Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মামুনের খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
মামুনের খুলি ফ্রিজে, মাথায় লেখা ‘হাড় নেই, চাপ দিবেন না’
Share on FacebookShare on Twitter

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. মামুন মিয়া। তার মাথায় অস্ত্রোপচারের পর খুলি খুলে রাখা হয়েছে ফ্রিজে। মাথার ব্যান্ডেজে লেখা— ‘হাড় নেই, চাপ দিবেন না’। হাসপাতালে টানা চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মামুনকে নেওয়া হয় আইসিইউতে। অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় এখন কেবিনে দেওয়া হয়েছে।

মামুন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি চিকিৎসাধীন আছেন চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে।

বৃহস্পতিবার (৪ সেপ্টম্বর) সকালে পার্কভিউ হাসপাতালের জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন বলেন, “মামুনের অবস্থা কিছুটা ভালো। তার জ্ঞান ফিরে আসছে। এখন কেবিনে তার চিকিৎসা চলছে। মাথার ব্রেনের অংশে অপারেশন করায় আপাতত খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। তার মাথায় হাড় নেই। এক-দুই মাস পর অথবা অবস্থা অনুযায়ী খুলি আবার লাগানো হবে।”

হাসপাতালে চিকিৎসাধীন চবির আরেক শিক্ষার্থী সায়েমের অবস্থা সম্পর্কে তিনি বলেন, “সায়েমের অবস্থা এখনো আশঙ্কাজনকই বলা যায়। তার জ্ঞানের লেভেল ৩ এ চলে গিয়েছিল। পরে ৩ থেকে ৫/৬, এরপর গতকাল (বুধবার) পর্যন্ত ৮/৯ এ ছিল। এই লেভেল সাধারণত আমাদের ১৫ থাকে। গতকাল মেডিক্যাল বোর্ড বসেছিল। এখন আবার অপারেশন করতে হতে পারে।”

চিকিৎসকরা জানান, মামুনের মাথার পেছনে ব্রেইনের অংশে ধারালো অস্ত্রের আঘাত ছিল। অপারেশনে তার মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে। এছাড়া, তার নাকে ও মুখে আঘাত লাগে, ফেটে যায় কানের পর্দা।

মামুনের সহপাঠী রাসেল রানা বলেন, “গত ৩১ আগস্ট সংঘর্ষের সময় মামুনের মাথায় ধারালো রামদা, চাপাতি দিয়ে আঘাত করা হয়। মানুষ হয়ে একজন মানুষকে কীভাবে এমন করে মারতে পারে।”

চবির সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “৩১ আগস্ট সেদিন প্রায় চার ঘণ্টা ধরে মামুনের অপারেশন করা হয়েছে। অপারেশনে মামুনের মাথা থেকে ১৩ টুকরো হাড় বের করা হয়েছে বলে চিকিৎসকরা জানান। সে সুস্থ হলে দুই মাস পর তার খুলি লাগাতে হবে বলে বিশেষজ্ঞ ডাক্তার জানিয়েছেন।”

ফেসবুকে ছড়িয়ে পড়া চিকিৎসাধীন মামুনের ছবি শেয়ার করে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান লেখেন, “যে মস্তিষ্কে যে মগজে ছিলো জাতির শ্রেষ্ঠ সন্তান হওয়ার বুনন, যে মস্তিস্কে সুশিক্ষা দেশ গড়ার শপথ আজ সে মস্তিষ্কের উপরে হাড় নেই। বিশ্ববিদ্যালয় তার হাড়ের নিশ্চয়তা দিতে পারে নাই, রাষ্ট্র তার নিরাপত্তার ভার নিতে পারে নাই। তাদের চরম ব্যর্থতায় আমার ভাইয়ের মস্তিষ্ক আজ হাড়শূণ্য…।”

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিয়ান খান রাকিব লেখেন, “হাড় নেই, চাপ দিবেন না- এই এলাকার মানুষগুলো কতটা বর্বর হলে, এইভাবে শিক্ষার্থীদের কুপিয়ে আহত করতে পারে। আমাদের একটাই দাবি এই বর্বরদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হোক।”

গত ৩০ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ভাড়া বাসার গেট খোলাকে কেন্দ্র করে দারোয়ানের সঙ্গে বাকবিতণ্ডার জেরে শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই রাতে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন রবিবারও চলে দফায়-দফায়। এতে বিশ্ববিদ্যালয়ের এক উপ-উপাচার্য, শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্যসহ আহত হন পাঁচ শতাধিক শিক্ষার্থী।

গুরুতর আহতদের মধ্যে মামুন ছাড়াও চবির আন্তর্জাতিক সম্পর্ক শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েমের অবস্থা আশঙ্কাজনক। পার্কভিউ হাসপাতালের আইসিইউতে গত চার দিন লাইফ সাপোর্টে থাকা ইমতিয়াজ আহমেদ সায়েমের জন্য গতকাল (৩ সেপ্টেম্বর) মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রামে বন্ধ হলো কসমেটিক সার্জারি
নির্বাচিত

ইনস্টাগ্রামে বন্ধ হলো কসমেটিক সার্জারি

লক করা ফেসবুক প্রোফাইল দেখার উপায়
কিভাবে করবেন

ফেসবুকে বন্ধু তালিকা লুকানোর উপায়

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি সংবাদ

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে
সোশ্যাল মিডিয়া

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

অনলাইনে ইয়োগা শেখার সুযোগ দিচ্ছে সেলফ হিলিং হাব
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ইয়োগা শেখার সুযোগ দিচ্ছে সেলফ হিলিং হাব

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম
সোশ্যাল মিডিয়া

তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম

Load More

ট্রেন্ডিং টপিক

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
বিবিধ

এবার ইউরোপের এক দেশে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?
অটোমোবাইল

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল
প্রযুক্তি সংবাদ

মোবাইলে যেভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল

নানান নাটকীয়তা শেষে অবশেষে পর্দা নামছে টি-টোয়েন্টি বিশ্বকাপের...

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যায় প্রয়োজনীয় ৫ অ্যাপ

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

ইরানের নেতৃত্ব ও শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

নারী দিবসে স্টেম খাতের অগ্রদূতদের সম্মান জানাল গুগল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix