Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘বন্ধুর’ পাঠানো মেসেজেও বেহাত হতে পারে হোয়াটসঅ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৭ জুন ২০২১
হোয়াটসঅ্যাপে কেউ নজর রাখছে কি না বুঝবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়ার জন্য এখনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে হ্যাকাররা। এর অংশ হিসেবে হ্যাকাররা ব্যবহারকারীদের বন্ধুর বেশ ধরছে কিংবা এসএমএসের মাধ্যমে সিকিউরিটি কোড প্রদানের জন্য চাপ দিয়ে যাচ্ছে। খবর বিবিসি।

এক বছর ধরে এ সাইবার আক্রমণ চলছে এবং এখনো অনেকে এ হামলার শিকার হচ্ছেন। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভয়ংকর এ অভিজ্ঞতার ব্যাপারেও জানাচ্ছেন। এ ব্যাপারে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিজস্ব অ্যাকাউন্টের কোনো কোড বা পাসওয়ার্ড কাউকে না দেয়ার ব্যাপারে জোরালোভাবে সতর্ক করে দিয়েছে। যদি সেই ব্যক্তি ঘনিষ্ঠজনও হয়ে থাকে তবু কোড দেয়া যাবে না।

যদি আপনাকে এসএমএসের মাধ্যমে হোয়াটসঅ্যাপের ছয় ডিজিটের কোড পাঠানো হয়, যেটির ব্যাপারে আপনি একেবারেই অজ্ঞাত, তাহলে আপনিও এ হামলার শিকার হওয়ার সম্ভাবনায় রয়েছেন। সাধারণত হোয়াটসঅ্যাপে নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অথবা নতুন কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে কোডের প্রয়োজন হয়। যদি আপনি এ দুটির কোনোটিই না করে থাকেন, তাহলে বুঝে নিতে হবে হ্যাকাররা আপনার অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা চালাচ্ছে।

মোবাইলে কোড পাঠানোর পর হ্যাকাররা আপনার হোয়াটসঅ্যাপে সেই কোড দেয়ার জন্য মেসেজ প্রদান করবে। যদি এ রকম কিছু হয়, তবে বুঝে নিতে হবে সেই অ্যাকাউন্টিও হ্যাক করা হয়েছে।

এ ব্যাপারে এক ভুক্তভোগী বিবিসিকে দেয়া সাক্ষাত্কারে জানান, তিনি তার খুবই কাছের একজন বন্ধুর কাছ থেকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান। যেখানে সেই বন্ধু তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে এবং তার নিজের ফোনের পরিবর্তে ভুক্তভোগীর ফোনে ভুলে অ্যাকসেস কোড পাঠিয়ে দিয়েছে। এরপর সে ওই কোড অথবা কোডের স্ক্রিনশট তাকে পাঠানোর অনুরোধ জানায়। কাছের বন্ধুর বিপদে সাহায্য করতে ওই ভুক্তভোগী সেই কোড পাঠিয়ে দেন। এর প্রায় একদিন পর তিনি বুঝতে পারেন যে এ মেসেজ তার বন্ধুর ছিল না।

কোনো ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলে নেয়ার পর হ্যাকাররা ব্যবহারকারীর বেশ ধরে তার পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবের কাছে মেসেজ পাঠাতে পারে। এছাড়া আপনি আর্থিকভাবে সমস্যায় আছেন এমন কথা বলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে। সেই সঙ্গে আপনার অ্যাকাউন্টে অন্য যারা রয়েছেন তাদেরও একই ফাঁদে ফেলার চেষ্টা চালাতে পারে। আপনার অ্যাকাউন্ট দখলের মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যবহূত গ্রুপগুলোতেও ছদ্মবেশ ধারণ করে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারবে।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ বলে, ব্যবহারকারীদের আদান-প্রদানকৃত বার্তা, ব্যক্তিগত সুরক্ষা ও নিরাপত্তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা ফোন নাম্বারের সাহায্যে যেভাবে ফোন কল বা মেসেজ প্রদান করতে পারি, সেভাবে হোয়াটসঅ্যাপে যাদের কাছে আপনার ফোন নাম্বার আছে তারা যোগাযোগ করতে পারবেন।

নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের কিছু নির্দেশনা প্রদান করেছে। প্রথমত, পরিবার-পরিজন কারো কাছেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিংবা সিকিউরিটি কোড দেয়া যাবে না। দ্বিতীয়ত, অ্যাকাউন্টের সুরক্ষার জন্য টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে এবং তৃতীয়ত, সবসময় সতর্ক থাকতে হবে। যদি কেউ মেসেজের মাধ্যমে অর্থ দাবি করে, তবে সঙ্গে সঙ্গে সে বিষয়ে পরিবার-পরিজন ও আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

Tags: হোয়াটসঅ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেব্রুয়ারিতে তিনটি নতুন স্মার্টফোন আনছে নকিয়া
নির্বাচিত

ফেব্রুয়ারিতে তিনটি নতুন স্মার্টফোন আনছে নকিয়া

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ
নির্বাচিত

গ্যালাক্সি এস২০ ও বাডস প্লাসের ছবি প্রকাশ

৫ টাকার বিদ্যুৎ খরচে স্কুটার চলবে ৮০ কিলোমিটার
অটোমোবাইল

৫ টাকার বিদ্যুৎ খরচে স্কুটার চলবে ৮০ কিলোমিটার

১ বার চার্জেই ফোন চলবে ৩ মাস!
কিভাবে করবেন

মোবাইল ফোনে দ্রুত চার্জ হওয়ার জন্য যা করবেন

ছবি একবার দেখলেই ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
নির্বাচিত

ছবি একবার দেখলেই ডিলিট হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’
নির্বাচিত

স্মার্টফোনে পাসওয়ার্ড হাতিয়ে নিচ্ছে ‘ফ্লুবট’

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড
নির্বাচিত

কল অব ডিউটিতে নতুন ফ্রি ব্যাটল রয়্যাল মোড

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

স্বর্ণের দাম
অর্থ ও বাণিজ্য

দেশে স্বর্ণের দামে বড় পতন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix