Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রযুক্তি জগতের ১০ মিথ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রযুক্তি জগতের ১০ মিথ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি দিন দিন দ্রুত উন্নত হচ্ছে, তবুও অনেক পুরনো ভুল ধারণা বা মিথ এখনো মানুষকে প্রভাবিত করছে। বিশেষজ্ঞরা বলছেন, এ মিথগুলো প্রায়ই অযথা উদ্বেগ, ডিজিটাল জগতে খারাপ অভ্যাস বা নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকটাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৫ সালের সাধারণ ১০টি প্রযুক্তি মিথ খুঁজে বের করেছে এবং ব্যাখ্যা করেছে কেন এগুলো সত্য নয়—

ইনকগনিটো মোড সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে
সর্বাধিক প্রচলিত ভুল ধারণার মধ্যে একটি হলো ইনকগনিটো মোড সম্পূর্ণ গোপনীয়তা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবে ইনকগনিটো মোড কেবল ব্রাউজারের লোকাল হিস্ট্রি সংরক্ষণ বন্ধ রাখে। ওয়েবসাইট, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ট্র্যাকারও ব্যবহারকারীর কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। অনলাইন গোপনীয়তা নিশ্চিত করতে ভিপিএন ও অ্যান্টি-ট্র্যাকিং সফটওয়্যার ব্যবহার করা যায়, যদিও এগুলো শতভাগ নিরাপদ নয়।

১০০% চার্জিং বা সারা রাত প্লাগইন ব্যাটারির ক্ষতি করে
অনেকেই মনে করেন, ফোন বা ল্যাপটপকে ১০০% চার্জ করা বা রাতভর চার্জে রাখলে ব্যাটারি নষ্ট হয়ে যায়। কিন্তু আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারিতে অতি চার্জ রোধক সুরক্ষামূলক ব্যবস্থা থাকে। দীর্ঘ যাত্রার আগে শতভাগ চার্জ দেয়া নিরাপদ, আর রাতে প্লাগে রাখলেও সাধারণত ক্ষতি হয় না।

অ্যাপল ডিভাইস ভাইরাসে আক্রান্ত হয় না
ম্যাকওএস ও আইওএসে ভাইরাসের আক্রমণ কম হলেও কোনো সিস্টেমই পুরোপুরি নিরাপদ নয়। ম্যালওয়্যার, ফিশিং ও সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেকোনো প্লাটফর্মে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই সব ধরনের ডিভাইসে সুরক্ষা ও নিরাপত্তার ভালো অভ্যাস অপরিহার্য।

হাই রেজল্যুশন মানেই ভালো ডিসপ্লে
হাই রেজল্যুশন বা বেশি মেগাপিক্সেল মানেই ছবির বা ডিসপ্লের মান ভালো নয়। রঙের নির্ভুলতা, রিফ্রেশ রেট, প্যানেল টাইপ এবং সফটওয়্যার অপ্টিমাইজেশন অনেক সময় রেজল্যুশন বা মেগাপিক্সেলের চেয়ে বেশি প্রভাব ফেলে। ভালোভাবে ক্যালিব্রেট করা ১০৮০পি মনিটর কখনো কখনো দুর্বল ফোরকে স্ক্রিনের চেয়ে ভালো দেখাতে পারে।

ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়
অন্য একটি প্রচলিত ধারণা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ করলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়। তবে আধুনিক অপারেটিং সিস্টেম ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়াগুলো দক্ষভাবে পরিচালনা করে। বারবার অ্যাপ বন্ধ করলে সিপিইউ এবং ব্যাটারিতে চাপ বেশি পড়ে, কারণ অ্যাপ পুনরায় লোড করতে হয়।

আইপি অ্যাড্রেস লুকালে সম্পূর্ণ গোপনীয়তা বজায় থাকে
ভিপিএন ব্যবহার করলে আইপি অ্যাড্রেস আড়াল করা যায়, তবে ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট, কুকি এবং ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে ওয়েবসাইট ট্র্যাক করা যায়। অনলাইনে সত্যিকারের অজ্ঞাতনামা থাকার জন্য একাধিক স্তরের সুরক্ষা প্রয়োজন। পাবলিক ওয়াই-ফাই ব্যবহারের ক্ষেত্রে ভিপিএন নয়, নিরাপদ ওয়েবসাইট, অ্যান্টিভাইরাস ও সতর্কতা প্রয়োজন।

বেশি মেগাপিক্সেল মানে ভালো ছবি নয়
ছবির গুণমান নির্ভর করে সেন্সরের আকার, লেন্স অপটিক্স, ইমেজ প্রসেসিং অ্যালগরিদম এবং আলোয়ের অবস্থার ওপর। একটি ১২ মেগাপিক্সেলের ফোন যা মানসম্মত সেন্সর ব্যবহার করে, সেটি ৪৮ মেগাপিক্সেলের সাধারণ লেন্সযুক্ত ডিভাইসের চেয়ে ভালো ছবি তুলতে পারে।

এআই টুল সম্পূর্ণ নিরাপত্তা দেয় না
এআই নিরাপত্তা ব্যবস্থা হুমকি শনাক্ত করতে সাহায্য করে, কিন্তু মানুষের নজরদারি ও সক্রিয় ঝুঁকি মোকাবেলার কৌশল অপরিহার্য।

ভেজা ফোন ধান বা চালে রাখলে ঠিক হয় না
শুকনো ধান বা চাল আর্দ্রতা সীমিতভাবে শোষণ করতে পারে এবং ভেতরে ধুলো ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে। সিলিকা জেল প্যাকেট বা পেশাদার পদ্ধতি অনেক বেশি কার্যকর।

বেশি সিগন্যাল বার মানেই ভালো সেল সিগন্যাল নয়
সিগন্যাল বার কেবল সংযোগের একটি সরলীকৃত চিত্র। প্রকৃত সিগন্যাল শক্তি নির্ভর করে টাওয়ারের দূরত্ব, নেটওয়ার্কের চাপ, ভৌগোলিক অবস্থা এবং ভবনের বাধার ওপর, শুধু বার সংখ্যার ওপর নয়। বিশেষজ্ঞরা বলছেন, বিভ্রান্তি এড়ানোর সেরা উপায় হলো তথ্য যাচাই করা এবং ভাইরাল দাবির ওপর নির্ভর না করা। প্রযুক্তি যেমন বিকশিত হচ্ছে, পুরনো পরামর্শও ঠিক তার সঙ্গে মানিয়ে নিতে হবে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি এমআই ১১ টি প্রো : ১০৮ মেগাপিক্সেল এর দারুন ক্যামেরা ফোন
কিভাবে করবেন

শাওমি ফোন ব্যাকআপ নেয়ার নিয়ম

মাস্ক পরে ‘ফেস আনলক’ ব্যবহার করবেন কী ভাবে?
কিভাবে করবেন

মাস্ক পরে ‘ফেস আনলক’ ব্যবহার করবেন কী ভাবে?

আসল ও নকল মোবাইল চার্জারের মধ্যে তফাৎ ধরবেন কীভাবে? এই টিপসগুলি মেনে চলুন
কিভাবে করবেন

আসল ও নকল মোবাইল চার্জারের মধ্যে তফাৎ ধরবেন কীভাবে? এই টিপসগুলি মেনে চলুন

এখন থেকে মেমোরি কার্ডে ব্যবহার করা যাবেনা হুয়াওয়ের ফোনে
কিভাবে করবেন

ভালো মেমোরি কার্ড চেনার উপায়

এক মিনিটেই যেভাবে স্মার্টফোনের হ্যাকিংয়ের ঝুঁকি কমাবেন
কিভাবে করবেন

স্মার্টফোন ব্যবহারে ৫ ভুল, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অ্যাপেল ওয়াচের মাধ্যমে আইফোন আনলক করবেন যেভাবে
কিভাবে করবেন

অ্যাপেল ওয়াচের মাধ্যমে আইফোন আনলক করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী
বিবিধ

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত
অটোমোবাইল

দেশে বিওয়াইডি সিলায়ন ৫ উন্মোচন, তেল ও বিদ্যুতে চলবে ১,০০০ কিলোমিটার পর্যন্ত

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?
বিবিধ

ইরানের যুদ্ধ নিয়ে কী বলে গিয়েছেন মহানবী (সা.)?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix