Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
আনঅফিশিয়াল ফোন ব্যবসায়ীদের এক ছাতার নিচে আনছে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

দেশের আনঅফিশিয়াল বা ‘গ্রে মার্কেট’-এর মোবাইল ফোন ব্যবসায়ীদের আইনি কাঠামোর আওতায় বা ‘এক ছাতার নিচে’ আনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বিটিআরসি ভবনে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’-এর প্রতিনিধিদের সঙ্গে কমিশনের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মোবাইল ফোন আমদানি এবং ভেন্ডর এনলিস্টমেন্ট সনদ প্রদানের বিদ্যমান জটিলতা নিরসন করে প্রক্রিয়াটি কীভাবে সহজ করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আনঅফিশিয়াল ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি মেনে আমদানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমানে বাজারে বা স্টকে থাকা অবিক্রিত ফোনগুলো বৈধ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বাজারে বিদ্যমান সব অবিক্রিত মোবাইল ফোনের তথ্য নির্ধারিত ছকে বিটিআরসিতে জমা দিতে হবে। এই তথ্য জমা দিলে সেগুলো নিয়মিতকরণ বা বৈধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন।

ক্লোন, কপি বা রিফারবিশড মোবাইল যাতে বাংলাদেশে ঢুকতে না পারে, তা নিশ্চিত করে আমদানি প্রক্রিয়া আরও কতটা সহজ করা যায়—সে বিষয়ে ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’-এর প্রতিনিধিদের কাছে সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব আহ্বান করেছে বিটিআরসি।

উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) প্রকল্পটি বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। এর ফলে অবৈধভাবে আসা হ্যান্ডসেট নেটওয়ার্কে সচল হবে না। এ নিয়ে গত কয়েক দিন ধরে গ্রে মার্কেটের ব্যবসায়ীরা আন্দোলন করে আসছিলেন। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ ছিল, দেশে বর্তমানে ১৮টি প্রতিষ্ঠান ও ব্যক্তির হাতে মোবাইল ব্যবসা জিম্মি। এনইআইআর বাস্তবায়ন হলে এই ১৮ প্রতিষ্ঠানের সিন্ডিকেট আরও শক্তিশালী হবে।

তবে সরকার ও বিটিআরসি তাদের অবস্থানে অনড় থেকে জানিয়েছে, এনইআইআর বাস্তবায়ন হলে নেটওয়ার্ক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে, সাইবার অপরাধ কমবে এবং রাজস্ব আয় বাড়বে। মঙ্গলবারের এই বৈঠকের ফলে ব্যবসায়ীদের সঙ্গে বিটিআরসির দূরত্ব কমবে এবং বাজার স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Tags: BTRC MeetingMobile Import RulesNEIR Updateঅবৈধ মোবাইল বৈধকরণএনইআইআরক্লোন ফোনবিটিআরসিভেন্ডর এনলিস্টমেন্টমোবাইল আমদানিমোবাইল বিজনেস কমিউনিটিমোবাইল সিন্ডিকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ম্যাপে যেভাবে স্পিডোমিটার চালু করবেন
নির্বাচিত

গুগল ম্যাপে যেভাবে স্পিডোমিটার চালু করবেন

আসুস রগ সিরিজের নতুন সংযোজন আসুস রগ ফোন ৫
প্রযুক্তি সংবাদ

আসুস রগ সিরিজের নতুন সংযোজন আসুস রগ ফোন ৫

অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
প্রযুক্তি সংবাদ

অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি
অটোমোবাইল

৩৭ হাজার টাকায় ইলেকট্রিক বাইক আনছে শাওমি

ঘিবলি ছবি বানানোর উপায়
নির্বাচিত

ঘিবলি ছবি বানানোর উপায়

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট চার্জ ছাড়াই উপায় অ্যাপ ব্যবহার করতে পারবে রবি-এয়ারটেল গ্রাহকরা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার
নির্বাচিত

এআই উদ্বেগের মধ্যেই ২১৫০০ কোটি ডলার আয় এনভিডিয়ার

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা
বিবিধ

দেশের পেট্রোল পাম্প গুলোতে সরবরাহ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছে পেট্রোল নিয়ন্ত্রণ সংস্থা

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix