Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সোশ্যাল মিডিয়ায় প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করার উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৫ জুলাই ২০২৪
সোশ্যাল মিডিয়ায় প্যারেন্টাল কন্ট্রোল যুক্ত করার উপায়
Share on FacebookShare on Twitter

প্যারেন্টাল কন্ট্রোল এমন ফিচার, যার মাধ্যমে অভিভাবকরা সন্তানদের ডিভাইস ব্যবহার এবং অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ইউটিউবসহ বেশকিছু সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে এ সুবিধা রয়েছে। সন্তান কোন ধরনের কনটেন্ট ডাউনলোড ও ব্যবহার করতে পারবে তা এখানে নির্দিষ্ট করে দিতে পারবেন বাবা-মা।

চলতি বছরের শুরুতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ইনস্টাগ্রামে ১০ শতাংশেরও কম কিশোর-কিশোরী ২০২২ সালের শেষ নাগাদ প্যারেন্টাল কন্ট্রোল সেটিংসটি চালু করেছিল এবং ১০ শতাংশেরও কম অভিভাবক এ ফিচার ব্যবহার করেছেন। কিশোর-কিশোরীরা সোশ্যাল মিডিয়ায় কার সঙ্গে যোগাযোগ করছে তা অভিভাবকদের নিরীক্ষণ করার অনুমতি দেয় এ ফিচার। অ্যাপ থেকে কীভাবে প্যারেন্টাল কন্ট্রোল সেট করা যায় তা জানিয়েছে টেকক্রাঞ্চ।

ইনস্টাগ্রাম প্যারেন্টাল কন্ট্রোল: মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম ‘ফ্যামিলি সেন্টার’নামে ইন-অ্যাপ টুলের মাধ্যমে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা দেয়। ১২ থেকে ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীরা ইনস্টাগ্রামে একটি সুপারভাইজড অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। সেক্ষেত্রে সন্তান ও অভিভাবক উভয় পক্ষকে অ্যাকাউন্ট তৈরিতে সম্মত হতে হবে। বাবা-মা কিংবা অভিভাবকরা তাদের কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের তত্ত্বাবধান করতে পারেন এবং সন্তান সামাজিক নেটওয়ার্কে কত সময় ব্যয় করছে, তা দেখতে পারেন। বাবা-মা তাদের কিশোর-কিশোরীদের এ অ্যাপ ব্যবহারে হস্তক্ষেপও করতে পারেন, যেমন অ্যাপটি ব্যবহারের দৈনিক সময়সীমা সেট করে বা নির্ধারিত বিরতি যোগ করে দেয়া। মেটা বলছে, এ ফিচারের মাধ্যমে অভিভাবকরা নিশ্চিত করতে পারেন যে তাদের সন্তানরা অ্যাপটিতে একটি নির্দিষ্ট সময় ব্যয় করছে এবং হোমওয়ার্ক বা স্কুলের সময় এটি ব্যবহার করছে না। এছাড়া কারা তাদের পোস্ট দেখতে ও মেসেজ করতে পারে তা নিরীক্ষণ করার জন্য অভিভাবক তাদের সন্তানদের ফলোয়ার ও ফলোয়িং লিস্ট দেখতে পারেন।

স্ন্যাপচ্যাট প্যারেন্টাল কন্ট্রোল: ছবির মাধ্যমে বার্তা আদান-প্রদানের জন্য মাল্টিমিডিয়াভিত্তিক এ মোবাইল অ্যাপ্লিকেশন বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামের মতো স্ন্যাপচ্যাটও ফ্যামিলি সেন্টারের মাধ্যমে কিশোর-কিশোরীদের কিছু কার্যকলাপ নিরীক্ষণ করতে অভিভাবকদের অ্যাকসেস দেয়। এর জন্য অভিভাবকদের তাদের নিজস্ব স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং তারপর এটি তাদের সন্তানদের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করতে হবে। দুটি অ্যাকাউন্ট পেয়ার করার পর তারা সন্তানদের স্ন্যাপচ্যাটের ফ্রেন্ড লিস্ট দেখতে পাবেন। সেই সঙ্গে গত সাতদিনে তারা কাকে মেসেজ করেছে তার একটি আভাসও পেতে পারেন। এছাড়া সন্তানদের সক্রিয় থাকা গ্রুপগুলোর সদস্যদের একটি সম্পূর্ণ তালিকা দেখতে পারবেন।

স্ন্যাপচ্যাট জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোলের মাধ্যমে সন্তানদের শেয়ার করা মেসেজ দেখতে পারবেন না অভিভাবকরা। তারা শুধু ওই ব্যক্তিদের একটি তালিকা দেখতে পারবেন, যারা তাদের সন্তানদের সম্প্রতি মেসেজ দিয়েছে।

ফেসবুক প্যারেন্টাল কন্ট্রোল: মেটা মালিকানাধীন হওয়ায় ইনস্টাগ্রামের মতো ফেসবুকেও ফ্যামিলি সেন্টারের মাধ্যমে অভিভাবকরা প্যারেন্টাল কন্ট্রোলে অ্যাকসেস করতে পারেন। এ ফিচারের মাধ্যমে সন্তানরা এক সপ্তাহে প্রতিদিন ফেসবুক অ্যাপে কতটা সময় ব্যয় করেছে তা জানতে পারেন অভিভাবক এবং অ্যাপে কাটানো সময় নিয়ন্ত্রণে নির্ধারিত বিরতি সেট করতে পারেন।

এক্স এ তালিকার একমাত্র সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম, যা কোনো প্যারেন্টাল কন্ট্রোল পরিষেবা দেয় না। যদিও টুইটার ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদের এ প্লাটফর্মে অ্যাকাউন্ট খোলা নিষেধ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাড়ি বাড়ি ফ্রি ওয়াইফাই দিচ্ছে ভারত সরকার
কিভাবে করবেন

বাড়ি বাড়ি ফ্রি ওয়াইফাই দিচ্ছে ভারত সরকার

মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!
নির্বাচিত

মেসেঞ্জার লাইট অ্যাপ ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ!

যেভাবে বাড়াবেন অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ
নির্বাচিত

যেভাবে বাড়াবেন অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ

ফোনে থাকা বিল্টইন আপস আনইনস্টল করার উপায়
কিভাবে করবেন

ফোনে থাকা বিল্টইন আপস আনইনস্টল করার উপায়

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

মুছে যাওয়া তথ্য খুঁজে পাবেন যেভাবে

উইন্ডোজ ১০-এ ফিরছে উইন্ডোজ ৭-এর সেরা ফিচার
কিভাবে করবেন

এখনই আপডেট না করলে অচল হবে কম্পিউটার

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ইউরোপে গ্যাসের দাম বেড়ে গেছে প্রায় ৫০ শতাংশ

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস
বিবিধ

ইরানের হামলায় ইসরাইলে ৪০টিরও বেশি ভবন ধ্বংস

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix