জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন—এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এটি সম্পূর্ণ ভুয়া এবং গুজব, এমনটি নিশ্চিত করেছে জামায়াত।
বুধবার বিকেলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসান মাহবুব জুবায়ের সাংবাদিকদের জানান,“জামায়াত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাই নেই।”
তিনি আরও বলেন, ভুয়া তথ্য প্রচারের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং যাচাই-বাছাই না করে রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়।
এদিন দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও অনানুষ্ঠানিক প্রচারের কারণে অনেকেই ভুলক্রমে বিষয়টিকে সত্য ধরে নিয়ে আজহারিকে অভিনন্দন জানাতে শুরু করেন।






















