Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্মার্ট টিভি কি আপনার ওপর নজরদারি চালাচ্ছে? আজই বদলে নিন এই সেটিংস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 2 May 2026
স্মার্ট টিভি কি আপনার ওপর নজরদারি চালাচ্ছে? আজই বদলে নিন এই সেটিংস
Share on FacebookShare on Twitter

বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট টিভি। তবে ইন্টারনেটের এই যুগে স্মার্ট টিভি আপনার পছন্দের প্রোগ্রাম দেখানোর পাশাপাশি আপনার ব্যক্তিগত পছন্দের ওপর নজরদারিও চালাতে পারে। সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্মার্ট টিভির ACR (Automatic Content Recognition) প্রযুক্তি ব্যবহারকারীর অজান্তেই তার ব্যক্তিগত তথ্য ও দেখার অভ্যাস ট্র্যাক করছে।

ACR প্রযুক্তি আসলে কী?
ACR বা অটোম্যাটিক কনটেন্ট রিকগনিশন হলো এমন একটি বিশেষ সফটওয়্যার যা টিভির স্ক্রিনে কী চলছে তা প্রতি কয়েক সেকেন্ড অন্তর পর্যবেক্ষণ করে। এটি অনেকটা স্ক্রিনশট নেওয়ার মতো কাজ করে। এরপর সেই ডেটাগুলো একটি বিশাল ডেটাবেসের সাথে মিলিয়ে দেখে আপনি কোন সিনেমা, শো বা বিজ্ঞাপন দেখছেন। এমনকি আপনি যদি ল্যাপটপ থেকে HDMI ক্যাবলের মাধ্যমে কোনো ব্যক্তিগত কনটেন্টও চালান, এই প্রযুক্তি সেটি শনাক্ত করতে সক্ষম।

বিজ্ঞাপনদাতাদের হাতে আপনার তথ্য

প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং, এলজি, সনি এবং টিসিএল-এর মতো বড় বড় ব্র্যান্ডগুলোতে এই ফিচারটি প্রায়শই ডিফল্টভাবে চালু থাকে। এই প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য—যেমন আপনি কতক্ষণ টিভি দেখছেন, কী রিওয়াইন্ড করছেন বা কী স্কিপ করছেন—সবই চলে যায় বিজ্ঞাপনদাতা ও অ্যানালিটিক্স কোম্পানিগুলোর কাছে। এর ফলে আপনাকে টার্গেটেড বিজ্ঞাপন দেখানো সহজ হয়, যা অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর প্রাইভেসির জন্য ঝুঁকিপূর্ণ।

যেভাবে বন্ধ করবেন নজরদারি

স্মার্ট টিভির এই অটোম্যাটিক ট্র্যাকিং বন্ধ করা খুব একটা কঠিন নয়। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি আপনার প্রাইভেসি সুরক্ষিত রাখতে পারেন-

সেটিংস অপশনে যান: টিভির রিমোট ব্যবহার করে প্রথমে ‘Settings’ বা ‘System’ মেন্যুতে প্রবেশ করুন।

প্রাইভেসি সেটিংস খুঁজুন: সেখানে ‘Privacy’ অথবা ‘User Data’ সংক্রান্ত অপশনটি নির্বাচন করুন।

ACR বন্ধ করুন: ‘Automatic Content Recognition’, ‘Viewing Data’ অথবা ‘ACR’ লেখা অপশনটি খুঁজে বের করে সেটি ‘Off’ করে দিন।

বিকল্প নাম: কিছু ব্র্যান্ডে এই ফিচারটি ‘Content Intelligence’ বা ‘Smart Insights’ নামেও থাকতে পারে।

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করলেও প্রাইভেসির বিষয়ে সচেতন থাকা জরুরি। নতুন টিভি কেনার সময় তার পলিসিগুলো গুরুত্ব সহকারে পড়া এবং নিয়মিত সেটিংস চেক করার মাধ্যমে আপনি আপনার ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে
নির্বাচিত

ওয়াই-ফাইয়ের গতি বাড়াবেন যেভাবে

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো
প্রযুক্তি পরামর্শ

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন
টিপস

ফোনের ডিসপ্লে ঝাপসা হয়ে যাচ্ছে? পরিষ্কারের উপায় জানুন

শাওমি এমআই ১১ টি প্রো : ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন
কিভাবে করবেন

শাওমি ফোন ব্যাকআপ নেয়ার নিয়ম

আইফোন ১২ কি খুব আহামরি কিছু?
প্রযুক্তি পরামর্শ

আইফোনে এখনো সেই ১২ মেগাপিক্সেল ক্যামেরা থাকে কেন

ডিপ ফ্রিজে জমে থাকা অতিরিক্ত বরফেই কমছে ফ্রিজের আয়ু
কিভাবে করবেন

ডিপ ফ্রিজে জমে থাকা অতিরিক্ত বরফেই কমছে ফ্রিজের আয়ু

Load More

ট্রেন্ডিং টপিক

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই
প্রযুক্তি বাজার

লাখ টাকার ফোনে এমন কী থাকে যা ২০ হাজার টাকার ফোনে নেই

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট
প্রযুক্তি সংবাদ

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা
শিক্ষা ও ক্যাম্পাস

সমাবর্তনে অভিভাবক নীতিমালা ও প্রশাসনের আচরণ নিয়ে ক্ষুব্ধ আইইউবি শিক্ষার্থীরা

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে
প্রযুক্তি সংবাদ

ট্রেন কোথায় আছে, এবার দেখুন থ্রিডি লাইভ ম্যাপে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

১৪৪ হার্টজ ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা নিয়ে আসছে ভিভো এক্স৫০০এস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

মাইক্রোসফটের কারিগরি বিভ্রাটের সমাধান হওয়ায় বাংলাদেশসহ বিভিন্ন দেশে...

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

নীতিমালার সূক্ষ্ম ফাঁক গলে ডিজিটাল ব্যাংকের অনুমোদন পেল বিকাশ

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 May 2026

স্মার্ট টিভি কি আপনার ওপর নজরদারি চালাচ্ছে? আজই বদলে নিন এই সেটিংস

Techzoom.TV |
TechzoomTV