Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টুইটারের নতুন সিইও কে এই পরাগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
টুইটারের নতুন সিইও কে এই পরাগ
Share on FacebookShare on Twitter

টুইটারে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাক ডরসি। তাঁর জায়গায় আসছেন ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়াল, যিনি এত দিন প্রতিষ্ঠানটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে কর্মরত ছিলেন। পদত্যাগের ঘোষণায় পরাগের নেতৃত্বে অগাধ বিশ্বাস থাকার কথা জানিয়েছেন ডরসি।

প্রতিষ্ঠার ১৬ বছর পর কেন টুইটার সিইওর পদ ছাড়ছেন এবং কেন পরাগ সে কাজের উপযুক্ত, তা জানিয়ে ডরসি বলেন, ‘আমি টুইটার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি বিশ্বাস করি, প্রতিষ্ঠানটি এর প্রতিষ্ঠাতাদের ছাড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত। টুইটারের সিইও হিসেবে পরাগের ওপর আমার গভীর আস্থা রয়েছে। গত ১০ বছরে তাঁর কাজে নানা পরিবর্তন এসেছে। আমি তাঁর দক্ষতা, হৃদয় ও আত্মার জন্য গভীরভাবে কৃতজ্ঞ। এবার তাঁর নেতৃত্ব দেওয়ার সময়।’

এরপর এক বিবৃতিতে পরাগ বলেন, ‘আমার নেতৃত্বে আস্থা রাখার জন্য পরিচালনা পর্ষদকে এবং শিক্ষা, সমর্থন ও অংশীদারত্বের জন্য জ্যাককে ধন্যবাদ দিতে চাই। ডরসির নেতৃত্ব আমরা যা অর্জন করেছি, আমি সেটার ভিত্তিতেই সবকিছু গড়তে চাই।’

তবে কে এই পরাগ, যাঁকে এত দ্রুত পদোন্নতি দিয়ে টুইটারের প্রধান করা হলো? চলুন দেখা যাক, এখন পর্যন্ত যা যা জানা গেল।

টুইটারে এক দশক
পরাগ এক দশকের বেশি সময় ধরে টুইটারে কাজ করছেন। ২০১১ সালে তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেন। প্রতিষ্ঠানটির নানা কাজ সফলভাবে করার জন্য টুইটারের প্রথম ‘ডিসটিংগুইশড ইঞ্জিনিয়ার’ হন তিনি। ২০১৭ সালের অক্টোবরে তাঁকে সিটিও করা হয়।

টুইটারের কারিগরি কৌশল নিয়ে কাজ করেছেন পরাগ। সফটওয়্যার উন্নয়নের ধারায় অগ্রগতি আনা এবং সর্বস্তরে কৃত্রিম বুদ্ধিমত্তার মেশিন লার্নিং প্রযুক্তির প্রয়োগের দায়িত্ব ছিল তাঁর ওপর।

প্রোজেক্ট ব্লুস্কাই
২০১৯ সালের ডিসেম্বর থেকে ‘প্রোজেক্ট ব্লুস্কাই’ নামের প্রকল্পে কাজ করছেন পরাগ। সেটির কাজ টুইটারে অবমাননাকর ও ভুয়া তথ্যের প্রসার ঠেকানো হলেও দলটির সফটওয়্যার স্থপতি, প্রকৌশলী ও নকশাকার সদস্যরা সবাই স্বাধীনভাবে কাজের সুযোগ পান।

ব্লুস্কাই প্রকল্পে একধরনের বিকেন্দ্রীভূত প্রযুক্তি প্রচলনের কথা বলা হয়েছিল। প্রাথমিক পরিকল্পনায় টুইটারসহ অন্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের প্ল্যাটফর্মের মানোন্নয়নে ব্লুস্কাইয়ের গ্রাহক হতে পারবে বলে জানিয়েছিলেন ডরসি।

মাইক্রোসফট-ইয়াহুতে কাজ করেছেন
পরাগের লিংকডইন প্রোফাইল অনুযায়ী, টুইটারে যোগ দেওয়ার আগে তিনি মাইক্রোসফট, ইয়াহু ও এটিঅ্যান্ডটি ল্যাবসের গবেষণা দলে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন।

স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট
পরাগ ভারতের অ্যাটমিক এনার্জি সেন্ট্রাল স্কুলে পড়াশোনা করেছেন বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। এরপর মুম্বাইয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলোজি (আইআইটি), বোম্বে থেকে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক শেষে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ও পিএইচডি করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

শেষ মুহূর্তে মাইক্রোসফট বাদ, টিকটকের মালিক হচ্ছে ওরাকল!

রিয়েলমি ৫ প্রো: বাজেটের মধ্যে গেম চেঞ্জার ফোন
রিভিউ

রিয়েলমি ৫ প্রো: বাজেটের মধ্যে গেম চেঞ্জার ফোন

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
উই

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

অবশেষে চালু হলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

অবশেষে চালু হলো ফেসবুক

প্রযুক্তি সংবাদ

টিকটকের মতো ফেসবুকেও শর্ট ভিডিও ফিচার

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল
নির্বাচিত

টুইটারে ব্লু টিক চালুর পরিকল্পনা পেছাল

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর
সোশ্যাল মিডিয়া

বিমানের টিকিটের দাম হাতের নাগালের মধ্যে রাখার আশ্বাস প্রতিমন্ত্রীর

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
নির্বাচিত

৪ ভুলে স্থায়ীভাবে বন্ধ হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix