Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর চালুর সিদ্ধান্তে ‘অনড়’ সরকার: কমছে আমদানি শুল্ক, মজুত ফোন বৈধ করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 9 December 2025
১০ হাজার কোটি টাকার অবৈধ মোবাইল বাণিজ্য সালমান-পলক-জয় সিন্ডিকেটের দখলে
Share on FacebookShare on Twitter

অবৈধ ও চোরাই পথে মোবাইল ফোন আসা বন্ধ করতে আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে সরকার। সময়সীমা বাড়ানোর দাবিতে ব্যবসায়ীদের আন্দোলন ও অবস্থান কর্মসূচি থাকলেও সরকার সাফ জানিয়ে দিয়েছে, এ বিষয়ে কোনো ‘আপস’ করা হবে না।

তবে ব্যবসায়ীদের আশ্বস্ত করতে মুঠোফোন আমদানিতে শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যবসায়ীদের স্টকে বর্তমানে যেসব অবৈধ বা অনিবন্ধিত ফোন রয়েছে, সেগুলোকে সহজ প্রক্রিয়ায় বৈধতা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি) ফয়েজ আহমদ তৈয়ব রোববার প্রথম আলোকে বলেন, “এনইআইআর চালু হবেই। এটা নিয়ে কোনো আপস হবে না।”

তিনি জানান, ১৬ ডিসেম্বর সিস্টেমটি চালুর আগেই শুল্ক ও ভ্যাট কাঠামো যৌক্তিক করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) জরুরি চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, স্থানীয় উৎপাদন ও আমদানির মধ্যে শুল্ক বৈষম্য কমিয়ে এনে বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করতে হবে। রোববার সন্ধ্যায় বিটিআরসি ও এনবিআর কর্মকর্তাদের সঙ্গে এক ভার্চ্যুয়াল বৈঠকে এনবিআর শুল্ক কমানোর বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানা গেছে।

ব্যবসায়ীদের বড় দুশ্চিন্তার কারণ ছিল তাদের স্টকে থাকা বিপুল পরিমাণ অনিবন্ধিত বা অবৈধ ফোন। এ বিষয়ে সরকার নমনীয় অবস্থান নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবসায়ীদের হাতে থাকা অবৈধ ফোনগুলো বৈধ করার সুযোগ দেওয়া হবে। তবে এর জন্য আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে ওইসব হ্যান্ডসেটের আইএমইআই (IMEI) তালিকা বিটিআরসিতে জমা দিতে হবে।

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ছোট ব্যবসায়ীরা অনেক সময় মাদার কোম্পানির কাছ থেকে আমদানির নথি বা এনলিস্টমেন্ট সনদ জোগাড় করতে পারেন না। এই প্রক্রিয়াটি কতটা সহজ করা যায়, তা নিয়ে আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবে বিটিআরসি।

তিনি জোর দিয়ে বলেন, “পুরো প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো ক্লোন, রিফারবিশড ও চোরাই ফোন দেশে আসা বন্ধ করা। আমদানিকারকদের প্রমাণ করতে হবে যে ফোনটি তারা আনছেন, সেটি আসল।”

এর আগে, এনইআইআর চালুর বিরোধিতা করে রোববার সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিটিআরসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ (এমবিসিবি)। তারা ৮ দফা দাবি পেশ করে, যার মধ্যে রয়েছে—মজুত ফোন বিক্রির জন্য ৬ মাস সময় দেওয়া, আমদানিতে ব্র্যান্ডের অনুমতির বদলে শুধু সরকারি লাইসেন্স বাধ্যতামূলক করা এবং এনইআইআর প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ন করা।

এনইআইআর হলো একটি কেন্দ্রীয় ডেটাবেজ, যেখানে সচল প্রতিটি মোবাইলের আইএমইআই এবং গ্রাহকের এনআইডি সংযুক্ত থাকবে। এর ফলে কোন ফোনটি কার মালিকানায় আছে এবং কোন সিমে চলছে—তা সহজেই শনাক্ত করা যাবে। চুরি বা ছিনতাই হওয়া ফোন উদ্ধার এবং অবৈধ আমদানি রোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআর

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারা দেশে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে মোশন ভিউয়ের পার্টনার মিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

সারা দেশে প্রযুক্তিপণ্য পৌঁছে দিতে মোশন ভিউয়ের পার্টনার মিট অনুষ্ঠিত

১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে শাওমি
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেলের ফোন আনছে শাওমি

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়
নির্বাচিত

আইফোনের ব্যাটারি ভালো রাখার ১০ উপায়

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য
নির্বাচিত

ওয়ালটনের ইতিহাস ও খুঁটিনাটি তথ্য

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল
নির্বাচিত

পিক্সেল স্মার্টফোনে ড্যাশক্যাম মোড আনবে গুগল

শাওমি এমআই এ৩: দেশের সেরা অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন
নির্বাচিত

সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১০ স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার
প্রযুক্তি সংবাদ

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

চীনের স্মার্টফোন বাজারে ২% পতন, চমক দেখাল হুয়াওয়ে ও অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মেমোরি সংকটে ২০২৬ সালে স্মার্টফোন বাজারে বড় ধাক্কার পূর্বাভাস

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
প্রযুক্তি সংবাদ

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 December 2025

এনইআইআর চালুর সিদ্ধান্তে ‘অনড়’ সরকার: কমছে আমদানি শুল্ক, মজুত ফোন বৈধ করার সুযোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix