Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চীনা টিকটক হচ্ছে মার্কিনিদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
চীনা টিকটক হচ্ছে মার্কিনিদের
Share on FacebookShare on Twitter

টিকটকের মালিকানা হস্তান্তর নিয়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘ অচলাবস্থার অবসানে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। আজ সোমবার আলোচনার পর তিনি জানান, টিকটককে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন মালিকানায় আনার বিষয়ে কাঠামোগত চুক্তি সম্পন্ন হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, ‘আমাদের হাতে এখন টিকটক চুক্তির একটি কাঠামো আছে। বাণিজ্যিক শর্তাবলি নিয়ে আমরা প্রকাশ্যে কিছু বলব না, কারণ, এটি দুই পক্ষের মধ্যে একটি বেসরকারি বিষয়। তবে শর্তগুলোতে একমত হওয়া গেছে।’

টিকটকের মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বে এই কাঠামোগত চুক্তিকে বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চীনা মালিকানা নিয়ে ওয়াশিংটনে নিরাপত্তা উদ্বেগ থেকে এই জট তৈরি হয়। ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেন, যেখানে মার্কিন অনুমোদিত কোনো ক্রেতার কাছে প্ল্যাটফর্মটি বিক্রি করার জন্য বাইটড্যান্সকে (টিকটকের মূল কোম্পানি) ৯ মাস সময় দেওয়া হয়, নতুবা যুক্তরাষ্ট্রে পুরোপুরি নিষিদ্ধ হওয়ার ঝুঁকি নিতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সময়সীমা বারবার বাড়ালেও শেষ পর্যন্ত বিক্রির চাপ অব্যাহত থাকে।

টিকটক নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ শুরু হয় ২০২০ সাল থেকে। তখন ট্রাম্প প্রশাসন বাইটড্যান্সকে অ্যাপটির মালিকানা ছাড়ার নির্দেশ দিয়েছিল। প্রথমে মাইক্রোসফট কয়েক বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে আলোচনায় এগোলেও পরে তা ভেস্তে যায়। পরে ওয়ালমার্ট ও ওরাকল যৌথভাবে টিকটক গ্লোবাল নামের নতুন প্রতিষ্ঠান গড়ে যুক্তরাষ্ট্র শাখা কিনতে উদ্যত হয়েছিল। তবে বাইডেন প্রশাসনের সময়ে নতুন পর্যালোচনা শুরুর পর সেই উদ্যোগও বন্ধ হয়ে যায়।

তবে ২০২২ সাল থেকে ওরাকল যুক্তরাষ্ট্রে টিকটকের ক্লাউড সেবা প্রদানকারী হিসেবে দায়িত্ব পালন করছে, যা নিরাপত্তা উদ্বেগ প্রশমনে গৃহীত হয়েছিল।

বেসেন্ট বলেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নির্ধারিত হবে শুক্রবার, যখন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ফোনালাপে কথা বলবেন। গ্রিয়ারও নিশ্চিত করেছেন, এখন কেবল দুই দেশের শীর্ষ নেতার অনুমোদনের অপেক্ষা।

গ্রিয়ার বলেন, ‘আমরা বারবার সময়সীমা বাড়ানোর ব্যবসায় নামব না। আমাদের এখন একটি চুক্তি হয়েছে।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে টিকটকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১৩৫ মিলিয়নেরও বেশি। এমনকি হোয়াইট হাউসও গত আগস্টে প্ল্যাটফর্মটিতে তাদের নিজস্ব সরকারি অ্যাকাউন্ট চালু করেছে। যদিও ফেডারেল আইনের কারণে সরকারি ডিভাইসে টিকটক ব্যবহার এখনো নিষিদ্ধ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং গ্যালাক্সি বুক ২০২১: একনজরে দেখে নিন এর স্পেসিফিকেশন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি বুক ২০২১: একনজরে দেখে নিন এর স্পেসিফিকেশন

ভিভোর ফোল্ডেবল ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
নির্বাচিত

ভিভোর ফোল্ডেবল ফোনে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

দাম কমলো ভিভো ফোনের
নির্বাচিত

তরুণদের নজর কাড়ছে ভিভো’র ওয়াই সিরিজ

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন
নির্বাচিত

২০২৫ সালের সেরা ৫ স্মার্টফোন

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই
নির্বাচিত

পছন্দের স্বপ্ন দেখতে সাহায্য করবে এআই

রিয়েলমি মোবাইলের নতুন চমক রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন
নির্বাচিত

রিয়েলমি মোবাইলের নতুন চমক রিয়েলমি এক্স ৭ প্রো এক্সট্রিম এডিশন

Load More

ট্রেন্ডিং টপিক

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি
সোশ্যাল মিডিয়া

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে
প্রযুক্তি সংবাদ

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Private: রংপুরে সুপারশপ ‘স্বপ্ন’কে ৩০ হাজার টাকা জরিমানানা
ই-কমার্স

স্বপ্ন’র আড়ালে ‘কমিশন’ বাণিজ্য: বিজ্ঞাপন দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ (Shwapno)-এর ভেতরে...

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

৬টি পারমাণবিক বোমার খোঁজ মেলেনি, উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

ট্রাম্পকে এপস্টিন ফাইলের ভয় দেখিয়ে ইরানে হামলা করিয়েছে নেতানিয়াহু?

প্রাথমিকে নিয়োগ হচ্ছে ১৭ হাজার শিক্ষক

প্রাথমিকের ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর জন্য বড় সুখবর

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix