Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে সেফটি সেন্টার চালু করল টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
বাংলাদেশে সেফটি সেন্টার চালু করল টিকটক
Share on FacebookShare on Twitter

টিকটক সেফটি সেন্টার ব্যববহারকারীদের, বিশেষ করে কিশোর-কিশোরী এবং অভিভাবকদের স্থানীয় ভাষায় ডিজিটাল সেফটি ও সুরক্ষা নিশ্চিত করতে আরও বেশি করে ইন-অ্যাপ সেফটি টুলস এবং বিভিন্ন রিসোর্স সরবরাহ করে।

বাংলাদেশ, ৩১ আগস্ট ২০২১: টিকটক বাংলাদেশে আজ (মঙ্গলবার) তাদের সেফটি সেন্টার চালুর ঘোষণা দিয়েছে। প্রাণবন্ত ও বৈচিত্র্যময় কমিউনিটির জন্য একটি নিরাপদ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই ঘোষণা দিল টিকটক। অনলাইন সেফটি সেন্টার হলো একটি ওয়ান স্টপ ডেসটিনেশন, যা দেয় প্ল্যাটফর্মটির সেফটি পলিসি ও রিসোর্স; এটি পাওয়া যাচ্ছে বাংলা ও ইংরেজিতে। এর তথ্য ও সরঞ্জাম ব্যবহারকারীদের অ্যাপ ব্যবহারের সময় নিজেদের নিয়ন্ত্রণে রাখতে ও অধিক সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে।

টিকটক এমন একটি প্ল্যাটফর্ম যেটি সৃজনশীল অভিব্যক্তি এবং আনন্দ প্রকাশকে অনুপ্রাণিত করে। এ জন্য ব্যবহারকারীদের নিরাপত্তায় টিকটক প্রতিশ্রুতিবদ্ধ। সেফটি সেন্টারে সাইবার বুলিং কীভাবে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে নির্দেশনা রয়েছে, একটি প্যারেন্টাল গাইড ফিচার রয়েছে, ফ্যামিলি পেয়ারিং যা পিতামাতা বা পরিবারের সদস্যদের তাদের টিকটক অ্যাকাউন্টকে কিশোর বয়সীদের সাথে লিঙ্ক করতে এবং ‘স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট’, ‘রেস্ট্রিক্টেড মোড’ এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করতে দেয়। কে তাদের ম্যাসেজ পাঠাতে পারে, তাও নিয়ন্ত্রণ করার সুযোগ রাখে। এইভাবে অভিভাবকেরা তাদের বাচ্চারা প্ল্যাটফর্মে যা করছে, তার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ রাখতে পারছেন। টিকটক সেফটি সেন্টারটিতে বেশ কয়েকটি আর্টিকেল ও সেফটি ভিডিও রয়েছে, যা ব্যবহার করা বেশ সহজ।

টিকটকের মুখপাত্র বলেন, ‘সেফটি সেন্টার হলো ব্যবহারকারীদের জন্য এমন একটি সম্পদ, যা তারা অ্যাপ ব্যবহারের সময় নিরাপদ থাকতে ও সর্বোত্তম সম্ভাব্য অভিজ্ঞতা উপভোগ করতে পারেন। আমরা বিশ্বাস করি, অনলাইন নিরাপত্তার বিষয়টি আমাদের দায়িত্ব। এ জন্য ব্যবহারকারী, বিশেষজ্ঞ, সরকার ও প্ল্যাটফর্মগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা গর্বিত যে, আমরা সেদিক থেকে সক্রিয় পদক্ষেপ অব্যাহত রেখেছি।’

টিকটক #HoiShocheton শিরোনামে তার পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (পিএসএ) চালু করেছে যা অনলাইন স্ক্যাম, নিরাপত্তা ও প্ল্যাটফর্মের দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে ডিজিটাল কমিউনিটির মধ্যে সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। এর আগে ২০২০ সালে বিশ্ব ইন্টারনেট দিবস উপলক্ষে টিকটক বাংলাদেশে #AmraSafeInternetSafe ক্যাম্পেইন চালুর ঘোষণা দিয়েছিল।

ব্যবহারকারীর সুরক্ষার জন্য একটি চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আমরা একটি কমিউনিটি গাইডলাইন আপডেট করেছি যা একটি সুস্থ পরিবেশ বজায় রাখতে সাহায্য করার জন্য কি অনুমোদিত এবং কি অনুমোদিত নয়, সে বিষয়ে নির্দেশনা প্রদান করে। সৃজনশীল অভিব্যক্তি বজায় রাখার সময় সম্ভাব্য ক্ষতি থেকে রক্ষা করার জন্য নীতি-বিশেষজ্ঞরা এই নির্দেশিকাগুলোকে ক্রমাগত মূল্যায়নের করেন। এছাড়াও এই প্রচেষ্টাগুলোকে আরো সামনে নিয়ে আসার জন্য আমাদের বৃহত্তর স্বচ্ছতা প্রতিবেদনের প্রচেষ্টার অংশ হিসেবে কমিউনিটি গাইডলাইন প্রয়োগের প্রতিবেদনগুলো ত্রৈমাসিকভাবে প্রকাশিত হচ্ছে। টিকটকের নিরাপত্তা প্রচেষ্টা সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ভিজিট করুন: https://www.TikTok.com/safety/

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নীতিমালা লঙ্ঘন: লাইকির ৪২ হাজার ৭৫১ অ্যাকাউন্ট নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

নীতিমালা লঙ্ঘন: লাইকির ৪২ হাজার ৭৫১ অ্যাকাউন্ট নিষিদ্ধ

শেরপুরের ছানার পায়েসের জিআই আবেদনের সিদ্ধান্ত
ই-কমার্স

শেরপুরের ছানার পায়েসের জিআই আবেদনের সিদ্ধান্ত

দেশের শোবিজ অঙ্গন যাত্রা শুরু করল ধুমকেতু প্রোডাকশন
সোশ্যাল মিডিয়া

দেশের শোবিজ অঙ্গন যাত্রা শুরু করল ধুমকেতু প্রোডাকশন

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
সোশ্যাল মিডিয়া

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

টিকটকের আড়ালে সর্বনাশ হচ্ছে কিশোরী-তরুণীদের!
সোশ্যাল মিডিয়া

টিকটকের আড়ালে সর্বনাশ হচ্ছে কিশোরী-তরুণীদের!

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া

মোবাইলে টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান
ই-কমার্স

ফারজানার শোরুম যেন নকল পণ্যের গোডাউন, র‌্যাবের অভিযান

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো
নির্বাচিত

এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা
বিবিধ

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix