Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার

মিরাজুুল ইসলাম জীবন by মিরাজুুল ইসলাম জীবন
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
‘মোবাইল মাফিয়া’ ড্যাজেল এর দিদারুল: ব্যবসার আড়ালে বছরে ৫০০০ কোটি টাকা পাচার
Share on FacebookShare on Twitter

দেশের অবৈধ মোবাইল ফোন বাজারের অন্যতম শীর্ষ সিন্ডিকেট হোতা এবং ‘ড্যাজেল’ (Dazzle)-এর স্বত্বাধিকারী দিদারুল ইসলাম খানের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে উঠে এসেছে, অবৈধভাবে মোবাইল ফোন আমদানি ও হুন্ডির মাধ্যমে তিনি এবং তার সিন্ডিকেট বছরে প্রায় ৩০০০ থেকে ৫০০০ কোটি টাকা বিদেশে পাচার করছেন।

শূন্য থেকে শিখরে: নেপথ্যে কালো টাকা ও রাজনৈতিক প্রভাব

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা দিদারুল ইসলাম খানের উত্থান অনেকটা সিনেমার গল্পের মতো। মাত্র সাত বছরের ব্যবধানে তিনি দেশের বিলাসবহুল শপিং মলগুলোতে ৯টি বিশাল শোরুমের মালিক হয়েছেন। বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কসহ তার প্রতিটি শোরুমের মূল্য ৫ থেকে ১২ কোটি টাকা।

অনুসন্ধানে জানা যায়, দিদারুলের এই বিত্তবৈভবের নেপথ্যে ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু। অভিযোগ রয়েছে, বাচ্চুসহ কয়েকজন প্রভাবশালী নেতার কালো টাকা সাদা করতেই দিদারুলকে ব্যবহার করা হয়েছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর বাচ্চু দুবাই পালিয়ে গেলে দিদারুল নিয়মিত দুবাই যাতায়াত শুরু করেন এবং পাচারকৃত অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব নেন।

চুরাচালান ও কর ফাঁকির মহোৎসব

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেজেল বছরে অন্তত ৫০০ কোটি টাকার অবৈধ মোবাইল বিক্রি করে। দিদারুল মূলত দুবাই ও ভারত থেকে চোরাচালান নেটওয়ার্ক ব্যবহার করে বছরে প্রায় ৩০০০ কোটি টাকার মোবাইল আমদানি করেন। এসব পণ্যের মূল্য পরিশোধ করা হয় সম্পূর্ণ অবৈধ হুন্ডির মাধ্যমে। এর ফলে সরকার বছরে প্রায় ১৬০০ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।

আরও অভিযোগ রয়েছে, বেশিরভাগ মোবাইল বক্স খোলা অবস্থায় আনা হয় এবং পরে ড্যাজেলের কর্মীরা তা প্যাকেটজাত করে ‘ইনট্যাক্ট’ হিসেবে বিক্রি করে। এছাড়া সফটওয়্যার ব্যবহার করে ব্যবহৃত বা রিফারবিশড ফোনকে নতুন হিসেবে চালানোর গুরুতর অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এনইআইআর (NEIR) নিয়ে দ্বিচারিতা ও সিন্ডিকেটের ছক

সরকারের এনইআইআর বা মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়া চালুর উদ্যোগে দিদারুল ইসলাম খান দ্বিমুখী ভূমিকা পালন করছেন। একদিকে তিনি সাধারণ ও ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ীদের সরকারের বিরুদ্ধে আন্দোলনে উস্কানি দিচ্ছেন, অন্যদিকে নিজে গোপনে বিটিআরসি ও এনবিআর কর্মকর্তাদের ম্যানেজ করে ‘বৈধ আমদানির লাইসেন্স’ বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

তদন্তে জানা গেছে, অন্যান্য ব্যবসায়ীরা যখন ফেসবুকে দোকান বন্ধ রাখার ঘোষণা দিচ্ছেন, তখন ডেজেলের পেজে লেখা হচ্ছে ‘অনিবার্য কারণবশত বন্ধ’। এমনকি নিজের কর্মীদের সরকারবিরোধী কোনো কথা বলতে নিষেধ করেছেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, তার মূল উদ্দেশ্য হলো—সরকারকে চাপে ফেলে শুল্ক কমানো এবং গুটিকয়েক মাফিয়ার (যাদের মধ্যে ডেজেল অন্যতম) জন্য লাইসেন্স বের করে বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু

প্রতারণা, শোষণ ও বিলাসিতা

গ্রাহকদের সাথে প্রতারণার নতুন ফাঁদ হিসেবে ‘ড্যাজেল কেয়ার প্লাস’ নামে একটি ইন্স্যুরেন্স সার্ভিস চালু করেছেন তিনি। মোবাইল নষ্ট হওয়ার ভয় দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে জোরপূর্বক বাড়তি টাকা আদায় করা হয়। এছাড়া বিক্রয়কর্মীদের মূল সনদপত্র আটকে রেখে জিম্মি করে অনৈতিক কাজ করানোর অভিযোগও রয়েছে।

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত দিদারুল বিএমডব্লিউ এক্স-৫ (ঢাকা মেট্রো ঘ ১৭-২৫০৫) ও হ্যারিয়ারের মতো দামি গাড়ি ব্যবহার করেন। প্রচারণার জন্য সালমান মুক্তাদির ও সুভাশিষ ভৌমিকের মতো সেলিব্রেটিদের পেছনে কোটি টাকা খরচ করেন তিনি।

পাচারকৃত অর্থে ইউরোপে নাগরিকত্ব

তদন্তে আরও জানা গেছে, দিদারুল ইসলাম খান পাচার করা অর্থ দিয়ে ইউরোপের অন্তত দুটি দেশের নাগরিকত্ব কিনেছেন। তার স্ত্রী, সন্তান ও পিতামাতাসহ যেকোনো সময় দেশ ত্যাগের প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এ বিষয়ে দুদক, বিএফআইইউ (BFIU), সিআইডি এবং এনবিআরের সমন্বয়ে গঠিত যৌথ তদন্ত দল কাজ করছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দিদারুল শুধু সরকারের রাজস্বই ফাঁকি দিচ্ছেন না, বরং ২০ হাজার ক্ষুদ্র ব্যবসায়ীকে জিম্মি করে নিজের আখের গোছাচ্ছেন। তাই এই মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এসব বিষয় নিয়ে ‘ড্যাজেল’ (Dazzle)-এর স্বত্বাধিকারী দিদারুল ইসলাম খান বক্তব্যের জন্য ফোনে ম্যাসেজ পাঠানো হলেও তিনি কোনো উত্তর দেননি।

Tags: Baggage RuleChittagong CrimeMobile Import TaxNEIR BangladeshRiazuddin BazarSmugglingStolen Mobileঅবৈধ ফোনইয়াবা সিন্ডিকেটএনইআইআরচট্টগ্রামচোরাই মোবাইলছিনতাইপ্রবাসী সুবিধাফয়েজ আহমদ তৈয়ববিএমইটি কার্ডবিটিআরসিব্যাগেজ রুলমোবাইল ফোন আমদানিরাজনৈতিক প্রভাবরিয়াজউদ্দিন বাজারশুল্ক হ্রাসশেখ রিয়াজউদ্দিন আহমদস্বর্ণ পাচারস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যাটারি আর পিসির পারফর্মেন্স বাড়াবে ক্রোমের নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ব্যাটারি আর পিসির পারফর্মেন্স বাড়াবে ক্রোমের নতুন ফিচার

ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি
প্রযুক্তি সংবাদ

ফাইভজির সঙ্গে বাড়ছে সাইবার নিরাপত্তা হুমকি

নতুন উদ্যমে আসছে লেনোভো ভি ১১০ ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

নতুন উদ্যমে আসছে লেনোভো ভি ১১০ ল্যাপটপ

গুগল ম্যাপসে আরও সহজ হলো দিকনির্দেশনা
টিপস

জেনে নিন গুগলের ম্যাপস ব্যবহারের নিয়ম

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

ইন্টারনেট ছাড়া ইউটিউব ভিডিও দেখার ৩ উপায়

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে
প্রযুক্তি সংবাদ

মেটার এআর গ্লাস আসছে ২০২৭ সালে

Load More

ট্রেন্ডিং টপিক

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি
শিক্ষা ও ক্যাম্পাস

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামিমকে ছাত্রদল থেকে অব্যাহতি

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস
অর্থ ও বাণিজ্য

তেলের দাম ঊর্ধ্বমুখী, শেয়ারবাজারে ধস

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ
বিবিধ

খামেনির কার্যালয়সহ ৫টি প্রধান স্থাপনায় বিস্ফোরণ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix