Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আজ থেকে রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
আজ থেকে রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫
Share on FacebookShare on Twitter

বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের নতুন সব প্রযুক্তিপণ্য সম্ভার নিয়ে রাজধানীতে শুরু হলো সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫। আজ (৮ ডিসেম্বর) থেকে রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলার উদ্ভোধন করা হয়। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ছয় দিন ব্যাপী মেলা চলবে।

সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক সব কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হচ্ছে এবারের মেলায়। এছাড়া, প্রতিবারের মতো এবারো মেলার দর্শকদের জন্য থাকছে নানা চমক।

মেলার উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর, ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন “আইডিবি মেলা শুধু ব্যবসার আয়োজন নয়, এটি বাংলাদেশের আইটি শক্তির একটি বার্তা যে আমরা নতুন প্রযুক্তি দিয়ে ভবিষ্যতের দেশ গড়তে প্রস্তুত। বাংলাদেশের প্রকৃত সম্পদ আমাদের তরুণরা। তাদের হাতে প্রযুক্তি তুলে দিতে পারলে, বিশেষ করে প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে কম্পিউটার পৌঁছাতে পারলে, বাংলাদেশ আইসিটি ক্ষেত্রে পিছিয়ে থাকবে না; বরং আগামী দিনগুলোতে প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডর ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা জনাব গৌতম সাহা। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন খোন্দকার।

সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান। তিনি জানান, “প্রযুক্তিপণ্যের গ্রাহক, এবং বিক্রেতাদের মধ্যে একটি সংযোগ তৈরি করাই এই মেলার লক্ষ্য। একই সঙ্গে দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে মেলার দর্শকরা জানতে পারবেন এই মেলার মাধ্যমে। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।”

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, “বিখ্যাত ব্র্যান্ডগুলোর পরিষেবা আর পণ্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে সিটি আইটি মেগা ফেয়ার ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ। এছাড়া, গ্রাহকদের আরও উৎসাহিত করতে এবং দেশের এই বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। ”

সিটি আইটি মেগা ফেয়ারে পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এম এস আই এবং টিপি-লিংক। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি এন্ড ভি, কিউডি, রাপু, ভেনশন এর মতো ব্রান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।

প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফেল ড্র এর আয়োজন। আজকে থেকে শুরু হওয়া সিটি আইটি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Tags: আসুসএইচপিএপসনএম এস আইএলডিনিওএসারওয়ালটন কম্পিউটারকিউডিটি এন্ড ভিডিপকুলডেলপ্যান্টামবি-ট্র্যাকভেনশনরাপুলেনোভোল্যাপটপসিটি আইটি মেগা ফেয়ার

এই বিভাগ থেকে আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল: সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া
প্রযুক্তি সংবাদ

বেগম খালেদা জিয়ার ইন্তেকাল: সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া

পুরোনো খবর শেয়ার দিলে সতর্ক করবে ফেসবুক
নির্বাচিত

অডিও লাইভ করা যাবে ফেসবুকে

আসছে হুয়াওয়ে’র দ্বিতীয় ফোল্ডএবল ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে হুয়াওয়ে’র দ্বিতীয় ফোল্ডএবল ফোন

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির
ই-কমার্স

আমাজনের ৪০ কোটি ডলারের শেয়ার বিক্রি ম্যাকেঞ্জির

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে
নির্বাচিত

কেন্দ্রীয় ব্যাংকের প্রথম অনুমোদন পেল পামপে

তাবিথ আউয়ালের ওয়েব পেজ হ্যাকিংয়ের চেষ্টা!
নির্বাচিত

তাবিথ আউয়ালের ওয়েব পেজ হ্যাকিংয়ের চেষ্টা!

Load More

ট্রেন্ডিং টপিক

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি
বিবিধ

ট্রাম্পের ইরান যুদ্ধে পুড়ছে আমেরিকার ২১০ বিলিয়ন ডলার: বিপাকে মার্কিন অর্থনীতি

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে
অর্থ ও বাণিজ্য

ইরানের হামলায় দুবাইয়ে বাড়ি-গাড়ি কেনা বাংলাদেশী ধনকুবেরদের মধ্যে উদ্বেগ বাড়ছে

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!
বিবিধ

ইরানি হামলায় ৫৬০ মার্কিন সৈন্য নিহতের দাবি আইআরজিসি-র!

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩
বিবিধ

পাকিস্তানে খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ, নিহত বেড়ে ২৩

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix