্মোচন বিশ্ববাজারে আসছে আগামী বছর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান...

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix