Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইসকন নিষিদ্ধসহ ছয় দাবি ইন্তিফাদা বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
ইসকন নিষিদ্ধসহ ছয় দাবি ইন্তিফাদা বাংলাদেশের
Share on FacebookShare on Twitter

ইসকন নিষিদ্ধসহ ৬ দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইন্তিফাদা বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ইন্তিফাদা বাংলাদেশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

উগ্র হিন্দুত্ববাদ, পুলিশ প্রশাসনের পক্ষপাতপূর্ণ আচরণ, ইসলাম অবমাননা ও রাষ্ট্রীয় নিষ্ক্রিয়তার অভিযোগ এনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- গাজীপুরে ধর্ষণের ঘটনায় ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করে পুলিশ ও প্রশাসনের আচরণের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ধর্ষক এবং সহায়তাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। টঙ্গি এলাকায় অপহরণ-হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে ‘কাঠামোগত ইসলাম বিদ্বেষ’ ও ইসলামবিদ্বেষী আচরণ রোধে একটি জাতীয় নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে। মুসলিম নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় সুনির্দিষ্ট নীতিমালা ও রক্ষা ব্যবস্থাসহ আইনি কাঠানো গঠন করতে হবে। ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা লড়াই করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিক্ষোভ সমাবেশে ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডা. মেহেদী হাসান, সদস্য আহমেদ রফিক, ইসলামি বক্তা মুহাম্মদ জসীমউদ্দিন রহমানী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ইসকন নিষিদ্ধ করাসহ টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের গ্রেফতার, গাজীপুরে মাদরাসাছাত্রী ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তি ও দেশের নাজুক পরিস্থিতিতে রাষ্ট্রপ্রধান ও প্রশাসনের নীরবতার প্রতিবাদ জানান। এ সময় বক্তারা নানান স্লোগান দেন।

ইন্তিফাদা বাংলাদেশের সদস্য আহমেদ রফিক বলেন, এক খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলায় তাকে অপহরণ করা হয়। এমন ঘটনা একের পর এক ঘটেই চলেছে। কিন্তু বিপরীতে আমরা কী দেখতে পাচ্ছি? আমরা বিপরীতে দেখতে পাচ্ছি রাষ্ট্র চুপ করে তামাশা দেখছে। প্রশাসন অপরাধীদের বাঁচানোর জন্য আয়োজন করছে। সুশীল সমাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ দায় নিতে চায় না।

তিনি আরও বলেন, কেউ কেউ আবার ইসলামি রাজনীতির কথা বলেন। কিন্তু যখন কোরআন অবমাননা হয়, যখন রাসুলের অবমাননা হয়, যখন মুসলিম নারীদের নিশানা বানানো হয়- তখন তাদের খুঁজে পাওয়া যায় না।

মুহাম্মদ জসীমউদ্দিন রহমানী বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়। এটি ইহুদিদের তৈরি চরমপন্থি সংগঠন। এরা একের পর এক অপরাধ করে যাচ্ছে।

ইন্তিফাদা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ডা. মেহেদী হাসান বলেন, আমরা বিচার চাইতে এসেছি। সরকার বিচার করলে আমরা শান্ত থাকবো। কিন্তু আমরা বিচারের নামে প্রহসন দেখছি। এসব ঘটনায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো বিবৃতি দেখছি না।

বিক্ষোভ সমাবেশ শেষ তারা একটি মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যান।

Tags: ইসকন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম (ভিডিও)
সোশ্যাল মিডিয়া

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত ইউটিউবার জে কিম (ভিডিও)

ভিডিও কলিং ফিচার চালু করলো ডেটিং অ্যাপ টিন্ডার
সোশ্যাল মিডিয়া

ভিডিও কলিং ফিচার চালু করলো ডেটিং অ্যাপ টিন্ডার

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ
প্রযুক্তি সংবাদ

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জারের আত্মপ্রকাশ

‘অ্যাপ স্টোর থেকে টুইটারকে বের করে দেওয়ার হুমকি’
প্রযুক্তি সংবাদ

‘অ্যাপ স্টোর থেকে টুইটারকে বের করে দেওয়ার হুমকি’

বাংলাদেশ থেকে ফেসবুকের বছরে আয় ১২ হাজার কোটি টাকা!
প্রযুক্তি সংবাদ

জটিল প্রশ্নের জবাব দেবে ফেসবুক

ফেসবুককে টক্কর দেবে টিকটক!
নির্বাচিত

ফেসবুককে টক্কর দেবে টিকটক!

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস
বিবিধ

খামেনির মৃত্যুতে আর্জেন্টিনার প্রেসিডেন্টের উল্লাস

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix