Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েড ১৪-এ যেসব আকর্ষণীয় সুবিধা আসছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 May 2023
অ্যান্ড্রয়েড ১৪-তে প্রি-ইনস্টলড অ্যাপ ডিলিটের সুবিধা থাকবে
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউয়ে শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে ১০ মে অনুষ্ঠিত বার্ষিক ‘গুগল আইও ২০২৩’ সম্মেলনে অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম নিয়ে আসার ঘোষণা দিয়েছে গুগল। ধারণা করা হচ্ছে, চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে অ্যান্ড্রয়েড ১৪। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে যেসব সুবিধা যুক্ত হতে যাচ্ছে, তা নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে অনলাইন গণমাধ্যম দ্য ভার্জ। দেখে নেওয়া যাক যেসব আকর্ষণীয় সুবিধা যুক্ত হতে যাচ্ছে নতুন এই অপারেটিং সিস্টেমে।

পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপে অ্যাপে প্রবেশ
পাসওয়ার্ডের বদলে এরই মধ্যে পাসকি চালু হয়েছে। ফলে পাসওয়ার্ড ব্যবহার না করেই আঙুলের ছাপ বা মুখাবয়ব দিয়ে ওয়েবসাইট বা অ্যাপে সাইন-ইন করা যায়। যদিও পাসকি এখনো সব সেবায় চালু হয়নি। জিমেইল ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহার করতে পারছেন। অ্যান্ড্রয়েড ১৪-এ তৃতীয় পক্ষের (থার্ড পার্টি) অ্যাপগুলোতেও পাসওয়ার্ডের বদলে আঙুলের ছাপ দিয়ে সাইন-ইন করা যাবে। এ অপারেটিং সিস্টেমে পাসকির জন্য নতুন একটি ‘ক্রেডিনশিয়াল ম্যানেজার’ থাকবে। প্রতিটি অ্যাপের জন্য এই ম্যানেজারে পাসকি এবং পাসওয়ার্ড সংরক্ষণ করবে।

তথ্য সুরক্ষায় নোটিফিকেশন
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে প্রতি মাসে অ্যাপগুলোর তথ্য বিনিময় নীতির পরিস্থিতি নোটিফিকেশন আকারে জানতে পারবেন ব্যবহারকারী। এটি তথ্য সুরক্ষা কার্যক্রমের একটি পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। এমনকি কোনো অ্যাপ অবস্থান-সংক্রান্ত তথ্য বিনিময় করলে তার অনুমতির জন্য বড় আকারে নোটিফিকেশন পাবেন অ্যান্ড্রয়েড ১৪ ব্যবহারকারীরা।

ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন ও লাউড ভলিউম অ্যালার্ট
অ্যান্ড্রয়েড ১৪-এ নোটিফিকেশন প্রাপ্তির সময় পর্দায় ফ্ল্যাশ চালু করতে পারবেন। উচ্চ শব্দে গান বা অন্য কিছু চালু থাকলে ব্যবহারকারীকে নোটিফিকেশন দিয়ে সতর্কও করবে।

ফাইল আদান-প্রদানে আধুনিক সুবিধা
অ্যান্ড্রয়েড ১৪-এ ফাইল আদান-প্রদানের ক্ষেত্রে সুবিধা যুক্ত হচ্ছে। ফলে নতুন একটি এপিআই তৈরি করা হয়েছে। ব্যবহারকারী এই এপিআই ব্যবহার করে ফাইল ভাগাভাগি করলে ধাপে ধাপে সুবিধা অনুযায়ী কাজ করতে পারবেন। ফাইল বিনিময় সম্পন্ন না হওয়া পর্যন্ত এপিআই চালু থাকবে। কোনো কারণে সংযোগ বিচ্ছিন্ন হলে পুনরায় স্বয়ংক্রিয়ভাবে সেখান থেকেই ফাইল পাঠানো শুরু হবে বা পুনরায় নতুন সময়সূচি নির্ধারণ করা যাবে।

বড় আকারের টেক্সট
অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে ২০০ শতাংশ পর্যন্ত অক্ষর বা ফন্টের আকার বড় করা যাবে। আবার শুধু রৈখিকভাবে ফন্ট বড় হবে না। ফলে দেখতে খাপছাড়া লাগবে না।

স্থানীয় মান প্রদর্শন
তাপমাত্রা পরিমাপে সেলসিয়াস নাকি ফারেনহাইট দেখানো হবে, তা স্থানীয় প্রচলনবিধি অনুযায়ী নির্ধারিত হবে। একইভাবে কর্মসপ্তাহ সোমবার নাকি রোববার থেকে শুরু হবে, তা স্থানীয় নিয়ম অনুযায়ী দেখা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যান্ড্রয়েড ১৪

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

নগদের আদলে ‘সেবা চালুর আগ্রহ ৯ দেশের’

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি
নির্বাচিত

অ্যাপ রিভিউয়ে গুগলের নতুন পদ্ধতি

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ
প্রযুক্তি সংবাদ

প্রাভা হেলথ নিয়ে এলো কোভিড-১৯ সেলফ-অ্যাসেসমেন্ট টুল চ্যাটবট ওয়েবপেজ

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে ৩০ মিনিটে!
প্রযুক্তি সংবাদ

পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া যাবে ৩০ মিনিটে!

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের
নির্বাচিত

কোয়ালকমের ফাইভজি মডেমেই আস্থা অ্যাপলের

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
নির্বাচিত

শেখ রাসেল শিশু-কিশোরদের কাছে অনুপ্রেরণার এক নাম

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য
প্রযুক্তি সংবাদ

এআই প্ল্যাটফর্মে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিটের যাচাইকৃত ব্যবসায়িক তথ্য

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত
প্রযুক্তি সংবাদ

এআইয়ের চাহিদা বাড়ায় সার্কিট বোর্ডের সংকটে কম্পিউটার ও স্মার্টফোন খাত

সপ্তাহের সবচেয়ে পঠিত

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান
প্রযুক্তি বাজার

৮,৮০০ এমএএইচ ব্যাটারি নিয়ে হুয়াওয়ের নতুন ফোন, দাম শুরু ১,৭৯৯ ইউয়ান

মধ্যম বাজেটের স্মার্টফোনের বাজারে নতুন দুটি মডেল আনার...

যেসব পুরোনো অ্যান্ড্রয়েড ফোনে আর চলবে না গুগল ক্রোম

গুগল ক্রোম ব্যবহারকারীদের জন্য বড় সতর্কবার্তা, এখনই যে কাজটি করতেই হবে

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 May 2023

অ্যান্ড্রয়েড ১৪-এ যেসব আকর্ষণীয় সুবিধা আসছে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix