Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ওটিপি ভেরিকেশনের সময় চুরি হচ্ছে আপনার ফোনের তথ্য? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
ওটিপি ভেরিকেশনের সময় চুরি হচ্ছে আপনার ফোনের তথ্য? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
Share on FacebookShare on Twitter

প্রায় সবার ফোনেই এখন ইন্টারনেট। আর তাই Google, Whatsapp, Twitter এবং অনান্য ওয়েবসাইট ব্যবহার করা খুবই স্বাভাবিক। যাঁরা বিভিন্ন কাজে ওই ওয়েবসাইট এবং অ্যাপগুলি ব্যবহার করেন তাঁদের ফোনে মাঝে মাঝেই আসতে থাকে OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ড। কোনও বিশেষ ফিচার চালু করতে বা পাসওয়ার্ড পরিবর্তন করতে এবং অনান্য কাজের জন্য প্রয়োজন সেই পাসওয়ার্ডের। এবার ওই OTP নিয়েই বাড়ল চিন্তা। কারণ যে সংস্থা ওই OTP ম্যানেজমেন্ট করে সেই সংস্থার বিরুদ্ধে নজরদারি চালানোর অভিযোগ উঠল। লন্ডনের একটি সংবাদ সংস্থার রিপোর্টে ওই অভিযোগ তোলা হয়েছে।

Google, Whatsapp এবং Twitterএর OTP ম্যানেজ করে সুইৎজারল্যান্ডের Mitto AG নামে একটি সংস্থা। এছাড়াও Linkdin এবং Telegram-এরও OTP ম্যানেজ করে ওই সংস্থা। এবিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে লন্ডনের একটি ননপ্রফিট অর্গানাইজেশন The Bureau of Investigation Journalism। তাদের রিপোর্টে জানা গেছে, Mitto-র যে নেটওয়ার্ক রয়েছে তা নজরদারির কাজেও ব্যবহার করা হয়। ওই রিপোর্টে আরও বলা হয়েছে, বিভিন্ন নজরদারি সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে Mitto। যারা সরকারি বিভিন্ন এজেন্সির হয়ে কাজ করে।

Mitto AG-র সদর দফতর সুইৎজারল্যান্ডে। যাদের সঙ্গে প্রায় 100টি টেলিকম অপারেটর যুক্ত রয়েছে। গোটা বিশ্বে টেক জায়েন্টগুলির OTP ম্যানেজমেন্টের দায়িত্ব রয়েছে তাদের উপর। তাই বিভিন্ন টেলিকম সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করে Mitto AG।

TBIJ যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে অভিযোগ করা হয়েছে, SS7 প্রটোকল ব্যবহার করে Mitto AG। এই প্রটোকলের মাধ্যমে কোনও OTP ব্যবহারকারীর লোকেশন ট্র্যাক করা সম্ভব। একই সঙ্গে OTP গ্রাহকদের মেসেজ বক্সের মধ্যে ঢুকে মেসেজ রিড করতে পারে সংস্থাটি । SS7 প্রোটোকলটি বিভিন্ন টেলিকম সংস্থাও ব্যবহার করে। বিশ্বজুড়ে যে সব টেলিকম সংস্থা রয়েছে তারা যখন কোনও কল একটি নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কের মধ্যে কানেক্ট করে তখন এই প্রোটোকল ব্যবহার করা হয়।

যদিও ওই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর পুরো অভিযোগ অস্বীকার করেছে Mitto। ইতিমধ্যে তারা বিভিন্ন নজরদারি সংস্থা থেকে দূরত্ব বাড়াতে শুরু করেছে। এবিষয়ে সংস্থার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমাদের সংস্থার তরফে যে অভিযোগ তোলা হয়েছে তার জন্য আমরা খুব অবাক হয়েছি। Mitto-র অতীতে এমন কোনও ডিভিশন ছিল না, এখনও নেই বা আগামীদিনেও থাকবে না যার মাধ্যমে টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে নজরদারির কাজ করে। বিশ্বব্যাপী যে কাস্টমার আমাদের রয়েছে তাদের সঠিক পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য।”

Google, Twitter, WhatsApp, LinkedIn এবং Telegram-এর মত সংস্থাগুলি SMS বেসড ভেরিফিকেশন চালু রয়েছে। যার জন্য প্রয়োজন OTP। সেই OTP প্রদানের কাজ করে Mitto।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল
নির্বাচিত

বাংলাদেশে চলবে না ফেসবুক-গুগল

সাশ্রয়ী গেমিং মনিটর উন্মোচন শাওমির
নির্বাচিত

সাশ্রয়ী গেমিং মনিটর উন্মোচন শাওমির

অ্যাপল ৫ কি পৃথিবীর সেরা স্মার্ট ওয়াচ?
নির্বাচিত

অ্যাপলের কারণে সমকামী হয়ে গেলেন এক ব্যক্তি!

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম
নির্বাচিত

জন্ম নিবন্ধনের অনলাইন কপি ডাউনলোড করার নিয়ম

ভিভো ভি ২১: ভিভোর পারফেক্ট ফোন
নির্বাচিত

ভিভো ভি ২১: ভিভোর পারফেক্ট ফোন

ইন্টারনেট ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বিগত সরকারের ফ্যাসিবাদী সিদ্ধান্তকে স্বীকৃতি দিবে
টেলিকম

ইন্টারনেট ব্ল্যাকআউটের সিদ্ধান্ত বিগত সরকারের ফ্যাসিবাদী সিদ্ধান্তকে স্বীকৃতি দিবে

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই
নির্বাচিত

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়
বিবিধ

২০২৬ সালের চন্দ্র ও সূর্য গ্রহণ বাংলাদেশ সময়

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix