Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফেসবুকে গাছ লাগাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
ফেসবুকে গাছ লাগাবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বাংলার মানুষ আজ জেগে উঠেছে। জেগে না উঠে উপায়ও নেই। কারণ যে গরম পড়েছে, সকালে খুব লম্বা সময় ঘুমিয়ে থাকাও সম্ভব না। ফলে বাংলার মানুষকে জেগে উঠতেই হতো। আর জেগে ওঠার ফলস্বরূপ এই পৃথিবী পাচ্ছে নতুন নতুন সব উদ্যোগ। এই যেমন, গাছের ব্যাপারে অত্যন্ত সহৃদয় হয়ে উঠেছে বঙ্গদেশের মানুষ। গাছের প্রতি তাদের মমতা রিখটার স্কেলে এমন মাত্রায় পৌঁছেছে যে, মাটি পেলেও গাছ লাগাচ্ছে, না পেলেও লাগাচ্ছে!

বর্তমানে ফেসবুকের নীল জমি গরম হয়ে গেছে গাছের জন্য হাহাকারে। এ দেশের মানুষ তারস্বরে চিৎকার করছে, ‘গাছ, তুমি কই? তুমি কই?’ বলে। এই হাহাকার করা জনগোষ্ঠীর মধ্যে যেমন ফার্নিচার বানানোর জন্য গ্রামের কড়ই গাছ কেটে ফেলা মানুষ আছে, তেমনি পাশের বাড়ির ছাদে লাগানো গাছের টবের কারণে মশা বাড়ছে বলা মানুষও আছে। এমনকি আছে নিজের বাড়ির পাশে গাছগাছালি লাগানোর জন্য এক ইঞ্চিও জায়গা না ছাড়া ধনাঢ্য ব্যক্তিরাও। তাদের আফসোস দেখে ও শুনে মনে হচ্ছে, গাছ তারা লাগাবেনই। জমি প্রয়োজনে দখল করে হলেও তারা লাগাবেন। অন্তত ইচ্ছা তেমনটাই।

অবশ্য এই ইচ্ছার পুরোটাই ফেসবুকের জমিতে বেশি হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হতেই পারে যে, ফেসবুকের জমিতে গাছ লাগানো তুলনামূলক সহজ। আর এই দেশের ইন্টারনেট খেয়ে বেঁচে থাকা মানুষের পক্ষে সেটি করে ফেলা সম্ভব ত্বরিতগতিতে। শুধু মেগাবাইট খরচ করলেই যে হবে!

নিশ্চয়ই শিরোনাম দেখে আপনারা মনে করছেন, ফেসবুকে গাছ লাগানোর এই আলাপ অর্থহীন। একটিবার ভেবে দেখুন তো, যে ফেসবুকে আমরা সংগ্রাম করতে পারি, গালিগালাজ করে কারও অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করতে আমাদের ঘণ্টাও প্রয়োজন হয় না, সমাজ বদলে দেওয়ার হাজারো তরিকা যে ফেসবুকে প্রতিনিয়ত উৎপন্ন হয়, রাজনীতি–অর্থনীতি–ক্রীড়ানীতি বা পোশাকনীতির অনুপুঙ্ক্ষ বিশ্লেষণ যে ফেসবুকে একটু খুঁজলেই পাওয়া যায়—সেখানে কি একটু গাছ লাগানো যাবে না? এটা কোনো কথা?

তাই আমাদের প্রথমেই লেগে পড়তে হবে কাজে। শুরুটা করতে হবে গাছের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করার মাধ্যমে। একটু বড় গাছ পেলে ভালো হয়। ঘাসের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করলে লাভ রিঅ্যাকশন খুব একটা পাওয়া হয়তো যাবে না। হাজার হোক লাভ রিঅ্যাকশন বেশি না পেলে তো সেলফি পোস্ট করে লাভ নেই। আর সেলফি তোলার কাজটি আমরা ভালোই পারি। সুতরাং তার জন্য একটু কষ্ট করে অন্তত ৪/৫ ফুট উচ্চতার লিকলিকে গাছ হলেও খুঁজতে হবে। প্রয়োজনে না হয় রাস্তার ডিভাইডারে লাগানো গাছের সাথেই লেপ্টে যাওয়া হলো। ক্ষতি তো নেই।

ইয়েস–নো–ভেরি গুডে বাংলাদেশে মিলছে চাকরি, আতঙ্কে কাঁপছে ব্রিটিশ–আমেরিকানরাইয়েস–নো–ভেরি গুডে বাংলাদেশে মিলছে চাকরি, আতঙ্কে কাঁপছে ব্রিটিশ–আমেরিকানরা
এভাবে গাছের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে কমপক্ষে টানা ৩ দিন। এতে করে ফেসবুকের নীল–সাদা জমিন কিছুটা সবুজ হয়ে উঠবে। এরপর পানি ফেলার ইমোজি ব্যবহার করে ফেসবুকের সেই জমিন ভিজিয়ে ফেলতে হবে। মনে রাখতে হবে, পানি ফেলার ইমোজি ব্যবহারটা দক্ষ হাতে করতে হবে। কেউ আবার বেশি উৎসাহী হয়ে মোবাইল বা ল্যাপটপ ভিজিয়ে ফেলতে যাবেন না যেন! বুঝতে হবে যে, পানি ঢালতে হবে মেগাবাইট ব্যবহার করে। ওটিই একমাত্র পন্থা। এভাবে পানি ঢেলে যেতে হবে আরও ৩ দিন।

এই তো গেল ৬ দিনের কর্মকাণ্ড। এরপর মূলত ১ দিনের কাজ। সপ্তম দিনে গাছের কিছু ইমোজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করতে হবে। যে যত বেশি গাছের ইমোজি নেবেন, তার লাভ তত বেশি। কারণ আপনার অ্যাকাউন্টেই তো গাছগুলো থাকছে। নিজের লাভ তাই নিজেকেই বুঝতে হবে। এভাবে অগণিত গাছ আপনি ফেসবুকে লাগিয়ে ফেলতে পারবেন।

কিউরিয়াস মাইন্ডের জ্ঞানপিপাসা যেভাবে মেটেকিউরিয়াস মাইন্ডের জ্ঞানপিপাসা যেভাবে মেটে
অবশ্য এই গাছগুলোর বড় হতে কিছুটা সময় লাগবে। সেই সময়টা কিন্তু দিতেই হবে। ধৈর্যশীল হওয়ার বিকল্প কোনো পথ আসলে নেই। ইন্টারনেটের দুর্দান্ত গতির কারণে ফেসবুকে স্ট্যাটাস পোস্ট দিতে দেরি হলে যেমন আমরা ধৈর্য ধরি, তেমনি এ ক্ষেত্রেও ধরে থাকতে হবে। মাঝে মাঝে পানি দেওয়ার ইমোজিও নিয়ম করে পোস্ট করতে হবে। নইলে যে গাছগুলো পুষ্টি পাবে না। কিছুটা মনযোগী তাই হতেই হবে।

এভাবে ফেসবুকে গাছ লাগিয়েই শুরু করতে হবে অন্য কাজ। গাছগুলো বড় হওয়ার আগ পর্যন্ত পরাণপাখিকে খাঁচায় আটকে রাখতে তো হবে। সে কারণে নিজের ঘরের জন্য এসি খোঁজার কাজটা শুরু করে দিতে পারেন। বৈশাখী অফার, গরমে চরম অফার ইত্যাদি কোনো কিছুই বাদ দেবেন না যেন। একটি বিষয় লক্ষ্য করলে দেখবেন, যতক্ষণ ওয়েব ব্রাউজারে এসির খোঁজ করবেন বিভিন্ন ওয়েবসাইটে, ততক্ষণ কিন্তু গরম একটু কম বোধ হবে! আসলে মেগাবাইটে এখন কী না হয়! ব্রাউজার দিয়েই ঠান্ডা অনুভূতি একটু চলে আসে বোধহয়।

এই প্রক্রিয়ায় দুটি কাজ হবে। গাছ লাগানোও হলো, আবার এসি কেনাও হলো। একদিকে ফেসবুকে বড় হতে থাকা গাছ আপনাকে দেবে জলবায়ু রক্ষার অনুভূতি, অন্যদিকে এসিগুলো দেবে প্রকৃতিকে বশে এনে দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করে তোলার অনুভব। ফেসবুকে গাছগুলো বড় হওয়ার পর আশা করি সেগুলো হস্তান্তর করা বা কেটে লাকড়ি বানানোর পদ্ধতিও আবিষ্কার করে ফেলবে জাকারবার্গের নিয়োগ করা মার্কেটিংয়ের লোকেরা। মেটাভার্সের দুনিয়ায় সবই সম্ভব।

সুতরাং, আমাদের এখন স্লোগান হওয়া উচিত একটাই। দৃপ্ত কন্ঠে উচ্চারণ করতে হবে সেই শব্দগুচ্ছ। বলতে হবে—‘এই গরমে ফেসবুকে গাছ লাগান, ঘরে এসি লাগান, জীবন বাঁচান!’ এভাবেই একদিন গড়ে উঠবে সুজলা সুফলা দেশ। আর তাতে সামনের সারির যোদ্ধা হবেন ফেসবুক বা টিকটকে দেশ বদলে দেওয়া এই আপনিই!

Tags: ফেসবুকে গাছসেলফি

এই বিভাগ থেকে আরও পড়ুন

চলছে অপো ‘এফ১৯ প্রো’র প্রি অর্ডার
নির্বাচিত

চলছে অপো ‘এফ১৯ প্রো’র প্রি অর্ডার

ইভ্যালি
ই-কমার্স

চলতি মাসে গেটওয়ের টাকা ফেরত দিতে শুরু করবে ইভ্যালি

গুগল ফটোজে ভিডিও জুমিং
নির্বাচিত

গুগল ফটোজে ভিডিও জুমিং

ওয়ালটন এসির রেকর্ড পরিমাণ বিক্রি
কিভাবে করবেন

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল নামমাত্র! কীভাবে? সিক্রেট জানুন আপনিও

এলো রিয়েলমি নার্জো ফোন
নির্বাচিত

এলো রিয়েলমি নার্জো ফোন

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে রেডমি কে৪০এস
নির্বাচিত

১২০ হার্জ এর রিফ্রেশ রেটে আসছে রেডমি কে৪০এস

Load More

ট্রেন্ডিং টপিক

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস
কিভাবে করবেন

ওয়াইফাই স্লো? দ্রুত ইন্টারনেট স্পিড পেতে মেনে চলুন এই সহজ টিপস

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড
বিবিধ

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা
প্রযুক্তি সংবাদ

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix