Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে লংমার্চের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি না হলে লংমার্চের আল্টিমেটাম
Share on FacebookShare on Twitter

প্রস্তাবিত ‌‌ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সাত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শিক্ষকেরা নতুন বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা করে আন্দোলনে নেমেছেন, এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষোভ পরবর্তী সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এক সপ্তাহের মধ্যে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানিয়েছেন। অন্যথায় শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের আল্টিমেটাম দেন তারা।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় ঢাকা কলেজের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেয়া হয়। সংবাদ সম্মেলনে যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা কলেজ শিক্ষার্থী আব্দুর রহমান ও ইডেন কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার। এ সময় তাদেরকে আন্দোলনে নামা শিক্ষকদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা’; ‘অধ্যাদেশ জারি করো, শিক্ষা সিন্ডিকেট মুক্ত করো’; ‘শিক্ষা নিয়ে টালবাহনা, চলবে না চলবে না’; ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর শিক্ষা ক্যাডার কর্মকর্তারা আন্দোলনে নেমেছেন। সরকারের পদক্ষেপের বিপরীতে আন্দোলনে নেমে তারা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার বিরোধিতা করা শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভ-সমাবেশে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা আন্দোলনে সক্রিয় ঢাকা কলেজের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলনে সরকার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এখন এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে। অধ্যাদেশ জারি হলেই এটি বিশ্ববিদ্যালয় হিসেবে স্বতন্ত্র কাঠামো পাবে। অথচ সেসময় কিছু শিক্ষা ক্যাডার কর্মকর্তা উসকানি দিচ্ছে। তারা চাকরির আচরণবিধি লঙ্ঘন করে রাস্তায় নামছে। শিক্ষার্থীরা তাদের এ অপতৎপরতা রুখে দেবে। সরকারের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, অবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে। একই সঙ্গে যারা উসকানি দিয়ে মাঠে নামছেন, তাদের সরকারি চাকরিবিধি অনুযায়ী শাস্তির আওতায় আনতে হবে।

এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে স্বতন্ত্র কাঠামোয় নেওয়ার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে অবস্থান কর্মসূচি করেন সাত কলেজে কর্মরত শিক্ষা ক্যাডারের শিক্ষকরা। তারা সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি করেন।

Tags: লংমার্চের আল্টিমেটাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

৪৩ মডেলের স্মার্টফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে আর চলবে না হোয়াটসঅ্যাপ

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!
নির্বাচিত

বাজারে স্যামসাং গ্যালাক্সি নোট ১০ প্লাসের নকল সেট!

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন
নির্বাচিত

গুগলকে হটিয়ে শীর্ষে অ্যামাজন

মোস্তাফা জব্বার এর সহযোগিতায় অপহৃত বিটিসিএল কর্মী উদ্ধার
নির্বাচিত

মেয়েরা উঠান ঝাড়ুতে রোবট ব্যবহার করবে: টেলিযোগাযোগ মন্ত্রী

রাউটারের ওয়াইফাই স্পিড বাড়াবেন যেভাবে
কিভাবে করবেন

৪০ গুণ বেশি গতি দেবে ওয়াইফাই ৬

আফগান ক্রিকেট দলের স্পন্সর সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান
ই-কমার্স

আফগান ক্রিকেট দলের স্পন্সর সাকিবের ই-কমার্স প্রতিষ্ঠান

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন
নির্বাচিত

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!
বিবিধ

ইরান যুদ্ধে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের উন্নত অস্ত্রের মজুদ!

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!
বিবিধ

এসি চালানো শিখতে আট কর্মকর্তার যুক্তরাষ্ট্র ভ্রমণ!

সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম ব্যবস্থাপনা শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন...

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

রাইড শেয়ার মোটরসাইকেলে প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার জ্বালানি, বিপিসির নির্দেশনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix