Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ জানুয়ারি ২০২৪
জুয়ার অ্যাপে জড়িয়ে পড়েছেন জয়া, অপু ও ফারিয়া!
Share on FacebookShare on Twitter

দেশের আলোচিত তিন জনপ্রিয় নায়িকাকে দেখা যাচ্ছে জুয়ার অ্যাপে। দেদারসে এতে যুক্ত হতে কথা বলে যাচ্ছেন তাঁরা। দেশ ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ এমন সাইটের বিজ্ঞাপন ও শুভেচ্ছাদূত হয়েছেন জয়া আহসান, অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া। এরমধ্যে জয়া ও ফারিয়াকে শুধু বিজ্ঞাপনে পাওয়া গেলেও অপু কাজ করছেন শুভেচ্ছাদূত হিসেবে! আর তাঁদের বেশিরভাগেরই দাবি, ভুল তথ্যে তাঁরা এগুলোতে জড়িয়ে পড়েছেন।

উইনবাজি নামের একটি বেটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন জয়া আহসান ও নুসরাত ফারিয়া। ক্রিকেট বিশ্বকাপ চলাকালে (অক্টোবর-নভেম্বর) প্রচারে আসে তাঁদের বিজ্ঞাপনগুলো। বেশ সাবলীল ও চমকপ্রদ সব বার্তা দিয়েছেন ফারিয়া এতে।

বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করা হয়েছে তিন তারকার সঙ্গেই। এরমধ্যে ফারিয়া ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘উইনবাজির জন্য আমি যে বিজ্ঞাপনটি করেছি, তা শুধু ইন্ডিয়ার মধ্যেই প্রচার হয়েছে। দেশে প্রচার হয়নি।’

দেশে প্রচার না হলেও বিষয়টি কি ভারতেও বৈধতা আছে কি-না জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি। জানালেন, বিষয়টি পুরোপুরি না জেনে এতে যুক্ত হয়েছেন। কিন্তু শুধু সেই সাইটেই নয়, ফারিয়া নিজেও তাঁর ইনস্টাগ্রামে এগুলোর প্রমোট করেছেন।

ফারিয়া এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ভারতীয় আইন এ বিষয়ে বেশ কড়া। সম্প্রতি বলিউড-টলিউডের একাধিক তারকারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং সাইটের সঙ্গে। কয়েক মাস আগে একটি অনলাইন বেটিং অ্যাপের তছরুপ-কাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরক্টরেট (ইডি) রণবীর কাপুরকে তলব করেছিল। এ ছাড়া বেটিং অ্যাপের প্রচারে নেমে শিরোনাম হয়েছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। এদিকে, গত আগস্টে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক সংবাদমাধ্যম, অনলাইন বিজ্ঞাপনের মধ্যস্থতাকারী ও সোশ্যাল মিডিয়াসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে জুয়ার ওপর বিজ্ঞাপন/প্রচারমূলক বিষয় দেখানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। এই পরামর্শ মেনে চলা ব্যতীত ভারত সরকার বিভিন্ন আইনের আওতায় যথাযথ পদক্ষেপ নিতে পারে বলে জানিয়েছে।

ভারতেও জুয়ার বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, এমনটা জানালে ফারিয়া বলেন, ‘আমাদের দেশে এ ধরনের বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে। তবে ভারতে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই।’

এদিকে, বাবু ৮৮ নামের একটি বেটিং অ্যাপের শুভেচ্ছাদূত হয়েছেন অপু বিশ্বাস। নতুন বছরের শুরুতেই তাঁর একটি ভিভিও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছে ওই সাইটটি। এ বিষয়ে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ হলে তিনি বলেন, ‘আমি খুবই বিব্রত বোধ করছি। ওই ভিডিওটি ভুয়া। আমাকে কোথাও সেটি পোস্ট করতে দেখেছেন?’

ভিডিওটিতে অপুর কণ্ঠ পরিবর্তন বা লিপ রিডিংয়ে অসামঞ্জস্যতা খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁকেও বেশ সাবলীল মনে হয়েছে। এবং একজন শুভেচ্ছাদূত হিসেবে অপু সেই ভিডিওতে বক্তব্য দেন।

অন্যদিকে, একই বিষয়ে কথা বলতে অভিনেত্রী জয়া আহসানের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।

প্রসঙ্গত, এর আগে একটি বেটিং সাইটের অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের সম্পৃক্ততার বিষয়টি সামনে এসেছিল। যা নিয়ে সরগরম হয়ে উঠেছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গন

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের
প্রযুক্তি সংবাদ

বিক্রি ও দর্শনার্থীর ভিড়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা, আরও বড় আয়োজনের প্রত্যয় আয়োজকদের

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু
প্রযুক্তি সংবাদ

বাংলালিংক আইটি ইনকিউবেটরের ৩য় ব্যাচের বাছাই শুরু

মটোরোলা বাংলাদেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন
প্রযুক্তি সংবাদ

মটোরোলা বাংলাদেশে নিয়ে এলো রিয়েল ফাইভজি ফোন এজ২০ ফিউশন

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি

আরো উন্নত হচ্ছে ক্রোমের মেমোরি সেভিং ফিচার
প্রযুক্তি সংবাদ

আরো উন্নত হচ্ছে ক্রোমের মেমোরি সেভিং ফিচার

এইচপির নতুন এলইডি মনিটর বাজারে
প্রযুক্তি বাজার

এইচপির নতুন এলইডি মনিটর বাজারে

Load More

ট্রেন্ডিং টপিক

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?
বিবিধ

তাইওয়ানে সম্ভাব্য ড্রোন হামলার গোপন মহড়া চালাচ্ছে চীন?

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ
পাঁচমিশালি

৪৯ হাজার টাকা বেতনের কর্মকর্তার ৫০ কোটি টাকার সম্পদ

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

শিল্প খাতের সাইবার সুরক্ষায় নতুন মানদণ্ড স্থাপন করল ক্যাসপারস্কি

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১
বিবিধ

ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix