Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৮ অক্টোবর ২০২৫
সেন্টমার্টিনদ্বীপ রক্ষায় নিয়োজিত সরকারি কর্মীই রোহিঙ্গা!
Share on FacebookShare on Twitter

আব্দুল আজিজ, একদিকে সেন্টমার্টিনের বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী, অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের আউটসোর্সিং স্টাফ। সরকারি পদবির আড়ালে তার আসল পরিচয় একটাই- তিনি রোহিঙ্গা। স্থানীয় দালালচক্রের সহায়তায় জাল কাগজে তৈরি করেছেন জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পেয়েছেন সরকারি চাকরি। এখন দ্বীপে ঘুরছেন সরকারি কর্মীর বেশে, অথচ রাষ্ট্রের চোখে তিনি শরণার্থী।

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতর সূত্রে জানা গেছে, আজিজ বর্তমানে সেন্টমার্টিন বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মী। পাশাপাশি তিনি জেলা পরিবেশ অধিদফতরের অধীনে মেরিন পার্কে চুক্তিভিত্তিক আউটসোর্সিং কর্মী হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র ও নথিপত্র ঘেঁটে জানা গেছে, আজিজ মূলত মিয়ানমারের নাগরিক মো. আব্দুলের ছেলে। ১৯৯২ সালে আব্দুল তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে পালিয়ে আসেন এবং সেন্টমার্টিনে আশ্রয় নেন। ২০০০ সালে তার মৃত্যু হলে তখন আজিজের বয়স মাত্র ছয় বছর। পরের বছরই আজিজের মা নুর নাহারকে বিয়ে করেন স্থানীয় বাসিন্দা আলী আহমদ।

২০১৭ সালে আজিজ জন্মনিবন্ধনে আলী আহমদকে বাবা ও নুর নাহারকে মা হিসেবে দেখিয়ে বাংলাদেশি পরিচয়ে এনআইডি তৈরি করেন। জন্মসাল দেখানো হয় ১৯৯২ সালের ১ জানুয়ারি- যে বছর তার আসল বাবা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন, তথ্য সম্পূর্ণ মিথ্যা ও জাল।

আলী আহমদ নিজেও বিষয়টি স্বীকার করে বলেন, ‘আজিজ আমার ছেলে নয়। তার বাবা ছিলেন মিয়ানমারের আব্দুল। দালাল চক্র আমাকে বাবা বানিয়ে এনআইডি করেছে বলে শুনেছি।’

স্থানীয়দের দাবি, আজিজকে এই এনআইডি করতে সহায়তা করেন সেন্টমার্টিন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রউফ। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনও সহযোগিতা করিনি। হয়তো দালালদের মাধ্যমে টাকা দিয়ে এনআইডি করেছে।’

কোনপাড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, আজিজ রোহিঙ্গা হলেও স্থানীয় প্রভাবশালী মহলের আশ্রয়ে এনআইডি ও সরকারি চাকরি দুটোই জোগাড় করেছে।

দ্বীপের স্থানীয় এক যুবক নাম প্রকাশ না করে বলেন, ‘এখানে অনেকে রোহিঙ্গা পরিচয় গোপন করে চাকরি করছে। আজিজ তাদের একজন। এখন সরকারি লোকের মতো ঘুরে বেড়ায়।’

সম্প্রতি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে সেন্টমার্টিনের গলাচিপা থেকে দক্ষিণপাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়ক নির্মাণের কাজ পায় এফএক্স ঠিকাদারি প্রতিষ্ঠান। সেই কাজের সময় পরিবেশ অধিদফতরের কর্মীর পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন আজিজ।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বসন্ত দে জানান, ‘সে এসে বলে- সমস্যা করব না, তবে পরিবেশের পক্ষ থেকে সিমেন্ট, তেল আর ১০০ বস্তা বালু দিতে হবে। আমরা সময় চাইলে সে লোকজন নিয়ে এসে হুমকি দেয়।’

আজিজ একসঙ্গে দুটি প্রতিষ্ঠানে চাকরি করায় ২০২২ সালের শেষ দিকে জেলা প্রশাসক কার্যালয় তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। পরে তিনি লিখিতভাবে অঙ্গীকার দেন যে আর পরিবেশ অধিদফতরে কাজ করবেন না। কিন্তু অল্প সময় পরই আবার সেই দফতরেই যুক্ত হন- যা সরকারি চাকরি বিধির স্পষ্ট লঙ্ঘন।

যোগাযোগ করা হলে আব্দুল আজিজ বলেন, ‘আমি কোনও চাঁদা দাবি করিনি। সঠিক কাগজপত্র দিয়েই এনআইডি করেছি। কিছু লোক ষড়যন্ত্র করছে।’ তবে তিনি স্বীকার করেন, আলী আহমদ তার প্রকৃত বাবা নন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, ‘ভুল তথ্য দিয়ে এনআইডি তৈরি করা অপরাধ। চাঁদা দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা জানান, ‘আজিজ আমাদের আউটসোর্সিং কর্মী। সে রোহিঙ্গা- এমন অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, ‘রোহিঙ্গা পরিচয়ে এনআইডি তৈরি এবং চাঁদা দাবির অভিযোগ দুটোই গুরুতর। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ এর বিরুদ্ধে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তরুন রোবট গবেষকের
সোশ্যাল মিডিয়া

বিকাশ এর বিরুদ্ধে পাওনা টাকা না দেওয়ার অভিযোগ তরুন রোবট গবেষকের

ভিন গ্রহের প্রাণীর সঙ্গে গোপন সম্পর্ক ট্রাম্পের!
সোশ্যাল মিডিয়া

ভিন গ্রহের প্রাণীর সঙ্গে গোপন সম্পর্ক ট্রাম্পের!

মসজিদে হামলা চালিয়েছে ভারত
সোশ্যাল মিডিয়া

মসজিদে হামলা চালিয়েছে ভারত

‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে
কিভাবে করবেন

‘কেয়ার’ ইমোজি আনল ফেসবুক, চালু করবেন যেভাবে

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়া

ট্রাম্পের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কী ঘটেছে?

জুতা সেলাই ছেড়ে স্কুলে ফিরল জয় রবিদাস, স্বপ্ন আইনজীবী হওয়ার
শিক্ষা ও ক্যাম্পাস

জুতা সেলাই ছেড়ে স্কুলে ফিরল জয় রবিদাস, স্বপ্ন আইনজীবী হওয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার
অটোমোবাইল

১ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ফ্রি ই-বাইক সহ রিভো নিয়ে এলো “ঈদ ডাবল ধামাকা” অফার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের
শিক্ষা ও ক্যাম্পাস

উপবৃত্তির টাকা বিতরণে বড় পদক্ষেপ সরকারের

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা...

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

৬ বছর ধরে টিউশনির টাকা জমিয়ে দুস্থদের ইফতার করান ছাত্রদল নেত্রী নওরিন

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৪ নারী পাচ্ছেন ফ্যামিলি কার্ড

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix