Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধু টাকা ধার চাইছে, সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
বন্ধু টাকা ধার চাইছে, সম্পর্ক ঠিক রেখে যেভাবে ‘না’ বলবেন
Share on FacebookShare on Twitter

মাসের শেষের দিকে হাতের সঞ্চিত টাকা শেষ হয়ে যাওয়া অনেকের কাছে খুব পরিচিত একটা সমস্যা। এই ‘মধুর সমস্যায়’ ভুগতে দেখা যায় অসংখ্য মানুষকে। এর থেকে মুক্তি পেতে অনেকেই দ্বিধা না করে পরিচিতজনদের (বন্ধু বা পরিবার) কাছ থেকে টাকা ধার নেন।বন্ধুত্ব দিবস উপহার

দিনের পর দিন এভাবেই চালিয়ে নিতে নিতে কেউ কেউ এতে অভ্যস্ত হয়ে যান, আবার অনেকের কাছে বিষয়টি হয়ে ওঠে লজ্জার। অন্যদিকে, পরিচিতজনরা যখন বারবার আপনার কাছে টাকা ধার চাইতে থাকেন। তখন অনেক সময় নিজের পকেটের বারোটা বাজিয়ে হলেও লজ্জায় ‘না’ বলতে পেরে আপনিও ধার দিতে থাকেন।

আপনার বোঝার সুবিধার জন্য একটা জরিপের তথ্য দেয়া যাক। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা সংস্থা (ব্যাংরেট)-এর ২০২৪ সালের ‘আর্থিক ট্যাবু’ জরিপে দেখা গেছে— প্রায় এক-চতুর্থাংশ মানুষ টাকা ধার দিয়েছেন এই ভেবে যে পরে ফেরত পাবেন। কিন্তু বাস্তবে ফেরত পাননি। এর ফলে তাদের সম্পর্কেও পড়েছে নেতিবাচক প্রভাব। তাই সময় থাকতে সাবধান থাকা জরুরি। না হলে, একসময় হয়তো মুখ দেখাদেখিই বন্ধ হয়ে যেতে পারে।

অনেকেই ধরেই নেন, ধার দিলে ফেরত পাবেন না। সেজন্য নিজের আর্থিক অবস্থার কথা ভেবে হলেও এই সমস্যা সমাধান করা জরুরি। তা না হলে নিজেই আর্থিক বিপর্যয়ে পড়তে হবে, অন্যথায় নিজের প্রয়োজনে টাকা পাবেন না। সেজন্য উপায় অবশ্যই একটা আছে, নিজের অবস্থান জানানো এবং তা স্পষ্ট করে জানানো উচিত।

আর্থিক থেরাপি বিশেষজ্ঞ এজা ইভান্স এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন। বলেন, প্রথমে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে— কেউ টাকা চাইলে ধার দিতে পারবেন কিনা। আর যদি দিতে না পারেন, তাহলে আপনি সাহায্য করার অবস্থায় নেই, সেটা জানাতে হবে। সেজন্য অন্য কাউকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক অবস্থাকে বিপদে ফেলতে পারেন না।

তবে এই আলোচনা করা খুব সহজ বিষয় না বলেও জানান এই আর্থিক থেরাপিস্ট। বলেন, অনেক সময় আপনার ঘনিষ্ঠ পরিচিতজনরা জানেন আপনার লাইফস্টাইল— যেমন পোশাক-পরিচ্ছদ কেনা থেকে শুরু করে দৈনন্দিন খরচাবলি সম্পর্কে। আপনার আর্থিক অবস্থার ভিত্তিতে, সেটা নিয়ে বিচার করতে পারে।

নিজেকে এই বলে মনে করিয়ে দিন আপনার খরচের হিসাব আপনার থেকে কেউ ভালো জানে না। তিনি আরও বলেন, শুধু আপনার অ্যাকাউন্টে টাকা আছে মানে এই নয় যে আপনি সেটা দিতে পারবেন। ধরুন কেউ টাকা ধার চাইলো কিন্তু সম্পর্ক ঠিক রেখে কীভাবে না বলবেন। আর না বলার পরও অপরাধবোধ জাগলে যেভাবে সামলে নেবেন।

সামর্থ্য অনুযায়ী ধার দিন:

কেউ টাকা ধার চাইলে সরাসরি না বলা অনেক সময় কঠিন হয়ে যায়। সেজন্য অল্প থেকে শুরু করুন। যেমন আপনি যতটা দিতে পারবেন, ঠিক ততটাই দেয়ার চেষ্টা করুন। ধরুন কোনো বন্ধু ৫ হাজার টাকা ধার চাইলো, কিন্তু আপনি বুঝতে পারছেন পুরোটা দিলে বাজেটে চাপ পড়বে।বন্ধুত্ব দিবস উপহার

সে ক্ষেত্রে আপনি ৫০০ অথবা ১০০০ টাকা দেয়ার প্রস্তাব দিতে পারেন— যেটা আপনার জন্য সম্ভব। এটা ভালো হয় যদি আপনার বর্তমান আর্থিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে পারেন। উভয়ের জন্য সেটা উপকারী হবে।

আপনি হয়তো তাদের চাহিদার পুরোটা দিতে পারছেন না, কিন্তু আপনি যতটা পারেন, ততটাই দিচ্ছেন—নিজের সামর্থ্য অনুযায়ী।

অপরাধবোধ অনুভব করাটা স্বাভাবিক:

পরিচিতজন টাকা ধার চাইলে সরাসরি ‘না’ বলে দেয়ার পর নিজের কাছে অপরাধবোধ জাগাটা খুব স্বাভাবিক। ভাবতে থাকেন, সে কি মনে করলো, কী ভাবলো। তবে নিজের আর্থিক অবস্থার কথাও চিন্তা করুন। এতে কিছুটা হলেও অপরাধবোধ কম হবে। কেননা পরবর্তীতে আপনাকেই সমস্যা মোকাবিলা করতে হবে।

ধরা যাক, ভবিষ্যতের কথা ভেবে আপনি জরুরি সঞ্চয় বাড়াতে চান—সে লক্ষ্যে বেতনের একটা অংশ জমা করতে চান। সম্ভব হলে এই লক্ষ্যটা ডায়েরিতে লিখে রাখুন। এখন কাউকে টাকা ধার ‘না’ দিতে পারলেও অপরাধবোধ কিছুটা কমবে।

দরকার হলে নিজেকে বারবার মনে করিয়ে দিন, কী অর্জন করতে চাইছেন এবং কেন। তবে অপরাধবোধ থেকে মুক্তি পেতে মানসিকভাবে নিজেকে চাঙ্গা রাখতে চাইলে পছন্দমতো কাজ করতে পারেন।

সবশেষে, আর্থিক অবস্থা নির্ধারণ করে রাখুন এবং তা মেনে চলা স্বল্প মেয়াদে কঠিন হলেও, দীর্ঘ মেয়াদে তা সুফল বয়ে আনতে পারে এবং আপনাকে আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করতে পারে। স্বল্প মেয়াদে খারাপ লাগলেও, নিজের প্রয়োজনীয় জিনিসগুলো যখন কিনতে পারবেন—তখন আপনি দারুণ ভালো অনুভব করবেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউটিউবে রেকর্ড ভাঙলো ব্ল্যাকপিংক
নির্বাচিত

ইউটিউবে রেকর্ড ভাঙলো ব্ল্যাকপিংক

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা
প্রযুক্তি সংবাদ

আইইডিসিআরের ইমেইল-ফেসবুকে করোনা তথ্য সেবা

ইন্টারনেটে নীল ছবি দেখেন ৩৩ শতাংশ শিক্ষার্থী
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেটে নীল ছবি দেখেন ৩৩ শতাংশ শিক্ষার্থী

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা
সোশ্যাল মিডিয়া

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

দেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল
সোশ্যাল মিডিয়া

দেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল

ব্যবহারকারীদের মোটা অংকের টাকা দেবে স্ন্যাপচ্যাট
প্রযুক্তি সংবাদ

কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?
বিবিধ

উত্তর কোরিয়ার সহযোগিতায় কি আন্তঃমহাদেশীয় মিসাইল বানাচ্ছে ইরান?

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল
বিবিধ

কেন রণতরী ছেড়ে উপসাগরীয় মার্কিন ঘাঁটিতে হামলা চালাল ইরান? নেপথ্যে ৫টি সামরিক কৌশল

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর
বিবিধ

ক্ষেপণাস্ত্র ঠেকানোর মজুদ ফুরিয়ে আসছে উপসাগরীয় দেশগুলোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix