Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিগ্রাম ক্লিকে সর্বনাশ, অনলাইন ফাঁদে উড়ে গেল ৩৪ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 October 2025
টেলিগ্রাম ক্লিকে সর্বনাশ, অনলাইন ফাঁদে উড়ে গেল ৩৪ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

৩৪ কোটি টাকার মানিলন্ডারিং ও অনলাইন প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ সাইবার চক্রের ৯ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চাঞ্চল্যকর এই প্রতারণা চক্র শুধু অর্থ হাতিয়ে নেয়নি, বরং হুন্ডি, অনলাইন জুয়া এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে তা বিদেশেও পাচার করেছে বলে সিআইডির তদন্তে উঠে এসেছে।

বৃহস্পতিবার সিআইডির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযুক্তরা টেলিগ্রাম গ্রুপে সাধারণ মানুষকে ফ্রিল্যান্সিংয়ের লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। গ্রুপে থাকা আইডিগুলোর বেশিরভাগই ছিল ভুয়া এবং সাজানো রিভিউয়ের মাধ্যমে ভুক্তভোগীদের আস্থা অর্জন করা হতো। প্রাথমিক পর্যায়ে ছোট কাজ দিয়ে ৮-১০ হাজার টাকা পরিশোধ করে বিশ্বাস জন্মানোর পর বড় প্রজেক্টের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিত তারা।

চক্রটি শুধু শহরের শিক্ষিত শ্রেণিকেই নয়, গ্রামের দরিদ্র ও নিরক্ষর মানুষদেরও টার্গেট করত। সরকারি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে তাদের অজান্তেই খোলা হতো ভুয়া ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্ট ব্যবহার হতো প্রতারণা, জুয়া এবং হুন্ডি লেনদেনের কাজে।

সিআইডি জানায়, এসব প্রতারণা শুধু ব্যক্তিগত লাভেই সীমাবদ্ধ ছিল না—চক্রটি দেশের অসাধু ব্যবসায়ী এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের অর্থও বিদেশে পাচার করত। বিভিন্ন ফেক এবং আত্মীয়-স্বজনের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে টাকার উৎস লুকিয়ে ফেলা হতো। ছোট ছোট লেনদেনে বিশাল অঙ্কের অর্থ স্থানান্তর করা হতো যাতে কেউ সহজে বুঝতে না পারে।

এই মামলায় নাম উল্লেখ করা ৯ অভিযুক্তের মধ্যে পাঁচজনই একই পরিবারের সদস্য। চক্রের মূল হোতা আরিফুল ইসলাম রিফাত, তার মা লিলি আক্তার, দুই বোন রিমি ও রুমি আক্তার এবং বোনের স্বামী আব্দুল কাদির জিলানী এই প্রতারণা কার্যক্রমের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। অন্যান্য অভিযুক্তরা হলেন মো. ইমরান হোসেন, মো. নুরে আলম, মুহা. নেয়ামতুল্লাহ ও মো. রিয়াদ।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়, প্রতারণা ও অর্থপাচারের এ জটিল নেটওয়ার্ককে চিহ্নিত করে বিচারের আওতায় আনতেই এ মামলা করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিগ্রামটেলিগ্রাম গ্রুপটেলিগ্রাম প্রতারণাটেলিগ্রাম স্ক্যামটেলিগ্রামের আয়

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশের বাজারে প্রফেশনাল লেভেলের ক্যামেরা নিয়ে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো
প্রযুক্তি বাজার

আগামীকাল দেশের বাজারে আসছে হুয়াওয়ে মেট ৩০ প্রো

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ
প্রযুক্তি সংবাদ

‘প্যানিক অ্যাটাক’ শনাক্ত করবে ভবিষ্যত অ্যাপল ওয়াচ

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি
নির্বাচিত

সাংহাইয়ে হাতে নিয়ে দেখা ভিভো এক্স৫০০ প্রো ম্যাক্স, ২০০ মেগাপিক্সেল ক্যামেরায় কেমন ছবি

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

জলবায়ু ঝুঁকিতে বিশ্বের ৮০ শতাংশ ডেটা সেন্টার

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট ২০২৩
ই-কমার্স

সেলার ও উদ্যোক্তাদের ক্ষমতায়নে দারাজ সেলার সামিট ২০২৩

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার
প্রযুক্তি সংবাদ

বাজারে সর্বাধুনিক ফিচার ও উদ্ভাবনী প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে এলো সিঙ্গার

Load More

ট্রেন্ডিং টপিক

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?
প্রযুক্তি বাজার

লেনোভো আইডিয়াপ্যাড ৫ ২-ইন-১ ১৬ জেন ১০: দাম অনুযায়ী কতটা ভালো?

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে
নির্বাচিত

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে
টেলিকম

২০২৬ সালের টেলিযোগাযোগ নীতিমালা প্রণয়নে কমিটি, খসড়া জমা সাত দিনে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নির্বাচিত

ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’...

বিশ্বজুড়ে স্মার্টফোন উৎপাদন: চীন-ভারতের দাপটের সঙ্গে তালিকায় উঠে আসছে বাংলাদেশ

দেশের কারখানায় বাড়ছে স্মার্টফোন উৎপাদন

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 October 2025

টেলিগ্রাম ক্লিকে সর্বনাশ, অনলাইন ফাঁদে উড়ে গেল ৩৪ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV