Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
মেসে ধর্ষণের পর এবার হত্যার হুমকি বান্ধবীকে, ব্যবস্থা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন
Share on FacebookShare on Twitter

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক ছাত্রী তার সহপাঠীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত বছরের ১৬ ডিসেম্বর এ ঘটনা ঘটলেও দীর্ঘ আট মাস পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত ছাত্র সুলতান আহমেদ শান্ত (২৪) একই বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ চন্দ্রাবতীর বাড়ির কাছে মাইজখাপন গ্রামে।

ভুক্তভোগী ছাত্রী জানান, প্রায় দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে সুলতানের সঙ্গে তার পরিচয় হয়। কয়েক মাস আগে পড়াশোনার সুবিধার জন্য সুলতান তার কাছ থেকে কিছু নোট খাতা ও ব্যবহৃত একটি থিংকপ্যাড ল্যাপটপ নেয়। পরে ল্যাপটপ ফেরত চাইলে সুলতান জানায়, সে অসুস্থ, তাই তার ছাত্রমেসে গিয়ে ল্যাপটপ ও খাতাগুলো নিয়ে যেতে।

ছাত্রী বলেন, ‘সরল বিশ্বাসে আমি গত বছরের ১৬ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ থানার হারুয়া ফিসারী লিংক রোড এলাকার তার মেসে যাই। সেখানে গিয়ে ল্যাপটপ ফেরত চাইলে সে কৌশলে আমাকে বেডরুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। পরে আমাকে জোর করে বিছানায় ফেলে মুখ চেপে ধরে ধর্ষণ করে। প্রাণপণ চেষ্টা করেও আমি নিজেকে রক্ষা করতে পারিনি।’

ধর্ষণের পর কান্নাকাটি করলে সুলতান তাকে ল্যাপটপ ফেরত দেয় এবং কাউকে না বলার জন্য ভয় দেখায়। ভুক্তভোগী বলেন, ‘সে আমাকে কিশোরগঞ্জে পড়াশোনা করতে দেবে না এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।’

ঘটনার পর মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লেও প্রথমে ভয় পেয়ে বিষয়টি গোপন রাখেন ছাত্রীটি। পরে সুলতানের পরিবারকে জানালে তার মা দেখা করতে এসে ভুক্তভোগীকে পুরাতন মেডিল্যাব হাসপাতালে নিয়ে যান এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. নাসিমাতুল জান্নাত মিতুলের কাছে ‘পুত্রবধূ’ পরিচয়ে চিকিৎসা করান বলে জানান ভুক্তভোগী ছাত্রী।

এরপর ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, ‘সুলতানের মা ও মামা আমাকে বিয়ের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও কোনো সুরাহা না পাওয়ায় শেষ পর্যন্ত পরিবারকে জানিয়ে থানায় মামলা করি।’ মামলায় দুই মাস কারাভোগের পর জামিনে বের হয়ে আসামি শান্ত আবারও তাকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন ছাত্রীটি।

তিনি আরও বলেন, ‘আমি সুলতানের দ্বারা ধর্ষণ ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। ধর্ষণের পর সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তা রাখেনি। উল্টো আমাকে আবারও শারীরিক সম্পর্কে বাধ্য করতে চায় এবং ব্ল্যাকমেইল করে। আমার মোবাইল ফোন চুরি করে প্রমাণ নষ্টের চেষ্টা করে। আমি প্রতিবাদ করলে হুমকি দেয়, আমি বিষয়টি প্রকাশ করলে সে আত্মহত্যা করবে এবং আমাকে দায়ী করবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. দিলীপ কুমার বড়ুয়া বলেন, ‘অভিযোগ পাওয়ার পরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তে দ্রুত ব্যবস্থা নেয়। আমাদের কাছে অভিযোগ আসার সঙ্গে সঙ্গেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যেহেতু আমরা একটি নতুন বিশ্ববিদ্যালয়, তাই আইন প্রণয়নসহ কিছু প্রশাসনিক জটিলতার কারণে তদন্ত সম্পন্ন হতে সাত থেকে আট মাস সময় লেগেছে।’

তিনি আরও জানান, ‘ইতোমধ্যে তদন্তসহ সব প্রক্রিয়া শেষ হয়েছে। আমরা আশা করছি, আগামী এক মাসের মধ্যেই এ ঘটনার বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারবো।’

অভিযুক্ত ছাত্র সুলতান আহমেদ শান্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন বলে ফোন কেটে দেন।

 

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩৫ বছর পর আকাশ থেকে নামল হারিয়ে যাওয়া ভুতুড়ে বিমান!
সোশ্যাল মিডিয়া

৩৫ বছর পর আকাশ থেকে নামল হারিয়ে যাওয়া ভুতুড়ে বিমান!

বাংলা বলে ভাইরাল কানাডার যুবক
নির্বাচিত

বাংলা বলে ভাইরাল কানাডার যুবক

হোয়াটসঅ্যাপে ছবির রেজ্যুলেশন ঠিক রাখার উপায়
প্রযুক্তি সংবাদ

এবার মিলবে হোয়াটসঅ্যাপে-এ পাঠানো মেসেজ এডিট করার সুযোগ, জানেন কীভাবে?

চ্যাটিংয়ে যে ১০ ভুল আমরা প্রায়ই করে থাকি
সোশ্যাল মিডিয়া

চ্যাটিংয়ে মিথ্যা বললে বুঝবেন যেভাবে

অ্যাকাউন্টস অফিসার পদে ওয়ালটনে চাকরি
সোশ্যাল মিডিয়া

অ্যাকাউন্টস অফিসার পদে ওয়ালটনে চাকরি

অনলাইনের সেরা ৫ শিক্ষক
প্রযুক্তি সংবাদ

অনলাইনের সেরা ৫ শিক্ষক

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
বিবিধ

মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা
নির্বাচিত

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন আনলো মটোরোলা

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ
সোশ্যাল মিডিয়া

রাষ্ট্রপতির অপসারণ চেয়ে লিগ্যাল নোটিশ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix