Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতারণার নতুন ফাঁদ ‘কল মার্জিন’, নিরাপত্তায় যা করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৯ মার্চ ২০২৫
প্রতারণার নতুন ফাঁদ ‘কল মার্জিন’, নিরাপত্তায় যা করবেন
Share on FacebookShare on Twitter

আপনি যতই সতর্ক থাকুন না কেন হ্যাকাররা প্রতারণার কোনো না কোনো পথ ঠিকই বের করে ফেলবে। সম্প্রতি শোনা যাচ্ছে নতুন এক প্রতারণার কথা, তা হচ্ছে কল মার্জিং। অনেকেই হয়তো বুঝে উঠতে পারছেন না এই কল মার্জিং কী আর কীভাবেই বা এর মাধ্যমে প্রতারণা করছে।

কল মার্জিংয়ের মাধ্যমে অনেকেই প্রতারিত হয়েছেন। কল মার্জিং বলতে একাধিক ফোন কলকে একত্রিত করে কনফারেন্স কলে পরিণত করার প্রক্রিয়াকে বোঝায়। সাধারণত এটি অফিসিয়াল মিটিং, বন্ধুদের সঙ্গে একযোগে কথা বলা বা জরুরি আলোচনার জন্য ব্যবহৃত হয়। তবে প্রতারণার জন্যও অনেকেই এই প্রযুক্তির অপব্যবহার করে, যা ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে।

হ্যাকাররা আপনাকে বিভিন্ন সংস্থার বিভিন্ন অফার সম্পর্কে বলতে ফোন দিচ্ছে। এরপর আপনাকে বলা হতে পারে তাদের কোনো বড় কর্মকর্তার সঙ্গে কথা বলতে, এজন্য তাকে কল কনফারেন্স বা কল মার্জিং করতে তারা। এজন্য আপনাকে পারমিশন দিতে হবে। একটি ওটিপি যাবে ফোনে সেটি তাদের সঙ্গে শেয়ার করতে বলবে। আর এই কাজটি করলেই আপনার ফোনের সব তথ্য চলে যাবে তাদের হাতে।

আপনার দেওয়া ওটিপির মাধ্যমে হ্যাকাররা আপনার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে টাকা তুলে নিতে পারে। এছাড়া ব্যক্তিগত তথ্য চুরি করে প্রতারণা করতে পারে।

কল মার্জিংয়ের মাধ্যমে প্রতারণা কীভাবে করা হয় আরও বিস্তারিত জেনে নেওয়া যাক-
সিম সুইপিং বা ফ্রড কল
প্রতারক প্রথমে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে এবং তারপর আরেকজন ব্যক্তিকে কল করে তাদের কথা শুনিয়ে বিভ্রান্ত করে।

ভুয়া পরিচয় ব্যবহার
প্রতারক নিজেকে ব্যাংক প্রতিনিধি, পুলিশ, বা সরকারি সংস্থার লোক পরিচয় দিয়ে ভুক্তভোগীকে ফাঁদে ফেলার চেষ্টা করে।

পার্সোনাল ইনফরমেশন হাতিয়ে নেওয়া
কল মার্জ করে কথোপকথনের মাঝে ব্যক্তিগত তথ্য যেমন ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা পাসওয়ার্ড জেনে নেওয়া হয়।

ব্ল্যাকমেইল
কেউ যদি কল মার্জের মাধ্যমে আপনার কথোপকথন রেকর্ড করে রাখে, তাহলে পরে এটি ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করতে পারে।

কল মার্জিং প্রতারণা থেকে রক্ষা পেতে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। আসুন জেনে নিন কল মার্জিং থেকে নিরাপদ থাকার উপায়-
অপরিচিত নম্বর থেকে আসা কল সম্পর্কে সতর্ক থাকুন
যদি কেউ হঠাৎ করে আপনাকে বলে যে আপনার ব্যাংক বা মোবাইল অপারেটর থেকে কল এসেছে, তাহলে নিশ্চিত না হয়ে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

কল রেকর্ড ও ট্র্যাকিং ফিচার ব্যবহার করুন
যদি সন্দেহ হয়, তাহলে মোবাইলের কল রেকর্ডিং অপশন চালু রাখুন বা কল ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করুন।

ওটিপি বা গোপন তথ্য কারো সঙ্গে শেয়ার করবেন না
ব্যাংক, বিকাশ বা নগদ-এর মতো কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কখনোই ওটিপি চাইবে না। যদি কেউ চায়, তাহলে বুঝতে হবে এটি প্রতারণা।

কল ওয়েটিং ও ফরওয়ার্ডিং চেক করুন
প্রতারকেরা মাঝে মাঝে আপনার কল ফরওয়ার্ড করে দেয়, তাই আপনার ফোনের কল ফরওয়ার্ডিং সেটিংস নিয়মিত চেক করুন।

সন্দেহজনক হলে কল কেটে দিন ও ব্লক করুন
যদি মনে হয় কল মার্জ করে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে, তাহলে দ্রুত কল কেটে দিন এবং সেই নম্বর ব্লক করুন।

বন্ধু-বান্ধব ও পরিবারকে সচেতন করুন
অনেক সময় বয়স্ক বা প্রযুক্তি সম্পর্কে কম জানেন এমন মানুষ সহজেই প্রতারণার শিকার হন, তাই তাদেরও এই বিষয়ে সচেতন করা জরুরি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করুন
যদি কোনো কল সন্দেহজনক মনে হয় বা প্রতারণার শিকার হন, তাহলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে যোগাযোগ করুন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডেটাথন প্রতিযোগিতার বিজয়ীরা
প্রযুক্তি সংবাদ

ডেটাথন প্রতিযোগিতার বিজয়ীরা

পাঠাওয়ের  সিইও কে পদত্যাগের আহ্বান
অটোমোবাইল

পাঠাওয়ের সিইও কে পদত্যাগের আহ্বান

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন
নির্বাচিত

আইফোন এয়ারকে টেক্কা দিতে মটোরোলার আনল সুপার স্লিম স্মার্টফোন

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত
নির্বাচিত

টিএমজিবির প্রথম বার্ষিক পারিবারিক মিলনমেলা ২০২২ অনুষ্ঠিত

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে
নির্বাচিত

করোনার সম্ভাবনা কতটুকু, নিজেই টেস্ট করুন এই অ্যাপে

এমএনপি সেবার ৭ লাখের ৫ লাখই এসেছে রবিতে
টেলিকম

ছয় মাস বিনামূল্যে ৩৩ জিবি করে ডাটা দেবে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?
বিবিধ

যুদ্ধের মধ্যেই ভূমিকম্প, পরমাণু বোমার পরীক্ষা করল ইরান?

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ
নির্বাচিত

ওয়ানপ্লাস ফোনের দাম বাড়ছে, নেপথ্যে যে কারণ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

নতুন করে ৪০ লাখ ডলার বিনিয়োগ পেলো চালডাল
ই-কমার্স

যশোরে বকেয়া বেতনের দাবিতে ‘চালডাল’ কল সেন্টারে বিক্ষোভ ও ভাঙচুর

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix