Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কে এই জোহরান মামদানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
কে এই জোহরান মামদানি
Share on FacebookShare on Twitter

জোহরান মামদানিযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে হারিয়ে জয়ী হয়েছেন। মামদানির জয়ে নিউইয়র্ক প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র পাচ্ছে।

এবারের ভোটে মামদানির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন কুমো। মামদানির কাছে কুমোর এটাই প্রথম হার নয়। এর আগে গত জুনে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে অভিজ্ঞ এই রাজনীতিককে পরাজিত করে মেয়র নির্বাচনে দলীয় মনোনয়ন জিতেছিলেন মামদানি।

মামদানির জয়কে ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল শাখার জন্য একটি সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে। এমন এক সময়ে এই জয় এল, যখন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কীভাবে মোকাবিলা করা হবে, তা নিয়ে ডেমোক্র্যাটরা বিভক্ত হয়ে পড়েছেন।

তাঁর স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রামা দুয়াজি। তিনি টেক্সাসে জন্মগ্রহণ করেছেন। পরে লেখাপড়ার জন্য রামা নিউইয়র্ক শহরে চলে আসেন। রামার বয়স ২৮ বছর। তিনি জেন-জি প্রজন্মের প্রথম নারী, যিনি নিউইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন।

ট্রাম্প নিজেও নিউইয়র্ক থেকে এসেছেন। তিনি সরাসরি মামদানির বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি মামদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দিয়ে বলেছিলেন, যদি মামদানি জেতেন, তবে তিনি নিউইয়র্ক নগরের নিয়ন্ত্রণ নেবেন।

গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ছয়টায় নিউইয়র্ক নগরের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় স্থানীয় সময় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। এর পরপরই শুরু হয় ভোট গণনা।

নিউইয়র্ক নগরের বর্তমান মেয়র এরিক অ্যাডামসও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াইয়ে নেমেছিলেন। তবে সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি, পরে স্বতন্ত্র প্রার্থী কুমোকে সমর্থন জানান। এই প্রতিযোগিতায় রিপাবলিকান পার্টির প্রার্থী ছিলেন কার্টিস স্লিওয়া।

জোহরান মামদানি নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার তিনবারের নির্বাচিত সদস্য। একাধিক প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মেয়র নির্বাচনের দৌড়ে আসেন। শুরুতে তিনি তেমন একটা গুরুত্ব পাননি। বরং শুরুতে ধারণা করা হচ্ছিল যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনে অ্যান্ড্রু কুমো সহজ জয় পেতে চলেছেন।

জোহরান মামদানির জন্ম উগান্ডায়। শিশু মামদানি বড় হয়েছেন দক্ষিণ আফ্রিকার কেপটাউনে। সাত বছর বয়সে মা–বাবার হাত ধরে তিনি নিউইয়র্কে চলে আসেন।

জোহরানের বাবার নাম মাহমুদ মামদানি। তিনি ভারতে জন্ম নেওয়া উগান্ডার শিক্ষাবিদ। তিনি নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তাঁর মায়ের নাম মিরা নায়ার। তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হওয়ার আগে জোহরান একজন কাউন্সিলর ছিলেন। এ ছাড়া তিনি একজন ‘র‍্যাপার’ও।

মাত্র এক বছর আগে নিউইয়র্কের মেয়র পদে প্রার্থী হতে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি। যদিও শুরুতে তাঁকে তেমন গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু দলীয় প্রাইমারিগুলোয় কুমোর বিরুদ্ধে তাঁর জয় তাঁকে নিয়ে দেশে ও দেশের সীমানা ছাড়িয়ে তুমুল আলোচনার জন্ম দেয়।

আজ জোহরান নিউইয়র্কের নির্বাচিত মেয়র। রাজনীতিতে তাঁর গত এক বছরের পথচলাকে এককথায় দুর্দান্ত উত্থান বলা যায়। দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ককে শ্রমজীবী মানুষের জন্য আরও সাশ্রয়ী করে তোলার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে গেছেন জোহরান মামদানি।

রাজনীতিতে আসার আগে জোহরান মামদানি র‍্যাপার ছিলেন। তিনি ‘মিস্টার কার্ডামম’ নামে র‍্যাপ গাইতেন।

জোহরানের প্রচার দলের সহকারী অ্যান্ড্রু এপস্টেইন বলেন, তাঁর র‍্যাপ ক্যারিয়ার নির্বাচনী প্রচারে পরোক্ষভাবে সহায়তা করেছে।

তবে মেয়র নির্বাচনে জোহরান মামদানির পক্ষে প্রচারে সবচেয়ে ভালো কাজ করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তাঁর একের পর এক ভিডিও। ওই সব ভিডিওতে তিনি নানা শ্রেণির ভোটারদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে সেই সব ভোটারও ছিলেন, যাঁরা ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দিয়েছিলেন।

জোহরান মামদানির ডিজিটাল প্রচারণা ছিল যুগান্তকারী। ইংরেজির পাশাপাশি তিনি উর্দু, বাংলা, স্প্যানিশ ও আরবি ভাষায় ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, স্লোগান দিয়েছেন, নানা প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন।

জোহরানের পরিচয়, তিনি একজন অভিবাসী এবং দক্ষিণ এশীয়। তিনি তাঁর নির্বাচনী প্রচারে এই দুই পরিচয়কেই কাজে লাগিয়েছেন।

অবশ্য সিটি হলের জন্য প্রার্থিতা ঘোষণার অনেক আগে থেকেই তিনি এই সম্প্রদায়ের সঙ্গে সংযোগ গড়ে তুলতে শুরু করেছিলেন।

মামদানির ডিজিটাল প্রচারণা ছিল যুগান্তকারী। ইংরেজির পাশাপাশি তিনি উর্দু, বাংলা, স্প্যানিশ ও আরবি ভাষায় ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন, স্লোগান দিয়েছেন, নানা প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন।

জোহরান প্রথম ২০২১ সালে দেশজুড়ে খবরের শিরোনাম হন। সেবার তিনি অতিরিক্ত ঋণের বোঝা থেকে মুক্তির দাবিতে নিউইয়র্ক নগরের ট্যাক্সিচালকদের ১৫ দিনের অনশনে যোগ দিয়েছিলেন।

নিউইয়র্কের ট্যাক্সিচালকদের সঙ্গে মামদানির ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ট্যাক্সিচালকদের বেশির ভাগই অভিবাসী এবং তাঁদের অনেকেই দক্ষিণ এশীয়।

প্রচারের শেষ দিনগুলোয় জোহরান মধ্যরাতে লাগোর্ডিয়া বিমানবন্দরের ট্যাক্সিস্ট্যান্ডে যান এবং পালা পরিবর্তনের সময় ট্যাক্সিচালকদের সঙ্গে দেখা করেন।

সেখানে জোহরান বলেন, রাতের শিফট ছাড়া, সকাল আসে না।

নির্বাচনী প্রচারের শেষ দিকে ডেমোক্র্যাট প্রার্থী নিউইয়র্কের ভোটারদের ‘অলিগার্ক বা ধনী শ্রেণি বনাম গণতন্ত্রের’ মধ্যে একটিকে বেছে নিতে বলেছিলেন। বিশেষ করে সপ্তাহান্তে আগাম ভোট শুরু হওয়ার আগে শহরজুড়ে ছুটে বেড়িয়েছেন জোহরান, সর্বত্র তাঁর উপস্থিতি দেখা গেছে।

জোহরান সকালে গির্জায় গেছেন, দুপুরে রেডিও শোতে। মূল শহরের বাইরের এলাকাগুলোর সুপারমার্কেটে তিনি ঘুরে বেড়িয়েছেন, ইনফ্লুয়েন্সারদের লাইভ স্ট্রিমে হাজির হয়েছেন, ইউনিয়ন স্কয়ারে ফ্রিস্টাইল র‍্যাপ ব্যাটলে অংশ নিয়েছেন এবং নির্বাচনী প্রচারের শেষ দিন শনিবার রাতে তিনি নাইট ক্লাবে গিয়ে প্রচার চালিয়েছেন। সেই রাতে তিনি ব্রুকলিনের ছয়টি নাইট ক্লাবের সব কটিতে গেছেন।

পরদিন রোববার আগাম ভোট গ্রহণ শুরু হয়। এবার নিউইয়র্কে মেয়র নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম ভোট পড়েছে। নগরের মোট ভোটার ৪৭ লাখ। তার মধ্যে প্রায় ৭ লাখ ৩৫ হাজার আগাম ভোট পড়েছে।

প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে নিউইয়র্ক শহরে এটিই সবচেয়ে বেশি আগাম ভোট পড়ার ঘটনা।

আগামী বছরের ১ জানুয়ারি নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান। তিনি এমন একটি শহরের দায়িত্ব নিতে চলেছেন, যেটির চরিত্র বেশ জটিল। এখানে প্রায় ৮৫ লাখ মানুষ বসবাস করেন, রয়েছে বিশাল আকারের প্রশাসন, ৩ লাখ পৌরকর্মী এবং এই শহর পরিচালনার বাজেট সাড়ে ১১ হাজার কোটি ডলারের বেশি।

জোহরান শুধু নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়রই নন, তিনি প্রথম দক্ষিণ এশীয়, যিনি এ দায়িত্ব পালন করতে চলেছেন। তিনি নিউইয়র্কের আধুনিক ইতিহাসের সর্বকনিষ্ঠ মেয়র হতে চলেছেন।

জোহরানের স্ত্রী একজন সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী, নাম রমা দুওয়াজি। কয়েক দিন আগেই তাঁরা বিয়ে করেন। তাঁদের বিয়ের অনুষ্ঠান হয় উগান্ডায়।

রমা দুওয়াজির জন্ম যুক্তরাষ্ট্রের টেক্সাসে। পরে লেখাপড়ার জন্য তিনি নিউইয়র্ক শহরে চলে আসেন। রমার বয়স ২৮ বছর। তিনি জেন-জি প্রজন্মের প্রথম নারী, যিনি নিউইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন।

সাধারণত স্বামীর নির্বাচনী প্রচারণার সময় স্ত্রীকে আশপাশে থাকতে দেখা যায়। কিন্তু রমাকে সেভাবে দেখা যায়নি। তিনি মামদানির প্রশাসনে কোনো ভূমিকা পালন করবেন কি না, সেটাও এখনো স্পষ্ট নয়।

Tags: জোহরান মামদানি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে কী নিষিদ্ধ হচ্ছে টিকটক, যা জানা গেল
নির্বাচিত

টিকটক নিষিদ্ধ করতে পারে এমন বিল পাস মার্কিন প্রতিনিধি পরিষদে

২ ফোনে একই হোয়াটসঅ্যাপ নম্বর চালাবেন যেভাবে
সোশ্যাল মিডিয়া

৪৭ ফোনে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে আটক করল ইসরায়েল
সোশ্যাল মিডিয়া

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে থেকে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীকে আটক করল ইসরায়েল

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি
প্রযুক্তি সংবাদ

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি

ট্রাম্পকে নিষিদ্ধ করে বিপদে ফেসবুক-টুইটার
নির্বাচিত

ট্রাম্পকে নিষিদ্ধ করে বিপদে ফেসবুক-টুইটার

ফেসবুক থেকে মাসে ৩ লাখ টাকার বেশি ইনকাম করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুক রিলস আসক্তি কমাবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!
নির্বাচিত

শাওমির ‘ঈদ উইথ শাওমি’ মেগা ক্যাম্পেইন: সিঙ্গাপুর ভ্রমণ ও নিশ্চিত উপহারের ছড়াছড়ি!

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix