Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১১ মার্চ ২০২৩
চীন নিয়ে উদ্বেগ কমাতে নতুন প্রকল্প টিকটকের
Share on FacebookShare on Twitter

বিভিন্ন দেশের ব্যবহারকারীদের তথ্য চীনে হস্তান্তরের অভিযোগে টিকটক এখন প্রযুক্তি খাতের অন্যতম বিষয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ এ প্লাটফর্ম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তথ্য পাচারের যে অভিযোগ ও উদ্বেগ তা কমাতে নতুন নিরাপত্তা ব্যবস্থা চালু করেছে শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি।

প্রজেক্ট ক্লোভার নামের নতুন এ প্রকল্পে আলাদা এক নিরাপত্তা কোম্পানিকে প্লাটফর্মটির তথ্য সংরক্ষণ, ব্যবহার ও স্থানান্তরসংক্রান্ত কার্যক্রম তদারকি করবে। নতুন এ পদ্ধতিটি ইউরোপের ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ ও দেশটির বাইরে হস্তান্তরে কর্মীদের প্রবেশাধিকার সীমিত করবে। ইউরোপিয়ান কমিশন এর আগে নিজস্ব কর্মীদের ডিভাইসে টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এর মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যবহারকারী শনাক্তের উপায় এখন আরো জটিল হয়ে পড়েছে। এক বিবৃতিতে বাইটড্যান্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, নতুন সিকিউরিটি গেটওয়ে কোনো কর্মীর ইউরোপীয় ব্যবহারকারীর তথ্যে প্রবেশাধিকারের পাশাপাশি ইউরোপের বাইরে তথ্য স্থানান্তরের নিয়ন্ত্রণ ব্যবস্থায় বাড়তি স্তর যোগ করবে। স্থানীয়ভাবে ইউরোপীয় ব্যবহারকারীর ডাটা সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে, দুটি নতুন ডাটা সেন্টার চালুর পরিকল্পনা প্রকাশ করেছে টিকটক। এগুলোর সর্বমোট বার্ষিক খরচ ১২০ কোটি ডলার। এর একটি আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে, অন্যটি নরওয়ের হামার শহরে অবস্থিত। দুটি ডাটা সেন্টারেই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করা হবে। তৃতীয় একটি পক্ষের সহায়তায় সেন্টারগুলো পরিচালিত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২২ সাল থেকেই প্রজেক্ট ক্লোভার নিয়ে কাজ করছে কোম্পানিটি। টিকটকের ইউরোপ অংশের সরকার সম্পর্ক ও পাবলিক পলিসি বিভাগের ভাইস প্রেসিডেন্ট থিও বারট্রাম বলেন, ‘‌নিজেদের প্রয়োজনীয়তার কথা বিবেচনায় আমরা এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কারণ আমাদের বিশ্বাস অর্জন করতে হবে।’

প্রজেক্ট ক্লোভার ঘোষণার আগের দিন ডেমোক্র্যাট পার্টির সিনেটর মার্ক ওয়ার্নার ও রিপাবলিকান পার্টির সিনেটর জন থুনের প্রচারিত এক বিলে সমর্থন জানান প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে বিভিন্ন বিদেশী মালিকানাধীন প্রযুক্তি নিষিদ্ধ করার ক্ষমতা পাবেন তিনি। এ মাসের শেষে মার্কিন কংগ্রেসের সামনে সাক্ষ্য দেবেন টিকটকের প্রধান নির্বাহী শউ জি চিউ।

গত মঙ্গলবার (৭ মার্চ) বিবিসি রেডিও ৪’-এর ‘ওয়ার্ল্ড টুনাইট’ অনুষ্ঠানে টিকটক বলেছে, তাদের শঙ্কা, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান কূটনৈতিক অস্থিরতায় তারা ‘বলির পাঁঠা’ হয়ে উঠছে।

টিকটকের যুক্তরাষ্ট্র অংশের পাবলিক পলিসি প্রধান মাইকেল বেকারম্যান বলেন, ‘আমাদের এ বিস্তৃত ভূ-রাজনীতির মধ্যে আটকা পড়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা কঠিন। তবে, এর সঙ্গে সত্যিই আমাদের কোনো সম্পর্ক নেই।’

তিনি আরো বলেন, ‘‌টিকটকই একমাত্র কোম্পানি নয়, যারা ব্যাপক হারে তথ্য সংগ্রহ করে থাকে। আর তাই এর কিছুসংখ্যক উদ্বেগ সব কোম্পানিতেও ছড়িয়ে পড়বে। সেজন্যই আমরা এমন এক সিস্টেম তৈরি করছি, যা নিশ্চিত করবে যে ব্যবহারকারীর ডাটা সুরক্ষিত আছে।’

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছবি রাঙিয়ে ট্রেন্ডিংয়ে থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফটোল্যাব ব্যবহারকারীর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থায়?

বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন আবিষ্কারের দাবি!
প্রযুক্তি সংবাদ

করোনা ভ্যাকসিন নির্মাতাদের বিরুদ্ধে রাশিয়ার সাইবার হামলা

গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রযুক্তি সংবাদ

গার্ডিয়ান লাইফইন্স্যুরেন্স লিমিটেড ও ট্রাস্ট আজিয়াটা পে (ট্যাপ) এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের ‘লাইভ চ্যাট’ সেবা
নির্বাচিত

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের ‘লাইভ চ্যাট’ সেবা

বিশ্বে প্রতি জিবি মোবাইল ডাটার দাম ৪ ডলার
টেলিকম

বিশ্বে প্রতি জিবি মোবাইল ডাটার দাম ৪ ডলার

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আবেদনের শেষ দিন মঙ্গলবার
নির্বাচিত

বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসে আবেদনের শেষ দিন মঙ্গলবার

Load More

ট্রেন্ডিং টপিক

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার
বিবিধ

হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেপ্তার

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix