Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শাড়ি নিয়ে প্রতারণা : তানজিন তিশাকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
শাড়ি নিয়ে প্রতারণা : তানজিন তিশাকে আইনি নোটিশ
Share on FacebookShare on Twitter

প্রতারণার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশাকে আইনি নোটিশ দিয়েছেন ঝিলিক নামের এক নারী উদ্যোক্তা। আজ বুধবার (২২ অক্টোবর) আইনজীবীর মাধ্যমে অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, আপনি বাংলাদেশের পরিচিত মডেল, অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা। আপনি দীর্ঘদিন ধরে মিডিয়া জগতের সঙ্গে জড়িত। মিডিয়া জগতের সুবাদে আপনি আমার মক্কেলের অনলাইন পেজে যুক্ত হয়ে বিভিন্ন প্রকার শাড়ি পর্যবেক্ষণ করে একটি শাড়ি পছন্দ করেন, যার বাজার মূল্য ২৮ হাজার ৮০০ টাকা।

এতে বলা হয়, আপনি আপনার ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডি থেকে ওই শাড়ি কেনার ইচ্ছা প্রকাশ করলে আমার মক্কেল আপনাকে বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ ও অভিনেত্রী বিবেচনায় সরল বিশ্বাসে তা পেজ প্রমোশনের বিপরীতে আপনাকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আপনার আবাসস্থলের ঠিকানায় পাঠান।

নোটিশে আরও বলা হয়, আমার মক্কেল আপনার কথার ওপর সরল বিশ্বাসে শাড়িটি আপনার বাসায় পৌঁছে দেন। আপনি তারপর থেকে নানা ভয়েস মেসেজ ও টেক্সট মেসেজ দিয়ে শাড়িটি পরে ‘এপোনিয়া’ নামের পেজ প্রমোশনের জন্য নানাভাবে আশ্বস্ত করেন। অতঃপর নোটিশ গ্রহীতাকে পেজ কর্তৃপক্ষ নানাভাবে নানা উপায়ে শাড়িটি পরে প্রমোশনের জন্য অনুরোধ করেন। আপনি চলতি বছরের ১৮ জানুয়ারি শাড়িটি গ্রহণ করে দীর্ঘ ১০ মাস অতিবাহিত হয়ে গেলেও সেটি পরে পেজ প্রমোশন না করে, পেজ কর্তৃপক্ষের সঙ্গে বিগত ছয় মাসের বেশি সময় যোগাযোগ রক্ষা করেননি।

এতে বলা হয়, আপনি ইচ্ছাকৃতভাবে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনোরূপ কথোপকথন থেকে বিরত থেকেছেন। পরবর্তীতে আপনি শাড়িটির জন্য পেজ প্রমোশন/মূল্য প্রদান করা হতে অদ্যাবধি বিরত রয়েছেন। এমনকি, আমার মক্কেল বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে আপনার পক্ষ থেকে কোনোপ্রকার সাড়া পাওয়া যায়নি।

আইনি নোটিশে বলা হয়, অতঃপর উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইন পত্রিকাসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক’, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলছাতুরি মাত্র। আপনি একজন পরিচিত অভিনেত্রী, মডেল, টিভি উপস্থাপিকা হওয়া সত্ত্বেও ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি পেজ প্রমোশনের বিপরীতে গ্রহণ করে আপনি এখনও পেজ প্রমোশন/শাড়িটির মূল্য পরিশোধ করা হতে বিরত থেকে আমার মক্কেলের সঙ্গে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছেন, যা বাংলাদেশ দণ্ডবিধি আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এতে আরও বলা হয়, যেহেতু ১০ মাস অতিবাহিত হওয়ার পরেও আপনি আমার মক্কেলের কাছ থেকে গ্রহণকৃত শাড়ির বিপরীতে কোনো পেজ প্রমোশন না করে আমার মক্কেলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। অতএব, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে আমার মক্কেলের নিকট হতে গ্রহণকৃত শাড়িটির মূল্যসহ ক্ষতিপূরণ বাবদ সর্বমোট ১ লাখ টাকা আমার মক্কেল বরাবরে পরিশোধ করবেন এবং আপনার কৃতকর্মের জন্য আমার মক্কেলের নিকট ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায়, আমার মক্কেল আপনার বিরুদ্ধে বাংলাদেশের দণ্ডবিধি আইনে উল্লিখিত ধারাসহ অপরাপর ধারাগুলোতে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে, যার দায়দায়িত্ব আপনাকেই বহন করতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক লাইক, বুস্টের নামে প্রতারণার ফাঁদ!
নির্বাচিত

পেজে ‘লাইক’ বাটন সরিয়ে দিচ্ছে ফেসবুক

সাকিব-মাশরাফির ফেরার পথে একটা শর্ত বেঁধে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
সোশ্যাল মিডিয়া

সাকিব-মাশরাফির ফেরার পথে একটা শর্ত বেঁধে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আপনার ফেসবুক অ্যাকাউন্টের মূল্য ৭০,০০০ টাকা
সোশ্যাল মিডিয়া

ফেসবুকের ভেতরকার বিষয় নিয়ে বিস্ফোরক অভিযোগ

দেশে সবেচেয়ে বেশি অপরাধ ইমো অ্যাকাউন্টে
সোশ্যাল মিডিয়া

দেশে সবেচেয়ে বেশি অপরাধ ইমো অ্যাকাউন্টে

জার্সি বিক্রি করেই মেসির ৪০ বছরের বেতনের সমান আয়!
সোশ্যাল মিডিয়া

জার্সি বিক্রি করেই মেসির ৪০ বছরের বেতনের সমান আয়!

উদ্যোক্তা হতে চান?
ই-কমার্স

উদ্যোক্তা হতে চান?

Load More

ট্রেন্ডিং টপিক

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি
নির্বাচিত

১০,০০১ mAh ব্যাটারি ও এআই চিপ নিয়ে এল Realme Narzo Power 5G: স্মার্টফোন দুনিয়ায় নতুন রেকর্ডের হাতছানি

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত
বিবিধ

ইরানের হামলায় ২০০ মার্কিন সেনা নিহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix